| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুধু তুমিই থাকনি
(এই কবিতাটির কিছু শব্দ কবি নির্মলেন্দু গুণ এর
ওটা কিছু নয় কবিতা থেকে নেয়া হয়েছে )
ওখানে নয়, এখানে হাত রাখো
এইত এখানে,
কী। অনুভব করছো আমার অস্তিত্ব?
করছো না?
একটু অপেক্ষা করো
আমি নিজেকে প্রস্তুত করে নিই
এইবার হাত রাখো
কী। এইবার অনুভব করছো আমার অস্তিত্ব?
করছো না?
তোমার অন্ধ অন্তর চক্ষু
আজ অবধি অন্ধই রয়ে গেছে
না। ওটা নয়, ওটা অনুভুতিহীন চুল
এই হলো আমার হাত, এইবার ছুঁয়ে দেখো
না,না, ওটা নয়, ওটা কলংকিত মুখঅবয়ব
ওটা অগ্নি নয়, ওটা একটা বিকৃত ভাস্কর্য
ওখানে কী খোঁজো তুমি, ওখানে সুখ নেই
ওটা দুঃখের সাগর
ওখানে ভালবাসা নেই
ওটা শত কামুকের স্নানঘাট
হাত দু’টো দাও, হ্যাঁ এইখানে রাখো
না,না, এটা নয়,এটা বিদ্ধস্ত সুরার পাহাড়
হ্যাঁ এর একটু নীচে
হ্যাঁ ঠিক এইখানে, এইটা হৃদয়
হ্যাঁ এইখানে প্রেম ছিল
স্মৃতি ছিল
সুখ ছিল,দুঃখ ছিল
ছিল অবারিত ভালবাসার স্বপ্নীল স্বপ্ন
এ হৃদয়ে স-ব ছিল
শুধু তুমিই থাকনি...!
©somewhere in net ltd.