নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ আর জীবন

এইচ আর জীবন › বিস্তারিত পোস্টঃ

বন্ধুত্বের সমাধী-এইচ আর জীবন ( কবিতা)

০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৬

বন্ধুত্বের সমাধী

সেদিন ছিল ১৫ এপ্রিল’২০০৯এর
রজনীর প্রথম প্রহর ,আধখানা চাঁদ ছিল আকাশে
মুখো-মুখী আমরা ক’জন
আয়োজন বিয়ে
কোন পুতুলের বিয়ে নয়
খন্ডিত মতপার্থক্যে অপ্রত্যাশিত ভাবে ভাঙ্গলো
তোমার বিয়ে
দীর্ঘ ২৪ মাসের তোমার সাথে আমার বন্ধুত্বের বন্ধন
মুহুর্তে ছিন্ন করলে তুমি
তোমার পদ্মলোচনে আমি হলাম
একমাত্র চোখের বালি
বুঝলাম। আমি তোমার কে-উ নই!
এমনিতেই যোগ্যতার ব্যবচ্ছেদে
নিজেকে সরিয়ে রেখেছি যোজন যোজন দূর

অনেক দিনের পুঞ্জিভুত বিশ্বাস আমার
রক্তের আত্বিয় নয়, তুমি আমার আত্মার আত্বিয়

২২ মে’২০০৯
১৫ এপ্রিলের সেই খন্ডিত বিবাহ বিচ্ছেদের
আজ হলো শুভ প্রণয়
অতঃপর-
মীয়মান হলো আত্মার বন্ধন
মূখ্য হলো রক্তের বাঁধন
সমাধী রচনা হলো আমার
অকৃত্তিম বন্ধুত্বের...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.