নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এইচ আর জীবন

এইচ আর জীবন › বিস্তারিত পোস্টঃ

লুকানো বিষাদ-এইচ আর জীবন( কবিতা)

০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৪২

লুকানো বিষাদ

লুকানো বিষাদ জেগে ওঠে হৃদয়ের মাঝে, সে শুধু তোমারই জন্য সকাল দুপুর সাঝে, বিকেলে পড়ন্ত রোদে গোধুলী বেলায় সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে,হৃদয় আকাশের তারা গুলো ফুটে উঠুক, ভরে যাক প্রেম আকাশের আবীর বক্ষ জোঁছনার আলোয়,সামনের দিক দিয়ে না হয় পিছনের দরজা দিয়ে গোপনে প্রবেশ করুক আমারি প্রেম আকাশের উষ্ণ স্তবক তোমারি ভালবাসার পূজা মন্ডবে,পাতা বাহারীর রঙে রঙে রাঙিয়ে দিক যৌবনের প্রতিটি অঙ্গ,এমনি আরেক শুভক্ষণের প্রতিক্ষায় তোমাকে জানায় আমার রিক্ত মনের হিমেল দোলা দেওয়া বসন্তের ফুলে ফুলে সাজানো একগুচ্ছ স্বচ্ছন্দীয় স্বপ্নীল শুভেচ্ছা,কেমন আছো জানিনা, তবে মানবিক স্বস্থির সাথে অজান্ত উচ্ছাস প্লাবিত হৃদয়ে সুখে থাকো এটাই একান্ত কামনা, তোমার ভালবাসার চাবি খুলে দিয়েছে আমার সুখের তালা, হারিয়ে ফেলেছি নিজেকে তোমারই মাঝে, তাই, তোমার ঐ রক্তে রাঙ্গানো ফাগুনি চেহারাটা এঁকে চলেছি মনের তুলি দিয়ে হৃদয় পটে, হয়তো ভাবছ এটা কোন এক নাটকের অংশ বিশেষ, না, নিলীমা--খুঁজে দেখো আমাকে তোমারই মাঝে,দেখবে স্মৃতির পটে আমিই শুধু জেগে আছি তোমার পাশে ,তুমি যদি আমাকে চাও, তোমাকে আমি কি দিব! কিছুই নেইতো দেবার আর...কৈশরের দুরন্ত উদ্দিপনা ছাড়িয়ে যখন এসে দাড়াঁলাম যৌবনের দ্বারপ্রান্তে, আকাশের ঐ নীল তারার মাঝে খুঁজেছি আরো কয়েকবার, পাইনি কিছুই...শুধু হারিয়েছি নিজের অস্তিত্বকে, হ্যা;পেয়েছি একটা স্বপ্নীল সুন্দর মায়াবীকে, সেই থেকে সঙ্গী করেছি হৃদয় মাঝে ,এটাই কি নিয়ম! নাকি যৌবনের উম্মাদনা,সুখ আর অনুভূতির মাঝে খুঁেজছি সেই নাম,যার জন্য অপেক্ষায় আছি দীর্ঘ কাল ধরে,আজ এসেছো তুমি। কিন্তু কে এই তুমি,যার চোখে ছিলো আশা আর ভালবাসার নেশা,যার চলার ছন্দে জেগেছিল কৈশরের সুখ,না; এ সে তুমি নও। এ যে অন্য কেউ,আজ ভাষাহীন চোখে তাকিয়ে থাকি তোমার পানে
তোমার দেওয়া ফুলের মালা,এখনো ঝুলছে আমার অঙ্গ বসনে,যে দিয়েছিল সংগ্রামী চলার নির্দেশনা,দিয়েছিল চলার পথে এক নতুনত্বের স্বাদ,কিন্তু কোথায় সে স্বাদ, যা পাবার আশাই খুঁেজ চলেছি দীর্ঘ কাল ধরে,পাইনি খুঁজে । তবুও বলব-জীবনে চলার পথে ওগো বন্ধু-তোমাকে সাথী করে গেলাম....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.