নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাহাজী জীবনের গল্প

আমি গর্বিত , আমি একজন বাঙালি

মুহা. হাফিজুর রাহমান শামিম

আমি একজন বাংলাদেশি, একজন বাঙালি,সর্বোপরি একজন মানুষ।

মুহা. হাফিজুর রাহমান শামিম › বিস্তারিত পোস্টঃ

কলম আমার বিদ্রোহ করে

১১ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪১

বিদগ্ধ পৃথিবীর মলিন স্তূপে দাড়িয়ে আমি-

শ্যামলিমাময় সবুজ খুঁজি।

কলম আমার বিদ্রোহ করে-

"কোন কবিতা লিখনা "



এই ধ্বসে পরা জনপদের লাখো জনতা-

আজও টের পেলনা ধ্বংসের খবর।

বুঝলনা তার মাথার উপরে ছাদ নেই-

পায়ের তলে মাটি নেই-

কলম আমার বিদ্রোহ করে-

"কোন কবিতা লিখনা"



এই লোকালয় আজো নতুন শিশু জন্মায়-

সাথে সাথে পেয়ে যায় ঋণের রশিদ।

তবু কখনো করেনি প্রতিবাদ।

জীবনের রহ্যস খুঁজে কেটে যায় সবটা সময়।

কলম আমার বিদ্রোহ করে-

"তুমি এদের নিয়ে কোন কবিতা লিখন"



বৃদ্ধরা মরে গিয়ে বেঁচে যেতে চায়।

রোগের পোকারা অলস দেহ আস্তে আস্তে খেয়ে চলে-

বৃদ্ধের দল বলেনি কভু আমায় বাঁচিয়ে তোল।

মরে গিয়ে করে গেলো সব প্রতিবাদ।

আমার কলম আর লিখতে দিলনা-

অস্ফুট স্বরে বলে গেল,

নিওনা ঘারে বিদ্রহের অপবা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.