| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলা একাডেমী প্রাঙ্গণে মাসব্যাপী চলা একুশের বইমেলায় গতকাল রোববার গভীর রাতে আগুন লেগে বেশ কয়েকটি স্টল পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, রাত একটা পাঁচ মিনিটে পুকুরপাড় সংলগ্ন বাংলা একাডেমীর নতুন ভবনের কাছ থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই তা আশপাশের স্টলগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
বাংলা একাডেমীর উপপরিচালক (জনসংযোগ) মুর্শিদ আনোয়ার গত রাত দেড়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আগুন লাগার খবর পেয়ে একাডেমী ও মেলা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে। একাডেমীর কর্মকর্তারাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।’ আগুনে প্রকাশকদের কী পরিমাণ ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
Via Prothmalo
©somewhere in net ltd.