নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিই সেই বাউন্ডুলে

আমি নেশাগ্রস্থ, মাদকের নয়, মানবিকতার আমানবিক রূপ দেখে

আমিই সেই বাউন্ডুলে › বিস্তারিত পোস্টঃ

রাইটার্স ব্লক

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

রাত তিটে বেজে দশ,টেবিল ল্যাম্পটা গরমে যেন তাওয়া

টিক টিক টিক সেকেন্ডের কাটা টা যেন রেস খেলছে

শিথিল হয়ে আসা পানির ট্যাপটা টপ!টপ!করে ব্যাঙ্গ করে যাচ্ছে

সিগারেট টা পুড়ে নিঃশ্ষেশ, ফিল্টার টা তবু ধরে আছি হাতে

ছাইটা যেন আমারই মত, নিশ্বেষ কিন্তু অস্তিত্বটা আছে

অন্ধকার বেশ জমাট বাধা, বিবেকটার মতই নির্বিকার

নিজের ছায়াটা যেন এক আততায়ী, হঠাৎ ঝাপ দিবে!!

কলমটায় কালি আছে, কিন্তু শব্দহীন বিবর, অর্থব

অনেকটা এগিয়ে লেখাটা থেমে আছে, অসীম সম্ভাবনায় বন্ধি

কিন্তু ফাঁকা মস্তিস্ক বেইমানি করে ছুড়ে ফেলে দেয়া অপূর্ন

কিছু আর্বজনায় পরিনত কাগজে রূপান্তরীত করে

হেরে যাওয়া সেই স্বপ্নের মত আর্তনাদেই সীমাবদ্ধ আছে

আর একটু কি আগাতে পারবনা? আর একটু!!

অল্প কিছু লাইন লিখে তোমাদের ঘুমন্ত বিবেক টায়

শূল বেদনার আঘাত হেনে নতুন আশা ভরা ভোরের আলোয়

কুয়াশায় স্নাত নতুন ভোরের দেখা কি পাবনা???



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.