| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনভার্স শাকিল
ডাই হার্ড লিভারপুল ফ্যান! ভালবাসি মুভি দেখে সময় কাটাতে। আর টেকনোলজিতে কোনো একদিন অবদান রাখব এই বিশ্বাস রাখি :) আমাকে ফেবুতে ফলো করুন এখানেঃ https://www.facebook.com/inverse.shakil
Kai po che (2013)
মুভির শিরোনাম Kai po che আসলে একটি গুজরাটি শব্দ যার বাংলা অর্থ করলে দাঁড়ায় আমি ঘুড়িটি কেটেছি যা মূলত ঘুড়ি কাটাকাটির একটি প্রতিযোগীতা থেকে এসেছে। এটি "চেতন ভাগত" এর "Three mistakes of my life" নোভেলের অবলম্বনে চরিত্রায়ন করা হয়।
এই মুভির মূল চরিত্র ৩ বন্ধু। ইশান-এক সময় তাদের স্টেটের টপ প্লেয়ার ছিল! কিন্তু পলিটিক্সের কারনে জাতীয় পর্যায়ে পৌছাতে পারেনি। অমি-এক রাজনীতিবিদের ভাগনা যে তাদের ৩ বন্ধুর ব্যবসা করার জন্যে ফান্ড তৈরি করে। গোবিন্দ- ব্যবসার সকল প্ল্যান তার মাথা থেকে বের হয় যদিও উচ্চবিলাসী হতে সে ভয় পায়। ৩ বন্ধু মিলে ঠিক করে তারা একটি স্পোর্টস শপ দিবে সাথে বোনাস হিসেবে স্পোর্টস অ্যাকাডেমি চালাবে যেখানে ট্যালেন্ট হান্ট হবে। সব কিছুর ফান্ড অমি তার রাজনীতিবিদ মামার থেকে "রাজনীতিতে" সক্রিয় হওয়ার প্রমিজ করে লোন করে। আর শপ চালানোর দায়িত্ব নেয় গোবিন্দ। ট্যালেন্ট হান্ট আর অ্যাকাডেমী দেখাশুনার দায়িত্ব ইশান (সবচেয়ে প্রানবন্ত চরিত্র)!!
মুভির এক পর্যায়ে দেখা যায় আলী নামে এক মুসলিম বিস্ময় বালকের দেখা পায় যে ব্যাটিংয়ে অসাধারন নৈপুন্য প্রদর্শন করে। আর আরেক দিকে ইশান এর বোন বিদ্যাকে পড়াতে অনুরোধ করে গোবিন্দকে। আর তাদের বিজনেসকে বড় করার জন্যে একটা শপিং মলে প্লট নেয়ার জন্যে টাকা নেয় আবার সেই রাজনীতিবিদ মামা'র কাছ থেকে কিন্তু হঠাৎ ভূমিধ্বস শাপেবর হয়ে দাঁড়ায়। সামনে চলে আসে রাজনীতির কালো ছায়া। এক পর্যায়ে সবাই ভেঙ্গে পড়ে......
এভাবেই মুভির প্লট এগিয়ে যায়...
IMDB rating: 7.7
my rating: 8
দেখে নিতে পারেন যারা দেখেননি ![]()
(আমার লেখা প্রথম মুভি রিভিউ...ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন)
©somewhere in net ltd.