| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুহা. হাফিজুর রাহমান শামিম
আমি একজন বাংলাদেশি, একজন বাঙালি,সর্বোপরি একজন মানুষ।
থামে না আমার দীর্ঘশ্বাস-
দুরন্ত বাতাসে উড়ে উড়ে যায়,
তবু জমে থাকে খানিকটা-
দুর্বল ফুসফুসের কোঠরে-
সলতে নিভে নিভে যায়, পৃথিবী ঘুমিয়ে পরে।
তবু জেগে থাকে একরাশ নিরব অভিমান।
মাটিতে ভর করে আকাশ ঘুমায়-
ঝিঁঝিঁ পোকারা ক্লান্ত হয়,
স্বপ্নেরা নেমে আসে চোখে চোখে।
আঁধার আরও গাঢ় হয়,
শুধু কোমল আলো জ্বেলে বসে থাকে বিনম্র আকাশ।
আর আমার দুর্বল ফুসফুসে জমে থাকে..............
" ক্লান্ত দীর্ঘশ্বাস"
©somewhere in net ltd.