| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রথমেই বলে রাখি, আরিফ জেবতিকের নামে তৈরী এই ব্লগটির লিঙ্ক প্রথম প্রকাশ করে বাঁশেরকেল্লা নামে একটি জামাত-শিবিরের ফেসবুক পেজ । তারপর আরিফ জেবতিক নিজের নিরাপত্তার আশংকা প্রকাশ করেন এবং এই ব্লগটি যে তার না, তিনি তা ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে দেন।
এরপর আমি নিজে ওয়ার্ডপ্রেস ব্লগটি ঘাটাঘাটি করে যেসব তথ্য-প্রমাণাদি পেলাম তা আমি আমার ফেসবুক নোটে প্রথম প্রকাশ করি। যেহেতু নাস্তিকতার ধোয়া তুলে তিনজন ব্লগারকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাই আবার করে নতুন করে এই বিষয়টি সামনে চলে এসেছে। তাই কিছুটা পরিমার্জন করে এখানে আবার লিখলাম। এই প্রসঙ্গে উল্লেখ্য যে, আমি নিজে একজন ওয়েবসাইট ডেভেলপার এবং ওয়ার্ডপ্রেস ডেভেলোপার ও। বর্তমানে একজন ফ্রীলান্স ওয়েবসাইট ডেভেলপার হিসেবে কর্মরত আছি।
বাংলা ব্লগিং এ http://www.wordpress.com একটি উল্লেখযোগ্য নাম। এখানে সাব ডোমেইনের মাধ্যমে আপনি নিজস্ব ব্লগ সাইট খুলতে পারবেন। যেমন yourname.wordpress.com নাম দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপনার ব্লগ এ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি পোস্ট লেখা, পেজ তৈরী এবং অন্যান্য কাজের জন্য একটি ড্যাশবোর্ড প্যানেল পাবেন।
যখন একটি পোস্ট লিখবেন, তখন আপনার পোস্টের একটি লিঙ্ক হবে এরকম http://yourname.wordpress.com/2013/03/22/আপনার-পোস্টের-টাইটেল । http://yourname.wordpress.com/2013/03/22/ এটুকু অপরিবর্তিত রেখে বাকীটুকু আপনি এডিট করতে পারবেন। অর্থাৎ, আপনার পোস্টের লিঙ্কের সাথে একটি ডেট সংযুক্ত হবে। এই ডেট টা হল, আপনি যে ডেটে পোস্টটি লিখলেন, সেই ডেট।
ব্লগার আরিফ জেবতিকের নামে যে ব্লগটি খোলা হয়েছে, সেটির সবগুলো পোস্টের লিঙ্ক এর স্বয়ংক্রিয় অংশ
http://jebtikarif.wordpress.com/2011/07/04/... (৫টি একই রকম)
http://jebtikarif.wordpress.com/2010/09/01/... (১টি)
তার মানে দাঁড়াল ৫টি পোস্ট ২০১১ সালের ৪ জুলাইতে লেখা এবং ১টি পোস্ট ২০১০ সালের ১ সেপ্টেম্বর লেখা।
এই পর্যন্ত যদি সত্য হত, তাহলে ছাগুদের আস্ফালনের সীমা থাকত না।
এখন, আপনি ইচ্ছামত পাবলিশিং ডেট পরিবর্তন করতে পারবেন। যখন পোস্ট লিখবেন,এডিট করবেন, তখন পাশে পাবলিশড অন অপশন থেকে ডেট চেঞ্জ করতে পারবেন। ডেট চেঞ্জ করে পোস্টটি সেভ করলে আপনার পোস্টের স্বয়ংক্রিয় লিঙ্ক আপনার পরিবর্তিত ডেট অনুযায়ী পরিবর্তিত হবে।
সুতরাং, উক্ত পোস্টটি সেই তারিখের নাও হতে পারে। এটা পরিস্কার হয়ে গেল।
এখন, যে তথ্যটি দিব, সেটা ছাগুরা কোনদিন ভুলেও ভাবে নি।
সবগুলো পোস্টে একটি করে ছবি প্রকাশ করেছে। সাথে ব্লগার আরিফ জেবতিকের ফেসবুক থেকে চুরি করা ছবি।
ওয়ার্ডপ্রেসে কোন ছবি আপ্লোড করলে স্বয়ংক্রিয়ভাবে ভার্চুয়াল ফোল্ডারে ছবিগুলো সেভ হয়। আর সেই ভার্চুয়াল ফোল্ডারের নাম কি হয় জানেন?
