| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইবনে আব্বাস রাঃ বলেছেন, আমি রাছুলুল্লাহ সাঃ কে থেকে শুনেছি যে, যারা প্রতিমুর্তি তৈরী করে তাদেরকে আল্লাহ ঐ সময় পর্যন্ত শাস্তি দিবেন যতক্ষন পর্যন্ত না তারা ঐ মুর্তিতে প্রান দিতে পেরেছে এবং তারা তা কখনও পারবে না। ইবনে আব্বাস রাঃ আরো বলেছেন, প্রানী ছাড়া অন্যকিছুর যেমন গাছ ইত্যাদির অনুমোদন আছে। (Narrated by al-Bukhaari, 2112; Muslim, 2110).
কেয়ামতের দিন মুর্তি নির্মাতাদের কঠোর শাস্তি দেয়া হবে। (Narrated by al-Bukhaari, 5606; Muslim, 2109).
রহমতের ফেরেস্তারা ঐ ঘরে যান না যেখানে মানুষ বা প্রানীদের ছবি আছে। Sahih Al-Bukhari Hadith (Hadith 5.338)
আরো পাবেনঃ (Narrated by al-Bukhaari, 5607; Muslim, 2108). (Narrated by al-Bukhaari, 5609; Muslim, 2111) এবং গুগল সার্চ
যেখানে মুর্তি নির্মানকারীদের এত শাস্তি সেখানে মুর্তির বৈধতার প্রশ্ন আসে কেমনে?
এর পরেও যারা বলবেন ইসলামে মুর্তি হারাম নয় তাদের জন্যে নিচের কোরআনের আয়াতঃ
ফেরেস্তারা এসেও যদি তাদেরকে প্রমান দেয় তাও তারা বিশ্বাস করবে না। তারা অভিসপ্ত।
যারা বুঝতে পারছেন তারা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ভাস্কর্যের নামে মুর্তি নির্মানের বিরুদ্ধে সোচ্ছার হোন। ক্লিক করুন
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
---পরিকল্পনা--- বলেছেন: নিজ দায়িত্বে নিজের অবস্তান বুঝে নিন।
২|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: ভাস্কর্য হল একটা শিল্প
ঘর বাড়ি রাস্তা বা ঐতিহাসিক নিদর্শন যেমন শহিদ মিনার , স্মৃতি
সৌধ প্রভৃতি ।
এসব সুন্দর ও ইতিহাস রক্ষা করার জন্য ।
পুজা করার জন্য নয় ।
না বুঝে শুধুই বিতর্ক ।
৩|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
ফ্রিঞ্জ বলেছেন: ইসলামে যে মুর্তি অবৈধ সেইটা তো সবাই জানে। কোন মাদ্রাসার সামনে মুর্তি নাই।
এখন কথা হইলো শাহজালাল কে ইসলামী শরিয়তে চালাইতে হবে নাকি? দেশের বেশিরভাগ মুস্লিম এইটা ঠিক আছে ... কিন্তু দেশ তো ইসলামী শরিয়তে চলে না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
---পরিকল্পনা--- বলেছেন: দেশটা ইসলামী শরিয়তে চলে না ঠিক, তাই বলে ইসলাম বিরুদ্ধি কাজে প্রতিবাদ করব না তা তো ইসলাম শিক্ষা দেয় না। যেখানে দেশের বেশিরভাগ মুসলিম।
এই লেখাটা কিছু মুনাফিকদের জন্যে যারা বলে ইসলামে মুর্তি হারাম নয়।
৪|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৮
এমদাদুল কদির বলেছেন: @লেখক বলেছেন: এর পরেও যারা বলবেন ইসলামে মুর্তি হারাম নয় তাদের জন্যে নিচের কোরআনের আয়াতঃ
ফেরেস্তারা এসেও যদি তাদেরকে প্রমান দেয় তাও তারা বিশ্বাস করবে না। তারা অভিসপ্ত।
সহমত + ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
---পরিকল্পনা--- বলেছেন: ধন্যবাদ
৫|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
ফ্রিঞ্জ বলেছেন: সবচেয়ে বড় অপরাধ হল শিরক। যেইটা মাজার গুলা তে প্রতিদিন হচ্ছে। পারলে ওইটা নিয়া কথা বলেন। এখানে ভাস্কর্য একটা তুচ্ছ জিনিস (যেহেতু কোন ধর্মীয় কারনে এইটা বানানো হচ্ছেনা)। একই ক্যাটাগরিতে পরে ভাষা দিবস বা অন্যান্য জাতীয় দিবসে বিভিন্য যায়গায় ফুল দেয়া। এগুলা ধর্মীয় কাজ হিসেবে করা হচ্ছেনা। ধর্ম কে আঘাত দেয়ার জন্যও করা হচ্ছেনা।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১
---পরিকল্পনা--- বলেছেন: ঐ গুলার জন্যেও প্রতিবাদ হয়, কিন্তু প্রবল হচ্ছে না।
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫
---পরিকল্পনা--- বলেছেন: ধর্মে নিষিদ্ধ কোন কাজ বাধা সত্ত্বে চাপিয়ে দেয়াটা ধর্মের উপরই আঘাত।
৬|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩২
আকাশ বন্ধু বলেছেন: ইসলামে মুর্তি হারাম বা অবৈধ এটা আমিও শুনেছি আমাদের হুজুরের কাছ থেকে।
তাই লেখাটা পড়ে আমার খুবই ভাল লাগলো।
তাই লাইক দিলাম।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
---পরিকল্পনা--- বলেছেন: ধন্যবাদ
৭|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
ফ্রিঞ্জ বলেছেন: "ধর্মে নিষিদ্ধ কোন কাজ বাধা সত্ত্বে চাপিয়ে দেয়াটা ধর্মের উপরই আঘাত।"
তাহলে তো আজান দেয়া / মাইকে ওয়াজ করা মুসলমান ছাড়া অন্য ধর্মের উপর আঘাত। আপনি যখন মুর্তিপুজা কে শয়তানের কাজ বলেন তখন তো হিন্দুদের আঘাত লাগার কথা। ক্লাস নাইনের ইসলাম বইয়ে যখন বলা হয় ইহুদী খ্রিস্টান রা সর্বদা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত তখন ব্যপার টা কেমন দেখা যায়?
