নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

https://www.facebook.com

আনারস পাতা

https://www.facebook.com/talk2472Khan

আনারস পাতা › বিস্তারিত পোস্টঃ

সুবিধাবঞ্ছিতদের কল্যাণের জন্য আমাদের ছোট্ট একটি প্রয়াস CAFE: Computer Access for Everyone

০১ লা নভেম্বর, ২০১৪ সকাল ৯:৫৩

সুবিধাবঞ্ছিতদের কল্যাণের লক্ষ্যে আমি আর আমার এক ফ্রেন্ড “CAFE: Computer Access for Everyone” নামে একটি বিনামূল্যে বেসিক কম্পিউটার শিক্ষার ট্রেনিং সেন্টার চালু করেছি। ক্লাস অনুষ্ঠিত হয় প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা আমার ফ্রেন্ডের বাসায় মিরপুর ৭ নম্বরে। জুন ৬, ২০১৪ থেকে আমাদের প্রথম ব্যাচ শুরু হয় এবং নভেম্বর, ২০১৪ (২য় বা তৃতীয় সপ্তাহ) থেকে আমাদের ২য় ব্যাচ চালু হবে ইনশাল্লাহ।














আপনার পরিচিত কেউ কম্পিউটার শেখার জন্য আগ্রহী হলে আমদের ক্যাফেতে পাঠাতে পারেন। অন্য যেকোন প্রতিষ্ঠান থেকে অনেক বেশি আন্তরিকতার সাথে শেখানোর সর্বোচ্চ চেষ্টা করব। আমাদের কোন কোর্স ফি, রেজিস্ট্রেশন ফি, বা অন্য কোন ফি নেই। কোন ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে ক্যাফে চালু করা হয় নাই।

কোর্সের সময়সীমা ৩ মাস তবে কোর্স শেষেও যেকোন শিক্ষার্থী আমাদের ক্লাস এটেন্ড করতে পারবে–প্র্যাক্টিস এবং এডভান্সড বিষয় শেখার জন্য।

শিক্ষার্থীদের উৎসাহ দেবার জন্য কোর্স শেষে “সেরা শিক্ষার্থীকে” পুরস্কার প্রদান করি। আগামী ৭ নভেম্বরে ১ম ব্যাচের সেরা শিক্ষার্থী “সাদিয়া” কে আমরা একটি পেন্ড্রাইভ দিব।

নিচে আমাদের কোর্স সম্পর্কে কিছু ধারণা দেওয়া হল।

বিষয়সমূহঃ

# মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭
# মাইক্রোসফট অফিস পাওয়ারপয়েন্ট ২০০৭
# মাইক্রোসফট অফিস এক্সেল ২০০৭
# পেইন্ট
# অডিও এবিং ভিডিও ফাইল চালান
# বাংলা লেখা
# পেন্ড্রাইভের ব্যবহার
# উইন্ডোজ সেট আপ দেওয়া
# এন্টিভাইরাস ব্যবহার করা
# ইন্টারনেটঃ ইমেইল, গুগল, গুগল ইমেজ, ইউটিউব, স্কাইপ, ফেসবুক ইত্যাদি
#জনপ্রিয় দেশী এবং আন্তর্জাতিক ওয়েবসাইট যেমন উইকিপিডিয়া, বিডিজবস, বিডিনিউজ২৪, বাংলানিউজ২৪, প্রথম আলো, সামহোয়ার ইন ব্লগ ইত্যাদি ব্যবহার করা

যোগাযোগঃ

মোবাইলঃ ০১৭১৮৯৬২৯৫৬
ই-মেইলঃ [email protected]
ফেসবুক পেইজঃ https://www.facebook.com/ComputerAccessForEveryone

সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের কার্যক্রম খুব ভালভাবে পরিচালনা করতে পারি।

লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ


মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৪০

সালমান মাহফুজ বলেছেন: অভিনন্দনযোগ্য উদ্যোগ ।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

আনারস পাতা বলেছেন: ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.