আপনি যে বছর যে মাসে ব্লগটি তৈরী করেছেন, তার ছাপ এখানে রয়েছে। ধরুন আপনি এই বছর(২০১৩ সালের) মার্চ(০৩) মাসে একটি ওয়ার্ডপ্রেস ব্লগ খুলেছেন, আপনি যত ছবি আপলোড করবেন, সবগুলো 2013/03 ভার্চুয়াল ফোল্ডারে সেভ হবে।
আরিফ জেবতিকের নামে যে ব্লগ একাউন্ট ছাগুরা খুলেছে, তাতে পোস্টকৃত সবগুলো ইমেজ(ছবি)এর লিঙ্ক।
http://jebtikarif.files.wordpress.com/2013/02/cropped-3usdwz6w0kmwd154pvgd.jpeg
http://jebtikarif.files.wordpress.com/2013/02/8-c51ddf1642.jpg
http://jebtikarif.files.wordpress.com/2013/02/5.jpg
http://jebtikarif.files.wordpress.com/2013/02/4.jpg
http://jebtikarif.files.wordpress.com/2013/02/3.jpg
http://jebtikarif.files.wordpress.com/2013/02/2.jpg
এখানে দেখা যাচ্ছে, প্রতিটা ইমেজের স্বয়ংক্রিয় লিঙ্ক যেটার উপর কোন হাত নেই।
http://jebtikarif.files.wordpress.com/2013/02/
এখানে দেখা যাচ্ছে 2013/02 এটা ভার্চুয়াল ফোল্ডারের নাম। তার মানে এই ব্লগটি ২০১৩ সালের ফেব্রুয়ারী মাসে তৈরী করা।
সুতরাং ব্যাকডেটেড দিয়ে পোস্ট করা সকল পোস্টের ডেট ভুয়া।
এই ব্লগটির সাইট ম্যাপ খেয়াল করলে দেখবেন সকল পোস্ট কবে কোন দিন লেখা হয়েছে। দয়া করে এখনই চেক করুন - http://jebtikarif.wordpress.com/sitemap.xml
এই লিঙ্কের স্ক্রীনশর্ট-এ রেডমার্ক করে ইমেজ এর লিঙ্ক এবং কবে প্রতিটা পোস্ট মোডিফিকেশন হয়েছে, তা দেখা যাচ্ছে।
আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মত। কমেন্ট অপশন বন্ধ করে রাখা হয়েছে। যেটা পাবলিশ করলে ছাগুদের মিথ্যাচারের জন্য আমাকে এত কষ্ট করে এইটুকু টাইপ করতে হত না। খালি চোখেই ধরা পড়ত।
আমার কথা যদি কারো এতটুকু সন্দেহ হয়, তাহলে নিজে গিয়ে http://www.wordpress.com/ এখানে গিয়ে একটি এ্যাকাউন্ট খুলে একটি ব্লগ খুলুন। তারপর আমার কথাগুলো যাচাই করুন।
ধর্ম ব্যবসায়ী ছাগুদের এই মিথ্যাচারের শেষ কোথায়???? আমার একান্ত অনুরোধ, আপনি নিজে আমার এই লেখার তথ্যগুলো যাচাই করুন আর সবাইকে জানিয়ে দিন। অমি রহমান পিয়ালের নামেও একই ভাবে মিথ্যা প্রচারণা চালিয়েছে। যারা এই ব্লগটি তৈরী করে আরিফ জেবতিকের নামে ছড়িয়ে তাকে নাস্তিক হিসেবে প্রমাণ করার চেস্টা করছে, তাদেরকে অচিরেই ধরে এনে শাস্তি দেওয়ার দাবি করছি। ব্লগের কন্টেন্টগুলো ধর্মীয় অনুভুতিতে প্রবলভাবে আঘাত করে। নাস্তিকতা যদি সরকারকে বড় ধরনের আঘাত করে থাকে, তাহলে অতি সত্বর মওদুদীবাদী জামাত-শিবিরের নাস্তিকদের গ্রেপ্তার করা হোক। বাঁশেরকেল্লার সবাইকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই, এর সাথে জড়িতদের ধরে ফেলা সম্ভব।
জামাত-শিবিরের মিথ্যা প্রচারণা এবং হযরত মুহম্মদ (সাঃ) এবং ইসলাম ধর্মকে প্রবলভাবে আঘাত করে এই লেখাগুলোর জন্য বাঁশেরকেল্লার এডমিন এবং এর সাথে জড়িতদের ফাঁসির দাবি করছি।
মূল ধারার অনেক সাংবাদিক ব্লগ লেখেন, পড়েন। আমার একান্ত অনুরোধ এই লেখাটি যাচাই করে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশ করুন।
২|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮
কুয়াশা১৩ বলেছেন: পোষ্ট স্টকি করা হউক। আচ্ছা থাবা-বাবারটা অ্যানালাইসিস করতে পারবেন এইভাবে?
৩|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
নিশ্চুপ শরিফ বলেছেন: কুয়াশা@ থাবা বাবার ফেবুর প্রফাইল চেক করেন। নুরানি চাপা নিয়ে তার অনেক পোস্ট অ্যান্ড কমেন্ট আছে।
৪|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:২২
জাহিদ হাসান বলেছেন: সাবাশ । লেখককে ধন্যবাদ সত্য উদঘাটন করার জন্য ।
৫|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৫
শিপু ভাই বলেছেন: ছাগুদের প্রধান হাতিয়ার হচ্ছে মিথ্যাচার।
৬|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯
মুক্তির গান বলেছেন: দুঃখিত, কমেন্টের রিপ্লাই দিতে দেরী হয়ে গেল। সামু আমার আইপি ব্যান করেছে খুব সম্ভব। শেষমেষ, প্রক্সি দিয়ে ঢুকতে হল। ছাগুদের প্রধান হাতিয়ার হচ্ছে মিথ্যাচার। কিন্তু তাদের এই মিথ্যাটাই জয় হতে চলেছে।
থাবাবাবার ব্লগটি ওয়ার্ডপ্রেস কর্তৃপক্ষ ডিলিট করে দিয়েছে। তাই সেটি আর সম্ভব হচ্ছে না।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ২:৫২
দন্ডিত বলেছেন: অনেক গুরুত্বপূর্ণ লেখা।
ছাগুদের প্রধান হাতিয়ার হচ্ছে মিথ্যাচার।