আসলে ধর্মগুলো একটা আরেক্টার সাথে সাঙ্ঘর্ষিক। এইজন্য আধুনিক রাষ্ট্রগুলাতে ধর্ম কে একটা মডারেট পর্যায়ে রাখা হয়। নাহলে সংখ্যাগুরু ধর্ম সংখ্যালঘু ধর্ম কে খেয়ে ফেলবে।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০
---পরিকল্পনা--- বলেছেন: ১। কোন ধর্মে আছে মাইকে আযান দেয়া/ ওয়াজ করা নিষেধ।
২। সত্য বললে মিথ্যার খারাপ লাগবেই। কিন্তু তাদের পুজোয় বাধা দেয়াটা অন্যায় এবং মুসলমানরা ধর্মের জন্যে কখনো তাদের বাধা দিবে না বরং ইসলাম তাদের ধর্ম পালনে কোন অসুবিধা না করার বিধান দেয়া আছে।
৩। বর্তমান মিডিয়া দেখলেই ষড়যন্ত্রগুলো ভালোভাবেই বুঝা যায়, লুকানোর কিছু নাই।
৮|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
মাথানষ্ট০০৭ বলেছেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি
২৪৷ বিশেষ শৈল্পিক কিংবা ঐতিহাসিক গুরুত্বসম্পন্ন বা তাৎর্যমণ্ডিত স্মৃতিনিদর্শন, বস্তু বা স্থানসমূহকে বিকৃতি, বিনাশ বা অপসারণ হইতে রক্ষা করিবার জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করিবেন৷
জাতীয় সংস্কৃতি
২৩৷ রাষ্ট্র জনগণের সাংস্কৃতিক ঐতিহ্য ও উত্তরাধিকার রক্ষণের জন্য ব্যবস্থা গ্রহণ করিবেন এবং জাতীয় ভাষা, সাহিত্য ও শিল্পকলাসমূহের এমন পরিপোষণ ও উন্নয়নের ব্যবস্থা গ্রহণ করিবেন, যাহাতে সর্বস্তরের জনগণ জাতীয় সংস্কৃতির সমৃদ্ধিতে অবদান রাখিবার ও অংশগ্রহণ করিবার সুযোগ লাভ করিতে পারেন৷
বাংলাদেশ ছেড়ে আফগানিস্তান জিয়ারত করেন।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫
---পরিকল্পনা--- বলেছেন: বাংলাদেশের সংবিধানে এইটাও আছে যে, কারো ধর্মে আঘাত হানে এই রকম কাজ করা যাবে না। তানা হলে ইউটিউব কোন সুত্রে বন্ধ আছে। যদিও আমি ইউটিউব বন্ধের বিপক্ষে।
শয়তানদের ধ্বংস অনিবার্য।
৯|
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪
অনিক আহসান বলেছেন: সৌদি আরবে ঘোড়া অনেক মুর্তি আছে তাতে তাগো ঈমান নস্ট হয় না?
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭
---পরিকল্পনা--- বলেছেন: অন্যের খারাপ দিকের উদাহরন দিয়ে অন্যায়কে ন্যায় বানানোর চেষ্টা অন্যায়, জুলুম এবং কাফিরদের লক্ষন।
১০|
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
জেহোভা সাংক্টাস উনাস বলেছেন: ঐতিহাসিক এবং প্রাচীন ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু ধর্মেও মূর্তিপূজা নাই। এই অঞ্চলে আর্যরা আসার পর হিন্দু ধর্মে মূর্তিপূজা অনুপ্রবেশ করে। তবে সব ধর্মেই দেশের জন্য কোন প্রতিক বানানো জায়েজ আছে। দেশের ইতিহাস রক্ষার্থে সব জায়েজ।
১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
---পরিকল্পনা--- বলেছেন: তবে সব ধর্মেই দেশের জন্য কোন প্রতিক বানানো জায়েজ আছে।
---- সহমত।
দেশের ইতিহাস রক্ষার্থে সব জায়েজ।
---- সত্য নয়। এই ব্লগটাই এর উপর লেখা।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: ভাস্কর্য হল একটা শিল্প
ঘর বাড়ি রাস্তা বা ঐতিহাসিক নিদর্শন যেমন শহিদ মিনার , স্মৃতি
সৌধ প্রভৃতি ।
এসব সুন্দর ও ইতিহাস রক্ষা করার জন্য ।
পুজা করার জন্য নয় ।
না বুঝে শুধুই বিতর্ক ।