| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকাল ২ শ্রেনীর মানুষ আমাকে খুবই পেরা দিচ্ছে। প্রথমত ছাগু পার্টি, দ্বিতীয়ত হাম্বা পার্টি…
২টি নমুনা কথপোকথন তুলে ধরলাম…
# ১ #
ছাগু : ভাই, আপনি মুসলিম হয়ে কিভাবে অই ইসলাম বিরোধী আন্দোলনের সমর্থন করেন?
আমি না না না। আমি ইসলাম বিরোধী আন্দোলনে সমর্থনে করছি না, আমি বলছি যুদ্ধাপরাধীদের বিচারের সমর্থনে।
ছাগু : আপনি ইসলামের চেতনা থেকে বিচ্যুত হচ্ছেন কেন?
আমি : না না না। আমি ইসলামের নামে মৌ্লবাদ, ইসলামের নামে জঙ্গিবাদ, ইসলামের নামে গনহত্যার জন্য বিচার দাবী করছি। এখানে আমি ইসলামের পক্ষেই। আমি বিচ্যুত হতে যাবো কেন?
ছাগু : আপনার কি মনে হয় ১৬-১৭ বছরের নাদান বাচ্চা ধর্ষন করতে পারে?
আমি : আপনাকে কে বললো যে যুদ্ধাপরাধীদের বয়স তখন ১৬-১৭ বছর ছিল? আর যদি কারও হয়েও থাকে তবে তাকে নিষ্পাপ প্রমানের জন্য এক কাজ করুন। ১৬ বছরের এক ছেলেকে কোন যুবতি মেয়ের সাথে বিবাহ দিন, সে যদি ১৭ বছরের মধ্যে বাচ্চার বাপ না হয়, তবে মেনে নিব আপনি ঠিক বলছেন।
ছাগু : জনাব, আপনার কি মনে হয় বুজুর্গ অধ্যাপক গোলাম আজমের মত সম্মানিত লোক যুদ্ধাপরাধী?
আমি : প্রথমেই বলে দেই, আমার মনে হয় না তিনি সম্মানিত কেউ। আর সে যে যুদ্ধাপরাধী এটা তো পুরা দুনিয়া জানে। আর স্বাভাবিকভাবে সে যেহেতু রাজাকারদের নেতৃ্ত্ব দিয়েছে তাই প্রত্যেকটি যুদ্ধাপরাধের জন্য তাকে দায়ী করা যেতে পারে।
ছাগু : নাউযুবিল্লাহ। আপনি তো কাফির দেখছি।
আমি : না আমি মুসলিম, কিন্তু আমি ইসলাম বেচে খাই না। এটাই পার্থক্য আমার আর আপনার।
ছাগু : আপনি এত খারাপ তা আগে জানতাম না। আপনার উপর গজব নাযিল হোক।
সাথে সাথে স্লোগান
“ কাদের মোল্লা ভাল লোক…
********** বিচার হোক…”
# ২ #
হাম্বা : ভাই আপনি মুক্তিযোদ্ধা পরিবারের হয়ে কিভাবে এই আন্দোলনের সমালোচনা করেন?
আমি : না না না। আমি আন্দোলনের সমালোচনা করছি না, আমি সমালোচনা করছি যে ব্যাপারগুলো আন্দোলনকে বিতর্কিত করছে সেই ব্যাপারগুলোর।
হাম্বা : আপনি মুক্তিযুদ্ধের চেতনা থেকে বিচ্যুত হচ্ছেন কেন?
আমি : না না না। আমি মুক্তিযুদ্ধের চেতনার নামে কমিউনিজম, মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনার নামে দলীয় প্রচারের বিরোধীতা করছি। এখানে আমি মুক্তিযুদ্ধের চেতনার পক্ষেই। আমি বিচ্যুত হতে যাবো কেন?
হাম্বা : আপনার কি মনে হয় এই আন্দোলন থেকে কেউ দলীয় প্রতিষ্ঠার প্রয়াস করছে?
আমি : আপনি কি চোখে টিনের চশমা পরেন? আপনি কি অই লাল পতাকাগুলো দেখতে পান না? আপনি কি জানেন না গনতন্ত্রের শত্রু কি? আপনি কি জানেন না বাক স্বাধীনতার শত্রু কে?
হাম্বা : আপনার কি শহীদ রাজীবের প্রতি কোন শ্রদ্ধা নেই?
আমি : প্রথমেই বলে দেই, আমি রাজীবকে শহীদ বলে শহীদ শব্দটার অপমান করবো না। আর আমি ব্যাক্তিগতভাবে রাজীবকে অপছন্দ করি। আর রাজীবের জানাজার মত সস্তা তামাসা আমি আমার জীবনে খুব কম দেখেছি।
হাম্বা : ছি ছি ছি। আপনিতো দেখছি রাজাকার।
আমি : না আমি দেশপ্রেমিকই। কিন্তু আমি মুক্তিযুদ্ধকে বেচে রাজনীতি করিনা। এটাই পার্থক্য আমার আর আপনার।
হাম্বা : আপনি এত খারাপ তা আগে জানতাম না। আপনি নিশ্চয়ই যুদ্ধাপরাধীও।
সাথে সাথে স্লোগান
“ ক তে ******* (!!!)
তুই রাজাকার, তুই রাজাকার…”
©somewhere in net ltd.