নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ এম এ হক বাপ্পি

এইচ এম এ হক বাপ্পি › বিস্তারিত পোস্টঃ

ভ্রষ্ট প্রণয়

২২ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৩

'তুমি' নামের বুকজোড়া ক্যানভাসে
আজও আঁকে তোমায় আমার আমি,
মনটা যখন শূন্য লাগে ভিষন-
স্মৃতির ডেরার গহীন ভেতর নামি।

তোমায় ঘিরে দুখের আবর্তনে
পালালো সুখ, হাসিরাও নিখোঁজ,
ধোঁকায় ধুঁকে স্বপ্নগুলো বিলীন
সত্যিটা কি? জানতে জাগে তিরোজ।

প্রেমের প্রতিশব্দটা কি 'শূন্য'?
কিসের মায়ায় মানুষ স্মৃতির ভৃত্য?
নষ্ট সুখের নামটাই তো 'শোক',
ভ্রষ্ট প্রণয় ফাঁকির ইতিবৃত্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.