নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহাজী জীবনের গল্প

আমি গর্বিত , আমি একজন বাঙালি

মুহা. হাফিজুর রাহমান শামিম

আমি একজন বাংলাদেশি, একজন বাঙালি,সর্বোপরি একজন মানুষ।

মুহা. হাফিজুর রাহমান শামিম › বিস্তারিত পোস্টঃ

এক জাহাজীর পথ চলা-

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

আমি রাতের আঁধারে পথ চলি ঠিকঠাক,

দিনের আলোকেও চলতে গিয়ে দ্যাখা হয়না বাইরে।

তবু সব ঠিকঠাক,

কোন ভুল নাই।

আমি বিকেলের শহরে ছাদে দাঁড়ানো কোন কিশোরীর কান্না দেখিনা-

শুনিনা কোন গ্রাম্য সরালার বাঁশবাগানে আড়াল করা আত্মচিতকার-

অথবা পার্কের বেঞ্চিতে বসা কোন বৃদ্ধের অলস গল্প।

যদিবা মাঝে মাঝে কাঁচের জানালায় চোখ রাখি-

সেখানে কোন স্কুলগামী শিশুর মায়ের ব্যস্ততা দেখিনা-

বাসে অথবা ট্রেনে ঝুলে থাকা যাত্রীদের ভীর দেখিনা-

অথবা কোন বালকের গোত্তা খাওয়া ঘুড়ি -

কোন ছোট্ট মেয়ের পুতুল খেলা-

ওসব কিছুই দেখিনা।

যা দেখি, সেখানে কোন ব্যস্ততা নেই,

কেবল শান্ত বিনিদ্র, চোখের তলে কালি পরা ডাগর চোখ দু' টি -

বিদায় বেলা যা অশ্রুজলে ভরে উঠে ছিল-

সেই "ফ্রিজ শর্ট "আমাকে আঁটকে রেখেছে সময়ের ফ্রেমে।

আর আমি পথ চলি রাডারের স্ক্রিনে চোখ রেখে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.