নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিডফড

রমল

হেললো

রমল › বিস্তারিত পোস্টঃ

আন্ড্রয়েড এর জন্য তাজবীদ সহ কোরআন শরীফ পড়ার দারুন একটি অ্যাপ 'AL QURAN WITH TAJWEED '

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৯

সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি । আজ আমি যে অ্যাপ টি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হল 'AL QURAN WITH TAJWEED ' আপনারা নাম শুনে নিশ্চয় বুঝে গেছেন যে , এটি কোরআন শরীফ পড়ার অ্যাপ । ঠিকই ধরেছেন । এই অ্যাপ এ আপনি তাজবীদ সহ কোরআন শরীফ পড়তে পারবেন । তাজবীদ হল কোরআন শরীফ সঠিকভাবে তিলাওয়াতের নিয়ম । আমরা যারা নন- আরব তাদের জন্য এই তাজবীদ খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাহায্যে সহজে শুদ্ধ ভাবে পড়া যায়



এই অ্যাপ এ যেসব সুবিধা পাবেন ঃ
১। আন লিমিটেড বুক- মার্ক করে রাখার সুবিধা ।
২। ড্রাগ এবং ড্রপ করে সহজে বুক- মার্ক মুছে ফেলার সুবিধা ।
৩। Pinch করে জুম-ইন এবং জুম-আউট করার সুবিধা ।
৪। Swipe করে পরবর্তী পাতা এবং পূর্ববরতি পাতায় যাওয়ার সুবিধা ।
৫। কোন প্রকার বিজ্ঞাপনের ঝামেলা নেই ।
৬। ইন্টারনেট সংযোগ ছাড়াই, সম্পূর্ণ ভাবে অফলাইনে পড়ার উপযোগী ।
৭। সহজে ব্যাবহার উপযোগী ।
৮। সম্পূর্ণ বিনা-মূল্যে বাবহার যোগ্য ।



সীমাবদ্ধতাঃ
১। সুরার সূচিপত্র থেকে সুরা নির্বাচন করার পর লোড হতে কয়েক সেকেন্ড সময় নেয় । (অবশ্য কিট-ক্যাট বা তারপরের ভার্সন গুলিতে এই সমস্যা নেই )
২। অ্যাপ টি সাইজে একটু বড় , প্রায় ৫০ মেগাবাইটের মত ।

যদি অ্যাপ টি আপনার ভালো লাগে , তাহলে নিচের মিডিয়া- ফায়ার লিঙ্ক হতে সরাসরি Apk ফাইল ডাউনলোড করতে পারবেন ।

মিডিয়া- ফায়ার ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এই ধরনের আরও অ্যাপস পেতে এই ফেসবুক পেইজ দেখুন



ধন্যবাদ, আজ এ পর্যন্তই । সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল । আল্লাহ্‌ হাফেজ ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

নিস্পাপ একজন বলেছেন: জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে ভালো রাখুন, যে ভালো কাজের পথ দেখাবে সেও আমলকারীর সমপরিমান সওয়াব পাবে।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

রমল বলেছেন: জাযাকাল্লাহু খাইরান । আল্লাহ্‌ আপনাকেও ভালো রাখুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.