নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হরতাল ১০

মানবতাই মহান ধর্ম।

হরতাল ১০

মানবতার উপরে কোন ধর্ম নেই।

হরতাল ১০ › বিস্তারিত পোস্টঃ

নাদিয়া আমার বোন

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৯

by masum mahbub, news editor, ETV



একুশে টিভির নাদিয়া বেশ চটপটে। কথা বলে মাথা এ পাশ ও পাশ করে। এনিয়ে আমি সব সময় ওকে ভেঙ্গাই। বকা ঝকাও করি ও রাগ করে না। কেনো করে না জানি না। আজ ও হাসপাতালে তাই মনটা খুব খারাপ। বোন বলে কথা। সাংবাদিকতা এমন এক পেশা যার বিরুদ্ধে যাবে সেই শত্রু ভাববে। অথচ দেখুন সমাজের অন্যায়ের বিরুদ্ধেই এ লাড়াই সাংবাদিকদের। সাংবাদিকরা কাজ করে দেশ গড়তে। কেনো সবাই শত্রু ভাবে ? জানি না। তবে আমার দুটো প্রশ্ন আপনাদের কাছে যারা এই মুহুর্তে এই লিখা পড়ছেন।



১. নাদিয়াকে যে ছেলেটি নিজের জীবন বাজি রেখে বাচাতে এগিয়ে আসছে সে দিগন্ত টিভির ক্যামেরাম্যান। নাদিয়াকে বাচাতে তার মুখের কয়েকটি দাত চীরতরে হারাতে হয়েছে। ভেঙ্গেছে পাও। আর কখনো ক্যামেরা নিয়ে এই মহান পেশায় দাড়াতে পারবে কিনা সে জানে না, জানে না নাদিয়া বা অন্য কোনো সহকর্মীকে বাচাতে ছুটতে পারবেন কিনা। অথচ দেখুন তার জন্য দেশের এত এত মিডিয়া কেউ কথা বললো না। কিন্তু কেনো ? সে দিগন্তে চাকরী করে বলে ? মহীম মিজানও দিগন্তে চাকরী করেছে। পরে ৭১ এ চাকরী করে বলে তার খবরটি সবাই প্রচার করেছে। নাদিয়ার চেয়ে বেশি আহত হয়েও দিগন্তের ছেলেটি কোনো মিডিয়া কভারেজ পায়নি। তথ্যমন্ত্রী তাকে দেখতে জাননি। সাংবাদিকরা তাদের ঘোষিত আন্দোলনে দিগন্তের ছেলেটিকে রাখেনি। কিন্তু কেনো ? আজ যারা নাদিয়াকে নিয়ে কথা বলছেন তারা অনেকেই নাদিয়া ভালোবেসে কথা বলছেন না। তারা নাদিয়াকে দিয়ে রাজনীতি করছেন। আর রাজনীতি করার কারণে দোয়ীরা হারিয়ে যাবে। তাদের আর খুজে পাওয়া যাবেনা।

অথচ দেখুন যে ছেলেটি নাদিয়াকে বাচাতে এগিয়ে গেলো সে হাসপাতালে শুয়ে কাতরালেও কেউ খোজ নেয়নি। তার চোখে অভিমান থাকলে মুখে ছিলো হাসি, কারণ সে তার এক বোন বাচাতে পেরেছে। কিন্তু আমরা কি পেরেছি আমাদের দায়িত্ব পালন করতে ?



২. রাজশাহীতে আহত পুলিশকে বাচাতে এসে এক নারী জাতীয় বীর হয়ে গেলো। পুরস্কার পেলো এক লক্ষ টাকা। অথচ আপনারা জানেন তাকে বাচাতে সবার আগে এগিয়ে এসেছিলো পুরুষ সাংবাদিকরা। সে সাংবাদিকরা কোথাও নেই। অথচ কদিন পরে সত্য বলতে গিয়ে দেখা যা্বে এই পুলিশের হাতে আহত হবে এই সাংবাদিকরা অথবা ক্ষমতাশীনরা মারবে তারা দর্শক হয়ে দেখবে। এটা কেনো হয় ?

আমরা বিভেদ না ভুলে এভাবে চললে কাল নাদিয়া বা ফালগুনিকে বাচাতে তো আর কেউ এগিয়ে আসবে না। আমরা আমাদের সন্মানটুকু আর নষ্ট করবোনা ,এই আশাটুকু করতে তো পারি, কি বলেন ?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

আহলান বলেছেন: এই জন্যই তো আমাদের দেশের এই অবস্থা .... ধন্যবাদ শেয়ার করার জন্য..

২| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩১

মানিক বনিক বলেছেন: আপনার লেখাটা পড়ে আমি মর্মা হতো
আসলে আমাদের গন্তব্য কোথায়?

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

লীনা জািম্বল বলেছেন: সবসময় সঠিক মূল্যায়নের বড় অভাব--------
এর জন্যই তো যা হওয়ার কথা না তাই হয়
যা পাওয়ার কথা না তাই পায়----------
যা হবার কথা না তাই হয় অহরহ--------------

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

কে বা কারা বলেছেন: নাদিয়া নিয়ে ভালোই তো চলছে। নাদিয়াকে ঠিক কারা আঘাত করলো, সেটা স্পষ্ট হওয়া দরকার। নাদিয়া বা ইটিভির পক্ষ থেকে কি কোনো মামলা হয়েছে? মামলা হলে কি ভিডিও/ছবি দেখে সঠিক অপরাধীর বিচার হবে? তারা আসলেই কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছিলো কি না তা কি জানা যাবে? না কি পুলিশের অমানবিক নির্যাতনে কিংবা মিডিয়া ট্রায়ালে জানা যাবে, 'সত্যিই হেফাজত এই কাজ করেছে'?

৫| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২০

কে বা কারা বলেছেন: ইউনিভার্সিটির লীগ টিচার যখন ছাত্রীকে আঘাত করেন স্পষ্ট সেই ছবি দেখেও 'নারীসমাজ'-এর চেতনা জাগ্রত হয় না; কিন্তু 'নাদিয়া'র বিষয় এখনো স্পষ্ট না হলেও 'নারীসমাজ'-এর আন্দোলনের সে কী গতি!

৬| ১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫৮

মাথা নষ্ট সিপাহি বলেছেন: আমার/আমাদের দেশের নষ্ট রাজনীতি বিদ দের চেয়েও খারাপ এই সাংবাদিক রা কারন তারা নেইল পলিশ রিমুভার কে বায়ুর তেল বলে চালিয়ে তিতে ওস্তাদ।

৭| ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১১

কান্ডারি অথর্ব বলেছেন:

:( :( :(

৮| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

স্বাধীন শোয়েব বলেছেন: সংবাদ মাধ্যম নিজেই জন্ডিস আক্রান্ত। হলুন সংবাদ যখন প্রচার করেন তখন কিছুই খেয়াল থাকেনা। নিজেরা স্বীকার হবেন না এটা আশা করেন কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.