| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্য স্বীকারোক্তি
এইচ.আর.জীবন। আলমডাঙ্গা-০১৭১৮-৫৫২০৯৭
আমি যখন তারুণ্যের অভিষেক মুহুর্তে
সখি তখন কৈশরের উচ্ছলতায়
আমি যৌবন ময় উদ্দিপনায়
সখি তারণ্যের উন্মদনায়
এরপর শুধু স্বপ্নময়তার মাঝে কেটেছে কত সময়
সখির মনে জমেছে আমার জন্য অঘাত ভালবাসা । আমারও...
কিন্তু সামাজিকতার হাতকড়া বেঁেধ রেখেছিল আমার হৃদয়টাকে
শতবার চেষ্টা করেছি আপন পৃথিবীতে
সখির স্বপ্নগুলোকে নিয়ে বিচরন করার
গোপন অভিসারে হাজারও বার সাজিয়েছি খন্ড খন্ড স্বপ্নগুলো
তবুও অদৃশ্য কোন এক বাঁধা আবার সেই স্বপ্নগুলোকে খন্ড খন্ড করেছে
আজ আমি স্বপ্ন সাজায় অন্য পৃথিবীর বুকে মাথা রেখে
সখিও তার স্বপ্নগুলোকে পাল্টে নিয়েছে
সেও আজ অন্য পৃথিবীর বুকে গড়েছে নতুন স্বপ্নের নীড়
আজ তার সাথী আমার আঢ়ী অথবা আমার সাথে তার আঢ়ী
আমরা আছি একই আকাশ তলে, খুব দূরে নয় পাশা-পাশি বাড়ি
মুখো-মুখি ঘর- তবু আজ আমরা কত পর....
©somewhere in net ltd.