নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বামপাশে ৬ ভাগ ৯

অন্ধকারন্ধন

বোকা মানুষ, এক আলো

অন্ধকারন্ধন › বিস্তারিত পোস্টঃ

বাদ্যযন্ত্রে যখন শব্দসমুদ্রের আবরণ

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬



শূন্য দেয়ালে পিঠ ঘেসে বসে সময়হীন মানুষ

পাশে নি®প্রাণ এক ছয় তারে বাধাঁ বাদ্যযন্ত্র।

অন্ধকারের রঙে যেন তার আবরণ;

মেঝেতে একটুকরো ত্রিকোণা বস্তু পরে আছে

ছেঁড়া কাগজ লেখা শব্দসমুদ্র।

বাদ্যযন্ত্র কাঁদে। -- সুরের সাথে আমার সাথে।

অবিকল মনের অশ্র“জলের মত করে

বিচিত্রময় ধ্বনি।

ভেবো না কেউ অবুঝ এ সঙ্গি, বুঝে না হৃদয়ের কষ্ট।

শব্দ করে গভীরে

ভীষণ তীব্র মলিন শোকের টানে।

ডাকছে কাকে নিরীহ রাতে?

অন্ধ চোখে ক্লান্তনার পদধ্বনি।

বেজে যায় আমাবর্স্যা নিয়ে;

তোমায় কাদাঁয়।

আমার কাছে আমার সাথে

একটু একটু করে।



২৩.০১.২০১৩

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.