| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকেই এই বানানটা নিয়ে লিখবো ভাবছিলাম। কাকতালীয় ভাবে, দুপুরে একটা সাইন বোর্ডে চোখে পড়লো বানানটা। তাতে লেখা ছিলো, আকাংখা। যা পুরোপুরি ভুল বানান। আমাদের দেশের সাইনবোর্ড লিখিয়েদের সমালোচনা করে লাভ নেই, তবে এটা ঠিক সঠিক বানান না ব্যবহার করলে ভাষা সম্পর্কে আমাদের অজ্ঞতাই প্রকাশ পায়।
আকাঙ্ক্ষা শব্দটি আমার কাছে ইচ্ছা থেকে অনেক শক্ত শব্দ বলে মনে হয়।
আকাঙ্ক্ষা- ইচ্ছা; বাসনা; অভিলাষ। যেমন, অধিক লাভের আকাঙ্ক্ষা থেকেই তো এই ব্যবসায় নামা।
আরেকটি শব্দ আমার চোখে পড়েছিলো অনেকদিন আগে। কোলকাতা যাবার সময়ে। শব্দটি কোলকাতার ডাইরেক্ট বাসে লেখা দেখেছিলাম। শব্দটি হলো নিগম।
পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম লেখা থাকে কোলকাতার বাসে। নিগম অর্থ হলো প্রবেশ করানো। এর আরেকটি অর্থ হলো প্যাসেজ। অর্থাৎ একটি চলার পথ বা স্থান। তবে উপরের ক্ষুদ্র বাক্যে ব্যবহার করা শব্দটির অর্থ হলো করপোরেশন। নিম্নে অর্থ পার্থক্য দেওয়া হলো-
নিগম- ১ প্রবেশ করানো। ২ প্যাসেজ বা খোলা স্থান বিশেষ। ৩ কোন কিছুর থেকে প্রাপ্ত ফলাফল। ৪ বৈদিক লেখা; তন্ত্রশাস্ত্র; বেদভাষ্যগ্রন্থ। ৫ ধার্মিক লোকের বাণী। ৬ বাজার; টাউন; শহর। ৭ রাস্তা; বের হবার পথ; করপোরেশন; মিউনিসিপালিটি।
(সূত্রঃ বাংলা একাডেমি)
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩২
হমপগ্র বলেছেন: মেনেই তো নিচ্ছি, তবে এতে ক্ষতি হবে ভাষার।
ধন্যবাদ। ভাল থাকবেন।
২|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২১
কানা বাবা বলেছেন:
কী কর্মু "বাঈ" কন; শুইদ্য বানামে লেকা ম্যালা কটিন নাগে জে...
৩|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৩
কানা বাবা বলেছেন:
পিলাচ দিচি কৈলাম...
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৪
হমপগ্র বলেছেন: ধন্যবাদ কানাবাবা। অনেকদিন পর আমার ব্লগে আপনাকে দেখলাম।
প্লাসের জন্য নয় বরং পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর বানান অত কঠিন কিছু না।
৪|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৫
বিষাক্ত মানুষ বলেছেন: কত অজানারে !!!!
চলুক ............
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৫
হমপগ্র বলেছেন: ধন্যবাদ বিমা।
ভাল থাইক্কো।
৫|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৫
পলাশমিঞা বলেছেন: আপনার সামনে বসে পড়তে মন চাইছে। জানেন কেন?
বানান শব্দটা স্মরণ হলেই মন চমকে উঠে। সদাসর্বদা স্কুল কামাই যে করতাম।
আপনাকে সালাম। ++++++++++
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৩৬
হমপগ্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনাসহ স্বাগতম।
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪০
হমপগ্র বলেছেন: ধন্যবাদ আপনাকে।
শুভকামনাসহ স্বাগতম।
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬
হমপগ্র বলেছেন: স্কুল কামাই করার কথা আর বলেন না। জীবনে অনেক বড় খেসারত দিতে হয়েছে এর জন্য। ভাবি আবার যদি সুযোগ পেতাম!
৬|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৬
এম.এ.হামিদ বলেছেন: নিগম
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪২
হমপগ্র বলেছেন: ধন্যবাদ হামিদ। ![]()
ভাল আছেন? খবরটবর নাই কেন?
