| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিজাব পরার কারণে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হতে হয়েছে এক ছাত্রীকে। গত ১২ই সেপ্টেম্বর ইউনিভার্সিটির হাফসা ইসলাম নামে এক ছাত্রীকে হিজাব পরায় ড্রেসকোড ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। এর আগে গত ২২শে জানুয়ারি ড্রেস কোড ও নিরাপত্তার অজুহাতে ক্যাম্পাসে ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয়টি। এরপরও যেসকল ছাত্রী হিজাব পরিধান করতো তাদেরকে ২৮ মে শোকজ করা হয়। শোকজ কারার পরও হিজাব পরা অব্যাহত রাখায় গত ১২ই সেপ্টেম্বর হাফসাকে বহিষ্কার করা হয়। সনাক্তকরণ সমস্যা ও নিরাপত্তা ঝুকিকে হিজাব নিষিদ্ধের পক্ষে যুক্তি হিসেবে দেখিয়েছে বিশ্ববিদ্যালয়টি।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বহিষ্কার
২|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
আমিনুর রহমান বলেছেন:
Click This Link
৩|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ফেসবুক থেকে জানলাম হিজাবের জন্য বহিষ্কার করার পিছনে যে লোকটি নেপথ্যে কাজ করেছে সে না-কি মুক্তমনা ব্লগের একটি ব্লগার/লেখক।
ইশফাক ইলাহি চৌধুরী
সে মুক্তমনা হতে পারেনি। কুপমন্ডুকও হতে পারেনি। মুক্তমনা হতে পারলে আরেকজন মুক্তমনা'র (বোরখা পড়ুয়া সেই ছাত্রী) অধিকারকে সে সম্মান জানাতো। দালাল টাইপের লোক। মিডিয়া এটেনশান পেতে চায়। রাবিশ!
৪|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
হিজাব নিয়ে একটি ইন্টারেস্টিং আলোচনাঃ
ব্লগার / ভিজিটর ভাইদের জন্য শেয়ার করলাম।
৫|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
ডাক্তার আমি বলেছেন: হিজাব মেয়েদের সম্মানিতই করে না, ফালতু ছেলেদের টিজ থেকে রক্ষা করে।
৬|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
হৃদয় রিয়াজ বলেছেন: আপনার অবগতির জন্য বলছি মেয়েটিকে নেকাব ব্যবহারের জন্য সাময়িক বহিস্কার করা হয়েছে আগে আল্টিমেটাম দিয়েছিল বিকজ মুখ ঢাকা থাকলে আইডি কার্ড জাস্টিফাই করা যায় না। তাছাড়া বেশ কিছুদিন আগে ব্র্যাকে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। রিসেন্টলি ভার্সিটির সামনে ককটেল ফাটানো হয়েছে। হিজাব আর নেকাব নিশ্চই এক বিষয় নয়! কেন সঠিক খবরটি না জেনে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন জানতে পারি? আশা করব বিবেকের প্রতি সম্মান দেখিয়ে সঠিক ঘটনাটি লিখবেন আদারওয়াইজ পোস্ট ডিলিট করবেন। আর ওয়ান থিং আমরা ব্র্যাক ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু বসে নেই। ভার্সিটি অথোরিটি কোন গ্রহণযোগ্য পন্থায় না আগালে আমরাও আন্দোলনে যাবার সব প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ।
৭|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০০
হৃদয় রিয়াজ বলেছেন: এইযে নেন Click This Link
৮|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
৭ নং মন্তব্যের লিংকের লেখাটি পড়লাম।
মনে হোল এটিই সঠিক তথ্য। তাহলে কোন সমস্যা নেই।
সকল বিভ্রান্তি দূর হোক।
ধর্ম অবমাননা চাই না।
ধর্ম অবমাননার নামে কোন ব্যক্তি বা গোষ্টির
অপপ্রচারও কাম্য নয়। এ নিয়ে রাজনীতি বা উষ্কানী - কোনটিই কাম্য নয়।
উভয়ই সমান দোষী ও সমাজের জন্য ক্ষতিকর।
আবারো বলি সকল বিভ্রান্তি দূর হোক।
ধন্যবাদ।
বি.দ্রঃ যারা নেকাব পড়তে চান তারা ঐখানে গিয়ে ভর্তি হউন যেখানে এ ব্যাপারে কোন বাধা নেই। ব্রাকে পড়তে হবে এমন কোন কথা নেই। বাংলাদেশে নেকাব পড়তে কোন বাধা নেই এমন ভার্সিটিও বর্তমান। নেকাব ইসলামে ফরজ নয়। ফরজ হলো হিজাব। নেকাব পরিধানকে পরহেজগারী বলা যায়।
৯|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ভুল তথ্যের উপর ভিত্তি করে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে কারো মনে আঘাত দিয়ে থাকলে আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।
আমার করা ৩ নং মন্তব্য প্রত্যাহার করে নিলাম।
সবাইকে ধন্যবাদ।
১০|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
হৃদয় রিয়াজ বলেছেন: মুন্না ভাইকে আন্তরিক ধন্যবাদ। আপনার এত সুন্দর মন্তব্যগুলো পড়ে সত্যি অনেক ভাল লাগল।
১১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫
মিতক্ষরা বলেছেন: মুখ ঢাকা থাকলে আইডি কার্ড জাস্টিফাই করা যায় না। - এটা ঠিক নয়। যেসব দেশ নেকাবের অনুমতি রয়েছে তারা আইডি জাস্টিফিকিশনের জন্য ব্যবস্থা নিয়েছে। সব সময় আইডি জাস্টিফিকেশনের প্রয়োজন হয় না। যখন আইডি জাস্টিফিকেশনের দরকার হয়, তখন সবাই নেকাব সরিয়ে নেয়। ইসলামের নিয়মও তাই। ইসলামী যুগে বিচারকের প্রাংগনে সেজন্য নারীরা অবগুন্ঠন খুলে নিজের পরিচয় দিতেন।
১২|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৩
সাদা পাখি বলেছেন: মিতক্ষরা বলেছেন: মুখ ঢাকা থাকলে আইডি কার্ড জাস্টিফাই করা যায় না। - এটা ঠিক নয়। যেসব দেশ নেকাবের অনুমতি রয়েছে তারা আইডি জাস্টিফিকিশনের জন্য ব্যবস্থা নিয়েছে। সব সময় আইডি জাস্টিফিকেশনের প্রয়োজন হয় না। যখন আইডি জাস্টিফিকেশনের দরকার হয়, তখন সবাই নেকাব সরিয়ে নেয়। ইসলামের নিয়মও তাই। ইসলামী যুগে বিচারকের প্রাংগনে সেজন্য নারীরা অবগুন্ঠন খুলে নিজের পরিচয় দিতেন।
১৩|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
প্রীতম ব্লগ বলেছেন: এখন কিন্ত আর মানবাধিকারের লংঘন হয় না!!!!
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪১
আমিনুর রহমান বলেছেন:
লিংকটা ঠিক করে দিন।