নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অকৃতকার্য সম্মাননা

অকৃতকার্য সম্মাননা › বিস্তারিত পোস্টঃ

অন্ধত্ব কিংবা দৃষ্টিবিভ্রম

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫১

সেদিন তোমাকে আঁধারে স্বেচ্ছা নির্বাসনে দেখেও আমি অতটা অবাক হইনি,

যতটা আজ হলাম,

প্রগলভতায় যখন তুমি বললে যে, সূর্য্টাকে তুমি অনায়াসে ঢেকে দিতে পারো!!



অলস স্নায়ুগুলোর আকষ্মিক জাগরণে আমি কেঁপে উঠি,

আর বলি, বাহ রে! তা কি হয় নাকি?



তারপর,

বাইরের আলোকমালাকে পায়ে ঠেলে,

তুমি যখন তোমার হাতের তালু দিয়ে আমার দৃষ্টি আটকে দিলে,

আমাকে তোমার প্রিয় আঁধারে বন্দি করলে,

তখন,

সূর্য্হীন কৃত্রিমতায় তোমার সূর্য ঢেকে দেওয়ার দাবি,

আমার মনে হাস্যরসের উদ্রেক ঘটাতে থাকে।



কদর্যতায় বলে উঠি,

দু’হাতে চোখ ঢেকে তুমি যদি লুকাতে চাও,

যদি ভাবো তোমাকে কেউ দেখবে না,

তবে এ কৃত্রিম অন্ধত্ব সম্ভবতঃ তোমার মানসিক দৃষ্টিহীনতাকেই প্রকাশ করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.