| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইশ ! আবার আমি যদি বাচ্চা হতাম ,,
পিচ্চি আমিটা, ভীষণ দুষ্ট । সকলের মায়া মমতা আর আদরে আরও দস্যি হতাম । আমার নরম তুলতুলে গালে সবাই আদর দিতো । মায়াবী করুণ চাহনিতে মা আমার পড়ে নিতো মনের অব্যক্ত সব যাতনা ।
বড় আপুটা আমায় একলাটে পেয়ে গালে গাঢ় কলমের কালি দিয়ে বিড়ালের মুচ এঁকে দিতো, এরপর খিলখিলিয়ে হেঁসে বলতো,” ভাই, তোকে বেড়াল বানিয়ে দিলুম” । কত না অবুঝ আমি ! মনে নেই কোন কালিমা, থাকবে না উচ্চবিলাশী বড় হবার বাসনা । মাসুম নিষ্পাপ চাহনিতে কেড়ে নিতাম সকলের মন, পেতাম হৃদয় উজাড় করে দেয়া ভালবাসা । মা আমার কপোলে তিলক এঁকে দিতো, শীতের রাতে উষ্ণ কোলে আমায় জড়িয়ে রাখতো । হঠাত পড়ে গিয়ে ব্যাথা পেলে যখন ঠোঁট উল্টিয়ে কান্না শুরু করে দিবো, তখন মা বলতো,” ইশ, আমার বাবুটা ! আমিও বেশী আদর পাবার লোভে কান্না আরও বাড়িয়ে দিতাম ।
উঠোনে বল খেলতে গিয়ে যখন ব্যাথা পেতাম, আর ঠোঁট উল্টিয়ে দিতাম, আব্বা বলতো,” আমার ছেলে, ব্যাথা পেলেও কাঁদে না, আর আমি খুব ব্যাথা পেলেও কাঁদতাম না তখন ।
যখন আরেকটু বড় হতাম, পাশের বাড়ির খড়ের গাঁদার নীচে মা কুকুর কয়টা বাচ্চা দিতো তার হিসেব কষতাম । আচ্ছা কুকুরের কি শুধু মা ই থাকে ! বাবা কুকুরকে তো সেখানে আসতে দেখিনা । জগতের কঠিন প্রশ্নটা তখন এই একটাই ।
থাকবেনা তখন্ প্রোগ্রামিং নামক জটিল কোন পড়াশোনা । থাকবেনা হতাশা নামক ব্যধি, বড় হবার তীব্র রেসের ময়দানে নিজের আপন সত্ত্বা আর ভাল লাগাকে উপেক্ষা করে রুক্ষ কাঠিণ্যতাকে প্রাধান্য দিতে বাধ্য থাকা ।
আরে ধুর, আমি বাচ্চা হবোই । মনের সুপ্ত অভিলাষ এখনো হয়তো কেউ আমায় দেখে বলবে,”এইতো কিউটের ডিব্বাটা” । তারপর গাল দুটো টেনে আদুরে গলায় বলবে,” বাবা তুই ছোটই থাক, বড় হইস না”।
৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:২৭
ইদানীং জাহিদ বলেছেন: ![]()
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
মাহবুবুল আজাদ বলেছেন: