নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গোলাপের মাঝে নিহিত আলোকবিন্দু

হানিফ রাশেদীন

প্রকাশিত কাব্য গ্রন্থ : নিকাশের দায় রেখে (২০১২)

হানিফ রাশেদীন › বিস্তারিত পোস্টঃ

দিওয়ান-এ মনসুর হাল্লাজ : মনসুর হাল্লাজের কবিতা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৭





ফেব্রুয়ারি ২০১২-তে প্রকাশ হল মনসুর হাল্লাজের কবিতা (দিওয়ান-এ মনসুর হাল্লাজ)

মূল আরবি ও মুজাফ্ফর ইকবাল কৃত উর্দু ভাষান্তর হতে অনুদিত

ভূমিকা ও ভাষান্তর : জাভেদ হুসেন



কী ভেবে এই বই :



এই বইখানি মনসুর হাল্লাজের নিছক কবিতার সংকলন নয়। কবিতার সংগে আরো বহু কথা আছে। প্রাচ্যের ইতিহাস কেন ধর্মের ইতিহাস বলে মনে হয়_ সেই প্রশ্ন নিয়ে একটি অনূসন্ধান প্রয়াস এতো কথার কারণ। এইখানে আলোচনার জমিন মনসুর হাল্লাজ, তাঁর কাল, সমাজ, অর্থনীতি, রাজনীতি ও শ্রেণী। তিনি আম-জনতার সামনে মানুষের সম্ভাবনার সর্বোচ্চ সীমায় আরোহনের কথা বলেছিলেন। ফলে তৎকালীন দুনিয়ার মালিকেরা সাপেক্ষে গৌন হয়ে গিয়েছিল। শুধুমাত্র পরম সত্যের ‘আমি’র সাথে সম্পর্কেও দাবি হাল্লাজের সমকালীনদের, বিশেষ করে সেই সময়ের বাগদাদের ধনিক শ্রেণী, রাজনৈতিক কর্তাদের কাছে সমাজ বিদ্রোহের ডাক বলে প্রতিয়মান হয়েছিল। মানুষ আর পরম সত্যের মাঝের ব্যবধান ভেঙে দেয়ার চেষ্টা প্রকান্তরে মানুষকে তার কালীন বস্তুগত অধীনতার জোয়াল ভাঙার ডাক দেয়।



এই চেষ্টার ঐতিহাসিক প্রেক্ষাপট থাকে। মনসুর হাল্লাজেরও তা ছিল। সেই ইতিহাসের পর্দায় ফেলে তাঁকে না দেখলে তিনি সর্বকালীন চরিত্র হয়ে যাবেন। এর ফলে যে সব বিষয়গত শর্তে তিনি ইতিহাস হয়েছেন_ সে সবের কোন হদিস আর মেলে না। কোন কিছু সর্বকালীন করা মানে নির্দিষ্ট কোন কালে, তাই আমাদের কালেও ব্যাপারটিকে অপ্রাসঙ্গিক করে ফেলা। এই ভাব মানা যায় না বলেই ‘দিওয়ানে হাল্লাজ’-এর বর্তমান রূপ ধারণ।



হাল্লাজের কবিতা থেকে



##

আমি যারে চাই আমি হয়ে গেছি সে

যাকে আমি চাই সে হয়ে গেছে আমি

আমরা দুই প্রাণ এক শরীরেই থাকি



আমায় যখন দেখো, তোমরা তাকেই দেখ

যখন দেখো তাকে, আমায় দেখ ঠিকই



##

যে সূর্য্য, চন্দ্র, ওহে দিনের আলো

আমার কাছে তুমিই স্বর্গ, তুমি নরক



তোমার জন্য পাপকে ছাড়া, এরচে’ বড় পাপ আর কী সে?

তোমার থেকে মুখ ফেরানো- সব কিছুতে বিমুখতা



তোমার জন্য জগতজনে, জানি, ছাড়ে সব অজুহাত

যার নেই অজুহাত, সে আর বলো ছাড়বে কাকে?



