নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিভারপুল এফসি

স্বপ্ন দেশকে বড় কিছু উপহার দেয়ার।

ইনভার্স শাকিল

ডাই হার্ড লিভারপুল ফ্যান! ভালবাসি মুভি দেখে সময় কাটাতে। আর টেকনোলজিতে কোনো একদিন অবদান রাখব এই বিশ্বাস রাখি :) আমাকে ফেবুতে ফলো করুন এখানেঃ https://www.facebook.com/inverse.shakil

ইনভার্স শাকিল › বিস্তারিত পোস্টঃ

ইশতেহার এবং আমার কিছু কথা

২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১১

টিভিতে এক্সক্লুসিভ সব ইশতেহারর বর্ণনা শুনতেছিলাম। ভাল লাগছিল তাদের লক্ষ্যমাত্রা কিংবা সকল প্ল্যান। কিন্তু কথা হল আদৌ কতটুকু তারা সেটা ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবেন? বড় কথা আমাদের সরকারই তো বারবার চেইঞ্জ হয় তাহলে এই ইশতেহার ২০-৩০ বছরের দিয়েই বা লাভ কি?

আর এগুলো আমার মত বাংলাদেশের সকল মানুষই জানে।



তাই ইশতেহার নিয়ে এখানে কিছু কথা তুলে ধরতে চাই। জনগণ সকল ক্ষমতার মালিক সংবিধানেই লেখা আছে। তাই এখানে মূলত কিছুটা হলেও ক্ষমতা জনগণের হাতে আসবে।



প্রত্যেক নির্বাচনের আগে নির্বাচনীয় এলাকায় সবাই ইশতেহার প্রদান করেন, কিন্তু কখনো তা বাস্তব কখনো তা অবাস্তব। তাই ইশতেহার হওয়া উচিত বাস্তবমুখী যার ৮০-৯০ ভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে। জনগণ কিংবা সুশীল ব্যক্তিত্ব যারা কোনো রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত থাকবেন না তারা ইশতেহারের একটি করে কপি পাবে। নির্বাচনে জয় লাভের পর ক্ষমতার ৫ বছরকে ৫ ভাগে ভাগ করা হবে ইশতেহারকে। প্রথম বছরে মিনিমাম এই কাজগুলো করতে হবে। এভাবে বছর এগুবে, মনিটরে থাকবে সাধারন জনগণ যাদের হাতে থাকছে পরবর্তী নির্বাচনের ভোট দেয়ার ক্ষমতা। কোনো নির্বাচিত এমপি যদি তাঁর ইশতেহারের ৮০-৯০ ভাগ কাজ সম্পাদন করতে ব্যর্থ হন তাহলে সে আজীবনের জন্যে নির্বাচন করার ক্ষমতা হারাবেন এমন একটি সংসদীয় আইন পাশ করা হোক।



এতে করে এমপিরা দূর্নীতি করুক আর যাই করুক কাজ করতে তারা বাধ্য থাকবে! আর এই সকল কাজে সরাসরি জনগণ যুক্ত থাকলে কিছুটা পরিবর্তন আসলেও আসতে পারে।



আমাদের দেশের ভাগ্য পরিবর্তনে মূলত আমাদেরকেই সোচ্চার হতে হবে এবং আমাদেরই নতুন কিছুর উদ্ভাবন করতে হবে যাতে যারাই ক্ষমতা পাক না কেন তারা যেন এটা ভাবে- নেক্সট টাইম ভোটের জন্যে আমাকে জনগণের কাছেই যেতে হবে, সুতরাং দূর্ণীতি কমিয়ে কাজ করি।



((আমি ব্লগিং এ নতুন, একান্তই নিজের মতামত জানালাম। গঠনমূলক সমালোচনা সুন্দর দৃষ্টিতেই দেখা হবে))

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

ইউরো-বাংলা বলেছেন: আচ্ছা বলুন তো - ''গণতন্ত্র ও বাকশাল একসাথে চলতে পারে কিনা'' ?

Click This Link

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯

ইনভার্স শাকিল বলেছেন: আমি বিশেষজ্ঞ নই। তবে যতটুকু বুঝি অবশ্যই না। আর এখন যা হচ্ছে তা অবশ্যই গণতন্ত্র নয় এটুকু বুঝি।

৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: পরিস্থিতি খারাপ কিছু কওন যাবেনা।

৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৮

ইনভার্স শাকিল বলেছেন: তা ঠিক /:)

৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

রাজীব বলেছেন: Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.