ভাল থাকবেন।
৭|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৭
মুকুল বলেছেন: হু ম ম
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৩
হমপগ্র বলেছেন: হুম মুকুল ভাই। ধন্যবাদ। ভাল থাকবেন।
৮|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২৮
পিক্সেল বলেছেন: সালাম। অনেক কিছু জানার আছে
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৪
হমপগ্র বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন।
৯|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৬
ঘোর বলেছেন: `হমপ্রগ' বানানটাওতো ক্যামন যেন গোলমেলে
১০|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৪৭
ঘোর বলেছেন: সরি, হমপগ্র হবে
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:৫৫
হমপগ্র বলেছেন: এই বানানটা একেবারেই সঠিক। দেখুন ইংলিশ কী তে আপনি ইমরোজ লিখুন। সেটাকে বিজয়তে কনভার্ট করবেন তাহকে দেখবেন হমপগ্র দেখাচ্ছে। ব্যাপারটা একটু জটিল হয়ে গ্যাল মনে হচ্ছে।
১১|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০০
কানা বাবা বলেছেন:
হমপগ্ররে তো কোড ডিসাইফারিংয়ের কাম দেওন দর্কার...
ম্যালা ক্যার্ফাবাজ পুলা...
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০১
হমপগ্র বলেছেন: হিঃ হিঃ
১২|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৭
কানা বাবা বলেছেন:
হিঃ হিঃ-রে আংলিশে লেইক্ক্যা দ্যাহো; আইবো hih hih=> হাইহ হাইহ=> হাই হাই(শ্যাষের হ-দ্বয় উহ্য ধরিয়া)=> হায় হায়=> হায় হায়!
কিরমের ডিকোডিং হৈলো? হাহ হাহ হাহ...
@ডিসাইফার হমপগ্র
১৩|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:০৮
আলী আরাফাত শান্ত বলেছেন: ভালো সিরিজ লিখতেছো।+
৩১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৩৯
হমপগ্র বলেছেন: আপনাকে ধন্যবাদ। ভাল থাকবেন।
১৪|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১১:৪৫
হট্টগোল বলেছেন: এরম বানান ভুল ধরতে থাকলে ঠগ বাছতে গা উজাড় হইয়া যাইব। যাউগগআ বানান ঠিক লেহনই উচিত।
বেশির ভাগ মানুষের ণ আর ন নিয়া পরবলেম হয়।
৩১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
হমপগ্র বলেছেন: ধন্যবাদ হট্টগোল আপনাকে।
ন এবং ণ নিয়ে আমারও সমস্যায় পড়তে হয়। এটা নিয়ে শীঘ্রই আলোচনা করবো।
ভাল থাকবেন।
১৫|
৩১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:১২
নরাধম বলেছেন: কত অজানাইরে জানাইলে বন্ধু, কত ঘরে দিলে ঠাঁই।
দূরকে করিলে আপন বন্ধু, পরকে করিলে ভাই।
কোবতেটা কোথায় পড়েছি, কে লিখেছে, লাইনগুলা ঠিকঠাক আছে কিনা মনে নেই। কিন্তু তোমার বানান পরে কেন হঠাৎ কোবতেটা মনে চলে আসল।
কেন, কেন, কেন? @ইমরোজ।
উল্লেখ্য, আমার পাগলামি ইদানিং অতিমাত্রায় বাড়িয়া গিয়াছে।
৩১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
হমপগ্র বলেছেন: তুমি ঠিকই আছো।
কেন-র কোন উত্তর নাই। দেখি যদি পাই তাহলে জানাবো।
ধন্যবাদ নরাধ্ম, ভাল থাকবেন।
১৬|
৩১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
জোনাকি বলেছেন: কেমন আছো ভাইয়া?
৩১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
হমপগ্র বলেছেন: এইতো আপু ভাল আছি। তুমি কেমন?
১৭|
৩১ শে জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪
জোনাকি বলেছেন: আমি এইতো ছিড়া-ফাটা আছি!
১৮|
০১ লা ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১:০২
সারওয়ারচৌধুরী বলেছেন:
+
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০০৮ রাত ১০:২০
অর্থীঅর্ণব২৮২২ বলেছেন: এই সময় চলাকালীন সময়ের মতই মেনে নিন ভাই।