##

মেঘের পরে মেঘ জমলে বন্ধুরা সব আসন পাতে

কথক তখন গল্প ছলে আমার নামের সর্ব নাশে



আমার দৃষ্টি, শ্রবণ আমার যদি তোমার প্রেমের নিদান থাকে

প্রেমকে তোমার ছাপিয়ে যাব - এটুকু আশাই বাঁচিয়ে রাখে



##

তোমার কাছ হতে দুরে যাওয়ার পরে

দুর বলে তো আর কিছু নেই আমার কাছে

নিশ্চিত আমি, দুর - নিকটে তফাৎ নেই কোন



বিরহ আমার সামনে দাঁড়িয়ে; কী প্রবল প্রাণ

প্রিয় যখন খোঁজে আমায়, আহা! কী মধুর সে বিরহ!



##

ডুবে যাওয়া মানুষের মত আমি, যার শুধু আঙুল জেগে আছে

জল থই থই সমুদ্রে হাত বাড়িয়ে খোঁজে হাত



কিসের সামনে দাঁড়িয়েছি আমি জানে না কেউ

জানে এ হৃদয়, সে যে সামলে নিয়েছে একা



হৃদয় সয়েছে কী যে দুঃখ! বৃত্তান্ত জানে সেই

তারই ইচ্ছায় আমার মৃত্যু, আমার বেঁচে ওঠা



ও আমার প্রশ্নের আতিশয্য, সকল সান্তনা আমার

ও আমার প্রাণের জীবন, আমার ধর্ম, আমার পৃথিবী



হে আমার শ্রবণ, আমার দৃষ্টি, বলো, আমিই তোমার নিশ্চয়তা

তবে কেন এই বিরহে আমায় তুমি দুরে দুরে রাখো



যদি আমার দৃষ্টি হতে লুকিয়ে থাকো অদৃশ্যতে তুমি

এই বিরহে, এ বিচ্ছেদে আমার প্রাণ তোমায় দেখে



##

ও আমার বাসনার শেষ সীমা!

ব্যাকুল আমি তোমায় নিয়ে

সঙ্গে আছে আমার ‘আমি’র ব্যাকুলতা



তোমার দেয়া নৈকট্য নিয়ে

ভাবছি আমি - তুমিই ‘আমি’



পাওয়ার খোঁজে তোমায় হারিয়েছি বার বার

তুমি আমাকেই যেন আমাতে ডুবিয়ে দিলে



আমার জীবনে তুমি আমারই অনুকম্পা

সমাধিতলে প্রশান্তি তুমিই আমার





বইটির সূচী



কী ভেবে এই বই ?



ক. সমকালের সমাজ, রাজনীতি ও দর্শন

এবং মনসুর হাল্লাজ

১. আদি মুসলিম মরমীবাদ

২. প্রথম জীবন

৩. সেহেল আল-তুসতারি’র সাথে

৪. বসরা পর্ব

৫. জানয্ দাস বিদ্রোহ

৬. কেতাবি সুফিবাদের সাথে বিচ্ছেদ

৭. হাল্লাজের ভাবনা

৮. হাল্লাজের ‘আল-হক’ধারণা

৯. চারুবাক হাল্লাজ

১০. জাদুকরি’র মিথ, সার্বিকতাবাদী প্রবণতা

১১. হাল্লাজের জ্ঞান ও রাজনীতি চর্চা

১২. শাহিদ আনি ও সুফি আবদাল

১৩. আব্বাসীয় সাম্রাজ্যের দশা

১৪. বাগদাদের বিচার

১৫. ধর্মতাত্ত্বিক ও রাষ্ট্র

১৬. হাল্লাজের ফিরে আসা

১৭. ফলাফল

খ. হাল্লাজের কবিতা



দিওয়ান-এ- মনসুর হাল্লাজ



গ. হাল্লাজ প্রসঙ্গে ধ্রুপদি রচনা

১. আলী বিন উসমান আলজুল্লাবি আল-হুজওয়িরি’র

কাশফ্ আল-মাহজুব- হতে

২. মনসুর আল-হাল্লাজের কথা

-ফরিদ আল-দিন আত্তার এর তাযকিরাতআল-আউলিয়া হতে

৩. আবু নাসর আব্দুল্লাহ বিন আলী আল-সাররাজ আল-তুসি-র

‘কিতাব আল-লুমা’ হতে ‘শাথ’

