| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইনভার্স শাকিল
ডাই হার্ড লিভারপুল ফ্যান! ভালবাসি মুভি দেখে সময় কাটাতে। আর টেকনোলজিতে কোনো একদিন অবদান রাখব এই বিশ্বাস রাখি :) আমাকে ফেবুতে ফলো করুন এখানেঃ https://www.facebook.com/inverse.shakil
আমরা প্রায়শই দেখি আজ এই জায়গায় টপ টেরোরিস্ট ক্রস ফায়ার করা হচ্ছে তো অন্য জায়গায় আরেকটা টপ টেরোরিস্ট ক্রস ফায়ার করা হচ্ছে। এভাবে সারা বাংলাদেশেই টপ টেরোরিষ্ট নিধন চলছে অনেক বছর হল। তাতে লাভ কি হল? আদৌ কি সংখ্যা কমছে? একজন ধরা পড়ার পরই কিন্তু আরেকজন তার জায়গা রিপ্লেইস করছে। কিন্তু কথা হল আমাদের প্রশাসন কিন্তু চাইলে এদেরকে ব্যবহার করতে পারে। কিভাবে?
যারা টপ টেরোরিষ্ট তাদের কিন্তু অনেক সাহস বলেই তারা হিটলিষ্টে থাকে। এদের সাধারনত হয় ব্যাকগ্রাউন্ড খুবই দরিদ্র পরিবার না হয় রাজনীতিক পরিবার থেকে এরা উঠে আসে। খুব দরিদ্র লেভেল থেকে যারা উঠে আসে তারা সাধারনত টাকার নেশায় ঘৃনিত কাজগুলো করে। আর মনুষ্যত্ব নষ্ট করে তার নেতারা। ব্রেইন ওয়াশ করে তাকে তাদের স্বার্থ হাসিলে ব্যবহার করা হয়। এখন এদের কিভাবে ব্যবহার করা যায়?
দেখেন এরা যদি টাকার জন্যে খারাপ কাজ করতে পারে তাহলে এরা টাকার জন্যে অবশ্যই ভালো কাজও করতে পারে!! অবশ্যই পারে! কয়েক বছর আগে এটিএনের একটি নিউজ রিপোর্টে এমনটি দেখছিলাম তারা ইচ্ছা পোষন করেছিল যদি তাদেরকে সুযোগ পায় তারা ভাল কাজে ফিরতে চায়। তাহলে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? টপ টেরোরিষ্টের একটা লিষ্ট করে তাদের ১-২বছর আটকে রেখে তাদের ব্রেইন ওয়াশ করে ট্রেইনিং দিয়ে কিন্তু গড়ে তোলা যায়। যে খারাপ কাজ করে সে টাকার জন্যেই করে। যদি সে ভাল কাজ করে সেই টাকা পায় তাহলে কিন্তু সে ভাল কাজই করবে!! দূর্নীতিতে কোটি কোটি টাকা লুট হয়। সেখান থেকে যদি কিছু সাহসী টেটোরিষ্টকে দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা যায় খারাপ কিসে? ওদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন অপারেশনে কাজে লাগানো যাবে!! এরা হয়ে উঠতে পারে দেশের রত্ন!! পাশ্চাত্য দেশগুলোতে কিন্তু দেখা যায় এমন বড় বড় ক্রিমিন্যালকে তারা তাদের বিপজ্জনক মিশনগুলোতে ব্যাবহার করছে। আমরা ও করতে পারি যদি সুষ্ঠু পরিকল্পনা থাকে। এই বিষয়ে যদি সংশ্লিষ্ট কেউ ভেবে কাজটা করত দেশে অনেকাংশে দূর্নীতি চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হত।
এভাবে কি বিভিন্ন ক্ষেত্রে চিন্তা করে আমরা পারি না সোনার বাংলাদেশ গড়তে?
©somewhere in net ltd.