নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইন্দ্রনীল উচ্ছ্বাস

এই শহরে আলোর ভীরে সত্যিই কোনো আলো নেই. . .

ইন্দ্রনীল উচ্ছ্বাস › বিস্তারিত পোস্টঃ

কেন এত বদলে যাওয়া বদলে দেয়া

২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ২:২৩

রিলেশনশিপ এ যাবার পর কেউ আর আগের মত থাকেনা। আসলে থাকতে পারেনা। প্রথমেই তারা এত পরিমান সেক্রিফাইস করে যে পরে আর কিছুই অবশিষ্ট থাকেনা। যা কিছুই হোক নিজের স্বত্ত্বাটা ধরে রাখাটাই আসল।
প্রশ্ন হচ্ছে কেন থাকতে পারিনা?
তাকে সময় দিতে, তার মত হতে?? তাকে ভালো রেখে নিজে বদলে যেতে??

এখন প্রশ্ন :- কেন তুমি তার মত হবে?
তুমি কেন তোমার মত থাকতে পারবেনা ??
বদলে দিলেই বা বদলে গেলেই কি ভালো থাকবে তুমি ????
এতে সকল সমস্যা সমাধান হয়ে যাবে??

আরে বোকা তুমি যেমনই হও তুমি তো একজন ই। কেন এত বদলে যাওয়া!! কেন খেল বদলে দেবার খেলা?

হয়ত বলবে সময় মানুষকে বদলে দেয় অথবা ভালোবাসায় সেক্রিফাইস করতে হয়।

আচ্ছা তবে আরেকখানা প্রশ্ন :- নিজের স্বত্ত্বা কে হারিয়ে / নিজেকে হারিয়ে জীবিত থাকাকে কি বেচে থাকা কিংবা ভাল থাকা বলে??????

ভালোবাসায় মানুষ কি চায়? ???
সে তার পাশের মানুষটাকে নিয়ে ভালো থাকতে চায় ভাল রাখতে চায়।।।।
যদি তুমিই তার জন্যে ভালো না থাক বা তাকে ভালো না রাখ তবে সেটা কেমন ভালোবাসা!!

বর্তমান রিলেশনশিপ গুলোর অধিকাংশই আসলে রিলেশন না, এরা আবেগে পরিচালিত কিছু কর্ম এগুলোতে ভালোবাসা থাকেনা,
এগুলো নিজের কোরবানি।।

সবকিছু বিলিয়ে দিয়ে ভাগশেষ শূণ্য।।।

কিছুদিন আগেও মানুষ ভালোবাসতো, তখন ফোন ছিল না, ছিল চিঠি।

তবে হলুদ খামের ভেতর, ভালোবাসাটা ছিল সত্যি ।।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:১০

ডঃ এম এ আলী বলেছেন: ভাল, নীজে নীজে প্রশ্ন করে উত্তর খুঁজে নিলে পাওয়া যাবে কিছু উত্তর, যেটুকু পাবেন তা অআশে পাশের পরিবেশের পানে চেয়ে থেকে করে নিবেন যাচাই, হাতে হাতে পেয়ে যাবেন নীজে থেকে প্রাপ্ত উত্তরের প্রমান । ধন্যবাদ অনুসরণের জন্য ।

২| ২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৫:১৫

ইন্দ্রনীল উচ্ছ্বাস বলেছেন: ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আমিও আপনার সাথে একমত, যদি নিজেকে প্রশ্ন করা হয় এবং চারপাশটা একটু দেখা হয় তবে সিদ্ধান্ত নেয়া কিংবা কষ্ট দুটোই আনেকটা কমে যায়।

৩| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৪

রক্তিম দিগন্ত বলেছেন:
সব সম্পর্কেই কিছু আত্নত্যাগ থাকে। এটা আসলে কারো মত হওয়ার জন্য নয়, এটা সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্যই।

কিন্তু, অনেকেই এটা ঠিকমত নিয়ন্ত্রণে রেখে করতে পারে না। যার ফলে নিজের স্বত্বাকে কোরবানী করতে হয়। এক্ষেত্রে সাহায্য করতে হয় সম্পর্কে থাকা অন্য মানুষটার। কিন্তু তখন সে স্বার্থপর হয়ে যায়। এটা আসলে নিজে হয় না - বরং সম্পর্ক পুরোনো হতে থাকায় আকর্ষণ কমে যাওয়ার কারণে হয়।
এমনকী ভালবাসাটা সত্যি থাকলেও এই পরিস্থিতির শিকার হতে হয়।

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩৩

ইন্দ্রনীল উচ্ছ্বাস বলেছেন: জ্বি সেটাই। বর্তমানে আত্মত্যাগ এর আসল অর্থটাই কেউ বোঝেনা।। আসল জিনিসটা হচ্ছে সঠিক সময়ে ব্রেক কষা।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৯

রিপি বলেছেন: তবে হলুদ খামের ভেতর, ভালোবাসাটা ছিল সত্যি ।।[/sb
আসলেই তাই! :)

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৩৭

ইন্দ্রনীল উচ্ছ্বাস বলেছেন: সেই আকাং্খা, প্রতীক্ষা, এক্সাইটমেন্ট কিছুই নেই। এখন চাইলেই সব পাওয়া যায়। কিন্তু ঐ হাতের স্পর্শ, লিখার গন্ধটা পাওয়া যায় না।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৬

রুদ্র জাহেদ বলেছেন: তবে হলুদ খামের ভেতর, ভালোবাসাটা ছিল সত্যি...
সেটাই সত্যি!
এই দৃঢ়বিশ্বাস আর প্রকৃত প্রাণের প্রতীক্ষায় থেকে পথ চলাই উত্তম

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৪২

ইন্দ্রনীল উচ্ছ্বাস বলেছেন: সেটাই।। চিঠির প্রতি সেই আবেগটা আর নেই।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.