৪. আল-হুসেইন ইবনে মনসুর আল-হাল্লাজের তত্ত্ব

-আল-কুশাইরি’র ‘রিসালা ইলা আল-সুফিইয়া’ হতে

৫. হাল্লাজ প্রসঙ্গে মাওলানা রুমি

মসনভি হতে

ফিহি মা ফিহি হতে

৬. ওয়াহদাত আল-ওজুদ

৭. মোহাম্মদ ইকবালের

‘জাভেদনামা’ হতে



ধারণা পরিচয়

স্থান ও ঘটনা পরিচয়

ব্যাক্তি পরিচয়





প্রাপ্তিস্থান :

ঐতিহ্য, ষ্টল নং- ১৬৬, ১৬৭, ১৬৮

মন্তব্য ২৯ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫০

তানভীরসজিব বলেছেন: দারুন +++...সব গুলো ক্ববিতার লিংক দরকার । ধন্যবাদ ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৩

হানিফ রাশেদীন বলেছেন: লিঙ্ক তো দেয়া যাবে না। এটা একরকম বিজ্ঞাপন দেয়া হয়েছে। বইটি ঐতিত্য স্টলে পাওয়া যাবে। কবিতা ছাড়াও বইটিতে হাল্লাজ এবং হাল্লাজের দর্শন নিয়ে আলোচনা আছে। ''হাল্লাজ প্রসঙ্গে ধ্রুপদি রচনা'' এই শিরোনামে হাল্লাজ সম্পর্কে ইকবাল, রুমি এবং আরো অনেকের মতামত আছে।

ভালো থাকবেন।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৫৩

আমি নি (?) বলেছেন: হাল্লাজ ছিলেন সুফীবাদী। সেকারণেই তিনি ছিলেন মুমিন মোসলমানের দুশমন। যতদূর জানি মুমিনেরা তাঁকে হত্য করেছে।
ধর্মে মুক্তচিন্তার স্থান নেই।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৪

হানিফ রাশেদীন বলেছেন: হ্যাঁ। ধর্মে মুক্তচিন্তার স্থান নেই।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৯

জানতেএলাম বলেছেন: যাবতীয় ফিতনা থেকে ঈমান রক্ষা করার জন্য আল্লাহ্‌ তায়ালা প্রতি শতাব্দীতে একজন মুজাদ্দিদ পাঠান। যেমনঃ প্রথম মুজাদ্দিদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, পঞ্চম মুজাদ্দিদ হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, ষষ্ঠ মুজাদ্দিদ হজরত খাজা মইনুদ্দিন চিশতী রহমতুল্লাহ আলাইহি । তেমনি এই শতাব্দীর মুজাদ্দিদ এর ঠিকানা জানতে পড়ুনঃ http://www.al-ihsan.net

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৭

সায়েম মুন বলেছেন: শেয়ারের জন্য অসংখ্য ধন্যবাদ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৬

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগল সায়েম ভাই, ভালো থাকবেন। আপনি তো এখন সম্ভবত ঢাকায়।

শুভ কামনা।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪১

নিঝুম মজুমদার বলেছেন: চমৎকার। এই ব্যাক্তির ব্যাপারে জানবার জন্য আকুল হয়ে ছিলাম। ধন্যবাদ বইটির খোঁজ দেবার জন্য

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৮

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগল। ভালো থাকবেন।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২২

অনাহূত বলেছেন:

অসাধারণ সব কবিতা। মনসুর হাল্লাজ। নেক্সট গেলে নামটা ভুলব না। ভাল থাকুন রাশেদীন ভাইয়া।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৯

হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো। গেলে দেখা হবে আশা করি। ভালো থাকবেন।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৬

সায়েম মুন বলেছেন: আমি ঢাকাতে আসতে পারিনি এখনো। :( শেষ মূহুর্তে আসতে পারি মেলায়।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৫

হানিফ রাশেদীন বলেছেন: আসলে আগেই ফোন দিয়েন। শুভ কামনা।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৬

