| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীতে এবার পাখি ড্রেসের ধুম পড়েছে। ছোট থেকে বড় কেউ বাদ নেই এই ড্রেস কিনতে। ঈদে আর কিছু হোক বা নাহোক পাখি ড্রেস এবার সবার চাই। রাজধানীর মত সারা দেশেও পাখি ড্রেসের এবার অনেক চাহিদা। দেশের মার্কেটগুলো ঘুরে এবং ক্রেতাদের সাথে কথা বলে সেটাই জানিয়েছেন আমাদের রিপোর্টার পিস্তল মাহমুদ।
পিস্তল বলেছেন,
সারা দেশে এবার পাখি ড্রেসের এতো চাহিদা যে, ড্রেস শেষ হয়ে যাচ্ছে কিছু ড্রেসের চাহিদা আরো বাড়ছে। আর এই অল্প সময়ে চাহিদার তুলনায় যোগান দিতে ব্যার্থ হচ্ছেন পাখি ব্যাবসায়ীরা। ফলে ক্রেতাদের পোহাতে হচ্ছে অতিরিক্ত ঝামেলা। অনেকে তো গজ কাপড়,সুতা,কাঁচি নিয়ে মাঠে নেমে পড়েছেন পাখি ড্রেসের জন্য।
"তোরা যে যা বলিস ভাই, ঈদের আগেই সবার পাখি ড্রেস চাই।"
এদিকে আমাদের আরেক রিপোর্টার সুমন খাঁচা জানিয়েছেন,
এবার ঈদে বাসার কাজের মহিলা থেকে শুরু করে গৃহকর্তী,কন্যা এমনকি বয়জেষ্ঠ দিদারাও পরবেন পাখি ড্রেস। আর এই ড্রেস পরে যেহেতু আকাশে ওড়া সম্ভব নয়। তাই এই ড্রেস পরিহিত সবাইকে উট পাখির সাথে তুলনা করা হবে। এবং অতি শীঘ্রই বাংলাদেশ উট পাখির বিচরন ক্ষেত্রে পরিণত হবে। আর সে জন্য সকল পুরুষ জাতিকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
#সতর্কিকরণঃ উটপাখি উড়তে না পারলেও ঘন্টায় ৭০ কিলোমিটার বেগে দাবড়ানি দিতে পারে। ![]()
বি.দ্রঃ এখানে কাজের মহিলাদের ছোট করে কোন কিছু বলা হয়নি কারণ আমি জানি তারাও মানুষ। আর উল্লেখিত রিপোর্টারদের কোন ক্রেডিট নেই
।
**লেখায় কোন ভুল হলে আমি দায়ী না, রিপোর্টিং টাইপের কিছু আগে কখনো লেখিনি। ![]()
২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪৩
hridoy43 বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৪ রাত ১২:৪০
রাজিব বলেছেন: যারা দিন রাত ২৪ ঘণ্টা গালি দিয়ে তারপর ভারতের জিনিস কেনেন তারা যদি দিনে মাত্র ১ ঘণ্টা সময় দিতেন বাংলাদেশের পন্যকে প্রমোট করার জন্য তাহলে আমাদের দেশে একটা ছোট খাট নয় বরং বড় ধরনের বিপ্লব ঘটে যেত এতদিনে।
মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এখন ব্লগ, ফেইসবুক আর ইউটিউবের যুগ। ভারতের সিরিয়ালের সঙ্গে পাল্লা দিতে পারি না পারি ব্লগ, ফেইসবুক আর ইউটিউবকে তো কাজে লাগানোর চেষ্টা করতে পারি।
বাংলাদেশী ফ্যাশন হাউজকেও কিছুটা মূল্যছাড় দিয়ে এগিয়ে আসতে হবে। আর সবার আগে দরকার বড় একটা ফেইসবুক গ্রুপ, ইউটিউব গ্রুপ, সামু গ্রুপ যারা ডেডিকেটেড ভাবে বাংলাদেশের পন্যকে প্রমোট করবে। বাংলাদেশের পোশাকের ছবি তুলে আপলোড করবে, ভিডিও দেবে, বাংলাতে লিখবে ইংরেজিতে অনুবাদ করবে। ফেইসবুকে লাইকের বন্যায় ভাসিয়ে দেবে, ইউটিউবে ১০ লাখ বার দেখবে।