| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহা. হাফিজুর রাহমান শামিম
আমি একজন বাংলাদেশি, একজন বাঙালি,সর্বোপরি একজন মানুষ।
আমি হারিয়ে যাওয়া কোন সুতাকাটা ঘুড়ি,
দুরন্ত ছেলেটির একমাত্র সম্বল।
আর প্রচণ্ড শান্ত মেয়েটির কান্নার জল।
ঠিকানা হারিয়েছি-
পথ খুঁজে পাইনি আর,
আজ গন্তব্য তাই এলোমেলো।
কোন বহমান নদীর মোহনা ঘেঁষে-
জেগে ওঠা প্রকৃতির চারিত্রিক "ব" দ্বীপ।
অথবা কোন মৃত আগ্নেয়গিরির জ্বালা মুখে-
যেখানে ঘুঘু পাখিরা বাসা বাঁধে-
দূর্বা ঘাসের দল বড় হতে থাকে।
সেখানে আমার গন্তব্য হবে?
এতো অসম্ভব অসম্ভাবনার কথা।
আমি জানি আমি হারিয়ে যাব।
আর আত্মাটা হেসে হেসে চলে যাবে মহাশূন্যে-
ধীরে ধীরে বেড়ে চলা দূরত্ব কেবলই রহস্যময়।
২|
১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১
মুহা. হাফিজুর রাহমান শামিম বলেছেন: ধন্যবাদ নাজিম ভাই
৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
সমুদ্রচারী বলেছেন: ভালো লাগলো স্যার
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ২:২৬
মুহা. হাফিজুর রাহমান শামিম বলেছেন: ধন্যবাদ@ সমুদ্রচারী।
৪|
০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৪
সৈয়দ শাফী আসজাদ বলেছেন: ধীরে ধীরে বেড়ে চলা দূরত্ব কেবলই রহস্যময...
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৬
মুহা. হাফিজুর রাহমান শামিম বলেছেন: সত্যিই রহস্যময় .......ধ্যন্যবাদ শাফি..........
©somewhere in net ltd.
১|
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৮
নাজিম-উদ-দৌলা বলেছেন: চমৎকার ++++