রেজওয়ান তানিম বলেছেন: বাহ চমৎকার।

বইটির সাফল্য কামনা করছি

২৫ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মনসুর হাল্লাজের জীবনী খুঁজছি হন্যে হয়ে। ছোটোবেলায় পরশ আলী বয়াতী নামক এক বয়াতীর গানে মনসুর হাল্লাজের কাহিনি শুনেছি। মারফতি কাহিনি। এরপর ইন্টারনেটে, এমনকি এই ব্লগেও মনসুর হাল্লাজ লিখে সার্চ দিলে বেশ কিছু আলোচনা পাওয়া যায়। কিন্তু আমার তৃপ্তি মেটে নি। বয়েতি গানে যেসব ঘটনার উল্লেখ পাই, মনসুর হাল্লাজ-এর সেই সত্তার পরিচয় পাওয়া যায় এখানকার প্রথম কবিতাটিতে। মনসুর হাল্লাজ- আনাল হক- আমিই পরম, যে-কারণে সমাজের কোপানলে পড়তে হয়েছিল তাঁকে।

কিন্তু আমি নিশ্চিত নই এখনো- দুজন মনসুর হাল্লাজ একই ব্যক্তি কিনা।

বইটির প্রতি আমার আকর্ষণ তীব্রতর হলো। অনুবাদক অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন।

বইয়ের ব্যাপক সাফল্য ও প্রচার কামনা করছি।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো। সম্ভবত বইটি আপনি সংগ্রহ করবেন। বইটিতে মনসুর হাল্লাজের কবিতা ছাড়াও তাঁর জীবনী ও দর্শন আছে। আরো আছে তাঁর সম্পর্কে অন্য আরো অনেকের মতামত। বইটি কেবল অনুবাদ বই-ই নয়। একটি গবেষণামূলক বইও। বাংলায় এমন বই আর নেই। আশা করি আপনার ভালো লাগবে। সংগ্রহ করতে সমস্যা হলে আমাকে জানাবেন। সঙ্গে আছি। ভালো থাকবেন।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:১৩

রোদেলা খাতুন বলেছেন:
আমি ও সত্যের মধ্যবর্তী কেউ থাকবে না। এই চরম সত্যটি আইনল হকের। এটি বলা যত সহজ পালন করা খুবই কঠিন। তবে তা মান্য করা প্রত্যেক মানুষের জন্য জরুরি।
এই দার্শনিক উক্তিটি একটি মৌলিকচিন্তা। এর সার কথা আমিই সত্য। নিজেকে জানার মাধ্যমেই এ ধরণের সত্য প্রকাশ করা যায়।
আইনল হলের মূল কবিতার অনুবাদ পাঠে খুব একটা আনন্দ পেলাম না। আমার বার বার মনে হয়েছে, এর ভাষা খুবই দূর্বল। এটি মূল আরবী থেকে বাংলায় অনুবাদ করা উচিৎ ছিল।

পোস্টটি দেয়ার জন্য ধন্যবাদ।

সময় সহায় হোক।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১৫

হানিফ রাশেদীন বলেছেন: আমি ও সত্যের মধ্যবর্তী কেউ থাকবে না। এই চরম সত্যটি, এটি বলা যত সহজ বলা যায়, পালন করা খুবই কঠিন। তবে তা মান্য করা প্রত্যেক মানুষের জন্য জরুরি। অনেক ভালো লাগলো। ভালো থাকবেন।

১১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:৪৯

তিথির অনুভূতি বলেছেন: ++

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৫

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা... আপনার এই ইমজেটা অনেক মজার তো।

১২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১:২৮

গাধা মানব বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। :) :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:২৬

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগলো।

১৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ ভোর ৪:৫৮

অন্তরন্তর বলেছেন: ছোটবেলায় বাওল গানে মনসুর হিল্লাজ এর সম্পর্কে শুনেছি। দেখি বইটা সংগ্রহ করতে পারি কিনা। প্রবাসে থাকার কারনে ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারি না। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। ভাল থাকবেন অনেক অনেক।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৩

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো। ভালো থাকবেন।

১৪| ০৩ রা মার্চ, ২০১২ দুপুর ২:৩৯

শায়মা বলেছেন: লালনের মত???

০৪ ঠা মার্চ, ২০১২ রাত ১২:১৬

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা...

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫১

হাবিব কবি বলেছেন: ধন্যবাদ। মনসুর হাল্লাজ (রহঃ) সর্ম্পকে লেখার জন্য। আমার দিওয়ানগুলো ব্লগে প্রকাশ করার ইচ্ছা রইল ইনশাল্লাহ।

১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৪

তানভীর সিদ্দীকি বলেছেন: বইটি এখন আমি কোথায় কিভাবে পেতে পারি? জানালে উপকৃত হই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.