| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহা. হাফিজুর রাহমান শামিম
আমি একজন বাংলাদেশি, একজন বাঙালি,সর্বোপরি একজন মানুষ।
আমাকে পাঠিয়ে দাও ঐ দূর সমুদ্রে-
যেখানে নীল জল আর আকাশ নীরবে কথা কয়।
সেখানে কোন যন্ত্রণা আমাকে ছুবেনা-
কোন মন্ত্রনা আমাকে ভাবাবেনা-
ভয়ানক একা চাঁদটাকে আমি রাত জেগে গল্প শোনাবো ।
চারদিকে নিশ্চুপ,সেখানে কেউ আমাকে ডাকবেনা।
আমি তারা খসা উল্কার ফুল্কি দিয়ে তামুক ধরাবো।
আমার মাদের পেয়ালা ক্ষণে ক্ষণে ভরে যাবে জোৎনার আলোতে।
শশ্মানের নিস্তব্দতার মাঝে আমি জল আর বাতেসের গান শুনি।
এখানে কোন দুঃখ আমাকে ছুতে পারেনা-
কোন ভালবাসা আমাকে খুঁজে পায়না।
বিরহের কপটতা নেই,আবেগের তাড়না নেই-
আমি আর আমার মাঝে কোন দূরত্ব নেই-
নীল জলের গভীরতা, আকাশের নিরলিপ্ততা-
যেন সর্গের কাছাকাছি।
আমায় জেতে দাও......
©somewhere in net ltd.