| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত ১০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট ইন্সটিটিউটে "HACK THE WEB" শিরোনামে অনুষ্ঠিত হয়ে গেলো মজিলার মেকার পার্টি।

ওইদিন ছিল ফার্স্ট সেমিস্টার কম্পিউটার টেকনোলজির স্টুডেন্টদের নবীন বরন। নবীন বরনের পর্ব শেষে তারা অংশগ্রহণ করেন মেকার পার্টিতে। মেকার পার্টিতে তাদের দেখানো হয় কিভাবে একটা ওয়েব পেজ কাজ করে। ওয়েবমেকারের বিভিন্ন টুল Popcorn, Thimble, X-Ray Goggles, এবং AppMaker দিয়ে অ্যাপ তৈরিও তাদের দেখানো হয়। মেকার পার্টিতে ভলেন্টিয়ার হিসাবে ছিলেন সেকান্দার বাদশা, আশফাক হোসেন, ওয়াহিদুজ্জামান হৃদয়, ফারহান সাদিক খান ও ধিমান রায়। অংশগ্রহনকারীরা অনেক আগ্রহ নিয়ে মেকার পার্টির পর্ব গুলো উপভোগ করেন। এ সময় অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেকান্দার বাদশা। তিনি তাদের মজিলার ওয়েবমেকার টুল, অ্যাপমেকার দিয়ে ওপেন ওয়েব অ্যাপ তৈরি করা শেখান।



এছাড়া আসফাক হোসাইন দেখান কিভাবে পপকর্ণ মেকার দিয়ে চলমান ছবি তৈরি করা যায়।
অংশগ্রহণকারীদের পপকর্ণে মেক করতে বলা হয়। তারা অনেক সুন্দর সুন্দর মেক উপহার দেন।
https://protik.makes.org/popcorn/29q4
https://benzque.makes.org/popcorn/29tj
https://shafayethossain.makes.org/popcorn/29ul
https://shafayethossain.makes.org/popcorn/29wd
সব শেষে সকলের মাঝে সোয়াগ বিতরণ করে মেকারপার্টির সমাপ্তি ঘোষণা করা হয়।
©somewhere in net ltd.