| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঙ্গি হবার প্রতিশ্রুতি
সখী আজ ১৪ ফেব্রুয়ারী, ভালবাসার দিন
আজ আমার ভালবাসার প্রতিদানে
তুমি যদি তোমার সর্বস্ব
লিখে দিতে চাও আমাকে
তাহলে তোমাকে বলব-
লিখে দিও সারা জীবনের জন্য
তোমার নরম ঠোঁটের চুম্মন পাবার প্রতিশ্রুতি
আজকের দিনে তুমি যদি দিতে চাও
কোন উপহার
তাহলে তোমাকে বলব-
লিখে দিও সারা জীবনের জন্য
এই নিঃস্বঙ্গ জীবনের সঙ্গী হবার প্রতিশ্রুতি
যা কিছু আছে তোমার তা তুমি
যে কাউকে দিতে পারো অনায়াসে
আমি শুধু চাই-
তোমার জন্মক্ষনের পবিত্র শূন্যতা
সখী আজ যদি একান্তই কিছু দিতে চাও
তাহলে বলব-
আমাকে তোমার স্বপ্ন সর্গের
অদৃশ্য চাবিটা দিও

©somewhere in net ltd.