নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নতুণ ব্লগার আমাকে স্বাগতম জানাণ..... ইনি

অনেক দিন থেকেই ব্লগটির নাম শুণতেছি . আজ খুলেই আমি অবাক. রাজণীতি শিক্ষা গল্প কবিতা কি নাই এতে. আমি অণেক খুশি এখান থেকে আমি অনেক কিছুই শিখতে পারব . আপনারা আমাকে উৎসাহ দিবেন ,,,,,,,, ইনি

ইনিতা

সৎ থাকতে চাই

ইনিতা › বিস্তারিত পোস্টঃ

সকল রাজাকার এর বিচার চাই...................

০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৫

যখন আমি অনেক ছোট, আমার দাদু আমাকে অনেক গল্প শোনাতেন। কী করে আমরা মাতৃভূমি স্বাধীন করেছিলাম? আজ আবার মনে পড়ছে দাদুর সেই গল্প। আমার দাদু কোনো মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ সাক্ষী। নিজ চোখে দেখেছেন রাস্তার পাশে রক্তের ছোপ, যা আমাদের দেশের কলংকিত অধ্যায়কে মনে করে দেয় গোড়া থেকে, যা আজ আমরা খবরের কাগজে দেখছি।

দাদুর মুক্তিযুদ্ধের গল্পের একটা বড় অংশ ছিল তখনকার রাজাকারদের নিয়ে। যারা ছিল পাকিস্তানি সেনাদের চামচা। আমি যখন কোনো মুক্তিযুদ্ধের ইতিহাস বইয়ের পাতা খুলে পাই কোনো রাজাকারের বর্ণনা, তখন জয়ের পেছনে এমন বড় কলুষিত অধ্যায় এবং তার মূল হোতা আমার কোনো ভাই হবে, তা কখনো ভাবিনি। শুনেছি তারা নাকি মুক্তিসেনাদের খোঁজে গ্রামে গিয়ে অনেক নিরীহ মানুষ হত্যা করেছে। সদ্য বিবাহিত নারী, খেতে বসা বৃদ্ধ মাও রেহাই পাননি ওই হায়েনাদের ছোবল থেকে। মা-বোনদের ধর্ষর্ণ করে তারা হয়েছে ধোয়া তুলসীপাতা। ধর্ষণকে তারা যুদ্ধের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে।

আজ আবার দেখছি পত্রিকার পাতা খুললেই বড় বড় রক্তের ছোপ, হাসপাতালের বিছানায়, বেদনায় কাতরানো একটি মেয়ে, যে জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করছে। আর যারা মা-বোনকে নির্যাতন করে সর্বস্ব নিয়ে যায়, তাদের কী নামে ডাকব? খোঁজ নিয়ে জানা যাবে যে সেও রাজাকারের মতোই হিংস্র। খুন, লুট, ধর্ষণ, পাশবিক নির্যাতন, ছিনতাই- সবই তাদের হয়ে গেছে। যার যত খুন-ধর্ষণের সার্টিফিকেট, তার তত চাহিদা। দেশে চলছে নীরব যুদ্ধ। যার প্রধান অস্ত্র ধর্ষণ। কী আছে এর প্রতিকার- এ প্রশ্ন সবার মুখে মুখে। এভাবে চলতে থাকলে তবে তাকে কি নামে ডাকব। আমার চোখে মুক্তিযুদ্ধের সময় তারা যদি রাজাকার হয়ে থাকে, তবে এরা এর বাইরে কেন? এরা হলো ডিজিটাল 'রাজাকার'।

'৭১-এর রাজাকারদের বিচার হোক- এটা চাই আমরা। পাশাপাশি রাজাকার চরিত্র যারা ধারণ করে, তাদেরও বিচার চাই

আপনি কি রাজাকারের ফাসি চান?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৬

ভ্রমন কারী বলেছেন: '৭১-এর রাজাকারদের বিচার হোক- এটা চাই আমরা। পাশাপাশি রাজাকার চরিত্র যারা ধারণ করে, তাদেরও বিচার চাই

২| ০৫ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৭

সেলিম আনোয়ার বলেছেন: সকল রাজাকার এর বিচার চাই...................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.