| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইউপিএস সমস্যা করছে। কারেন্ট আছে কিন্তু হঠাৎ করে বিপ বিপ সাউন্ড হতে শুরু করে। খেয়াল করে দেখেছি বেশী লোডের কিছু যেমন হিটার অন করলে এমন হয়। সমাধান কি? এটা কি রিলের সমস্যা?
ধন্যবাদ
১৩ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৮
আনারস পাতা বলেছেন: হিটার, আয়রন তো ইউপিএসের সাথে সরাসরি কানেক্টেড না, আমি দেখেছি অন্য রুমে এসব চালু করলে ইউপিএসের সমস্যা হয়
আশা করি বুঝাতে পেরেছি
২|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:৩৬
গোবর গণেশ বলেছেন: সাধারণ ইউপিএস সাধারণত ১৪০-২৫০ ভোল্ট ইলেকট্রিসিটিতে চলে। ১৪০ এর কম বা ২৫০ এর বেশি হলে পাওয়ার ইনপুট নেয় না। বুঝতে পারছি আপনার বাসায় যে ইলেকট্রিক লাইনটি নেয়া হয়েছে তা খুব একটা নির্ভরযোগ্য/শক্তিশালী নয়। যে কারণে হিটার/আয়রণ এ জাতীয় ডিভাইস লোড দিলে লাইনের ভোল্ট খুব কমে যায়। এ কারণেই ইউপিএস আর প্রয়োজনীয় ভোল্ট পায় না। এটা ইউপিএস এর সমস্য না। ইলেকট্রিসিটি লাইন ভালো কোন ইলেকট্রিশিয়ান দিয়ে দেখান, কেবল গুলোতে প্রয়োজনীয় লোড নেয়ার ক্ষমতা আছে কিনা, নাকি মূল লাইনেই ভোল্ট কম আছে। যদি কিছু করার না থাকে তবে আপনার জন্য পরামর্শ হলো ভোল্ট মিটার (ইলেকট্রিশিয়ানের কাছে থাকে) দিয়ে চেক করে দেখবেন হিটার বা এ জাতীয় কিছু চালানোর সময় ইউপিএস এর লাইনে কত ভোল্ট থাকে। তার পর মাইক্রো ইলেকট্রনিক্স এর কোন শাখায় যোগাযোগ করে সেই অনুযায়ী একটি ইউপিএস অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারেন। আগারগাঁও এ আইডিবি ভবনে দোতলায় মাইক্রো ইলেকট্রনিক্সের শো রুম আছে।
৩|
১৩ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৭
রাখালছেলে বলেছেন: হুম..বুঝছি ....তাহলে তো সমস্যা অন্যখানে । আপনার মুল লাইনে চাপ পড়ার ফলে ইউপিএস তার পর্যাপ্ত ভোল্টেজ পাচ্ছে না।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১০:০২
রাখালছেলে বলেছেন: লোড নেয়ার ক্ষমতা থেকে বেশী কিছু দিলে আইপিএস ইউপিএস এরকম বিপ দিতে থাকবে । ভাল হয় তাকে তার ক্ষমতার ভেতরে কাজ করতে দেয়া । আপনি হয়ত জানেন হিটার জাতীয় বস্তু কি রকম ইলেট্রিসিটি ব্যবহার করে। বেশী চাপ দিলে সার্কিট বোর্ড জ্বলে যেতে পারে । তাই সময় থাকতেই সাবধান হওয়া ভাল ।