| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দশ হাজার বছর আগে তৈরি হয়েছিল
প্রথম ইটের দালান, জেরিকোতে
যেটাকে তোমরা আজকের প্যালেস্টাইন বলো
সেই তখন থেকে আমি তোমাকে চিনি।
তুমি থাকতে সেই ইটের প্রাসাদে
আমি ঘুরে ঘুরে সেই প্রাসাদের ঘুলঘুলি গুণতাম
কারণ আমার প্রেম-কা'বার অন্দরে বিস্ময় বাস করত ।
আমার প্রেম-তাওয়াফ তুমি।
তখনও আরবের সুগন্ধি বিখ্যাত হয়নি, ...
তোমার সুবাসে তন্দ্রালু হয়ে যেত ইয়েমেনের বেদুইন
তখন ইজরায়েল ছিলো না, হামাস ছিলো না
কেউ তোমাকে মারত না
তুমি বেঁচে থাকতে সারারাত, সমগ্র দিন।
কেবল আমি ম'রে যেতাম
ঠিক মরতাম না...
তোমার দিকে তাকিয়ে মরে মরে বেঁচে থাকতাম।
কেউ আমাকে মারত না।
তুমিও মারনি,
মারলেই আমি বেঁচে থাকতাম অমর মৃত্যতে।
তারপর তুমি আমি চ'লে এলেম।
এই বাংলায় আমাদের প্রেম হিজরত।
তুমি চলে এলে বলেই লোহিত সাগরের পারে অত অশান্তি, খুনোখুনি।
আর এই বাংলার মাঠে ঘাটে প্রান্তরে কত সুখ
তুমি দেখলেই বুঝবে, প্রজাপতি অত খুশি কেন!
হয়ত তুমি জানই না...
তোমারই কারণে প্রেমিকার ঘর খুঁজে পায়...
দিকভ্রান্ত সাদা বক।
©somewhere in net ltd.