| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হিপনোটক্সিক ইরেকটাস
অনেকে ছদ্মনামে লিখেন নিজেদের আসল পরিচয়টাকে গোপন রাখার জন্য , কিন্তু আমি লিখি কারন আমার ছদ্মনামটার প্রতি দুর্বার আকর্ষন থেকে । আসল নামটা আদনান , চট্টগ্রাম মেডিকেলে পড়ি । মানসিক বিকাশটা আমার যতটুকু হওয়ার দরকার ছিল ঠিক ততটুকু হয় নি বটে তবে এতটাও কম হয় নি যে রবীন্দ্রনাথের "শেষের কবিতা" না বুঝেই বন্ধুদের রবীন্দ্রভিতীকে দাঁত খেলিয়ে ধিক্কার দিয়ে যাবো । প্রচন্ড একগুঁয়ে আর একরোগা বলে এতটাই খ্যাতি কুঁড়িয়েছি যে অনেকেই চোখ বুজে আমার নামের আগে অহংকারী তকমা বিনামূল্যে খোদাই করে দিতে উদ্যত । তাদের বলবো - "নেভার জাজ এ বুক বাই ইটস কাভার ।" একটা সময় ছিলো যখন নিজেকে মিথ্যার চাদরে আবৃত করে রাখার মাঝেই নিজের জীবনের সার্থকতা খুঁজে পেতাম । যখন বুঝতে পারলাম যে একটুকরা কাপড় দিয়ে পশ্চাত দেশ ঢাকতে গিয়ে নিজের সম্মুখ লজ্জাস্হান উম্মুক্ত রাখাটাকেই আমি এতোদিন নিজের বিচক্ষনতা বলে বিবেচনা করে এসেছি , তখন থেকে মিথ্যার আবরনকে চরমভাবে ঘৃণা করতে শুরু করে দিয়েছি নিজের অজান্তেই । আমার আদালতই আমার বিবেক । আমি এই আদালতের রায় মতোই চলি । কারো এই রায় ভালো না লাগলে তার দায়ভার আমি নিতে পারবো না । আমি যুক্তিবাদী । অন্যের যুক্তির প্রতি শ্রদ্ধাশীল ও ।যুক্তিতে হেরে আমি নিজের অবস্হান পরিবর্তনেও রাজি । আমার শেষ কথা - ” যদি তোর ডাক শুনে কেও না আসে - তবে একলা চলরে ।। “
পা দুটো তার কখনো কখনো পাশের পা দুটোর দিকে বেঁকে যাচ্ছে। দিগভ্রান্ত হয়ে হাটছে বলে বেশির ভাগ সময়ই মনটা আটকে যাচ্ছে ঘড়ির কাটার বিপরীতে । বিপরীত লিঙ্গের পদযুগলের মৃদু সংঘর্ষে...
©somewhere in net ltd.