| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুময়া ইবনুল আসোয়াদ
মুফতি, মুহাদ্দেস, আল-আজহার বিশ্ববিদ্যালয়, লেকচারার ,আভা বিশ্ববিদ্যালয়,সৌদি আরব ।
অক্সফোর্ড ইংরেজি অভিধানের পরবর্তী সংস্করণ আর বইয়ের তাকে স্থান না-ও পেতে পারে। কারণ অভিধানটির পরবর্তী সংস্করণের আকার এত বড় হবে যে, তা ছাপানো সম্ভব না-ও হতে পারে। অভিধানটির প্রকাশক অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এমন আশঙ্কা প্রকাশ করেছে। বিভিন্ন বার্তা সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইন এ খবর জানিয়েছে।
অক্সফোর্ড ইংরেজি অভিধানের দ্বিতীয় সংস্করণ এখন বাজারে রয়েছে। ৭৫০ পাউন্ড দামের এই অভিধানটিতে তিন লাখেরও বেশি শব্দ রয়েছে। এই সংস্করণটি ২০০০ সাল থেকেই অনলাইনে রয়েছে। প্রকাশক প্রতিষ্ঠান জানিয়েছে, তৃতীয় সংস্করণের আকার দ্বিতীয় সংস্করণের প্রায় দ্বিগুণ হতে পারে। এক মলাটে তো নয়ই, এটা প্রকাশে লাগতে পারে ৪০ খণ্ড পর্যন্ত। এ ক্ষেত্রে তা অনলাইনে প্রকাশ করাই বাস্তবসম্মত ও ব্যবহারযোগ্য।
অক্সফোর্ড ইংরেজি অভিধানের প্রধান সম্পাদক মাইকেল প্রফিট জানিয়েছেন, ইন্টারনেটের বিপুল তথ্যের কারণে তৃতীয় সংস্করণের কাজ ইতিমধ্যে অনেক পিছিয়ে গেছে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২০ বছর বিলম্ব হয়ে গেছে এরই মধ্যে। এত বিলম্ব সত্ত্বেও তৃতীয় সংস্করণের সব তথ্য সংগ্রহ ও বিন্যস্ত করে তা প্রকাশ করতে ২০৩৪ সাল লেগে যেতে পারে।
প্রকাশক জানিয়েছেন, যথেষ্ট চাহিদা থাকলেই কেবল তৃতীয় সংস্করণ কাগজে ছাপা হবে। অন্যথায় অক্সফোর্ড ইংরেজি অভিধানের পরবর্তী সংস্করণ শুধু অনলাইনেই প্রকাশ করা হবে
Click This Link
©somewhere in net ltd.