| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহা. হাফিজুর রাহমান শামিম
আমি একজন বাংলাদেশি, একজন বাঙালি,সর্বোপরি একজন মানুষ।
প্রলাপ
তুমি কি আগের মত এখনো নীরবে কাঁদো ?
জানালার পাশে বসে কথা কও হেসে হেসে-
লুকিয়ে রাখো তব কান্নার জল।
মিথ্যে বায়না ধরে, গল্পের জলসা ছেড়ে-
তড়িঘড়ি উঠে যাও, পিছে ফিরে নাহি চাও-
আড়ালে বসে তুমি কাঁদো কিনা বল?
জানি আমি কাঁদো তুমি, আমার স্মৃতি চুমি-
ভুলতে পারনি আজও, বলতে পারনা লাজে-
অযথা কেঁদে কেঁদে লাভ নেই আর।
তোমাকে ভেবে ভেবে , সলতে যায়না নিভে-
রাতভর তব কথা, ভাবিনা চারুলাতা-
ছিরে গেছে সেতারের সবকটা তার।
কবিতার ছন্দ, আজথেকে বন্ধ-
জীবনের তাল লয়, এলোমেলো কথা কয়,
তাইতো আমি আজ ভীষণ নিরব।
মুক্ত আকাশ দেখি, কষ্ট লুকিয়ে রাখি-
মনেহয় সুখে আছি, দুঃখের কাছাকাছি-
ভুল করে স্মৃতি গুলো হয়যে সরব।
©somewhere in net ltd.