| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা মুসলিম হয়ে আমাকে ধন্য করেছ, তা মনে করো না। বরং আল্লাহ ঈমানের পথে পরিচালিত করে তোমাদের ধন্য করেছেন। (হুজুরাত:১৭)
স্মৃতি আমাকে সারা জীবন তাড়িয়ে বেড়ায়। মুহুর্ত অবসর পেলেই মনের মাঝে ভেসে উঠে কখনও শৈশব, কখনও কৈশোর, কখনও বা তারুন্যের প্রানোচ্ছল ছবি গুলো। যখনই মনে হয় অতীত স্মৃতি, তখনই চারপাশে এসে দাড়ায় কিছু পরিচিত মুখ, কিছু আপন জনদের ছবি।
বিতর্কিত বই "আমার ফাসি চাই" এর বিতর্কিত লেখক রেন্টু মারা গিয়েছেন। খবরটি ব্লগে পাই। কিন্তু তাতে কি হল? কতলোক কতভাবে মারা যায়। তার কে খবর রাখে? কিন্তু মানুষটি যখন ঘরোয়া আসরে কেন্দ্রবিন্দু হয়ে থাকে তখন তার সূত্রে মনে পড়ে যায় সেই আসর গুলোর কথা, সেই চেনা মুখগুলোর কথা, সেই প্রিয় মানুষগুলোর কথা। সেরকম কিছু পারিবারিক আসরে এই বইটি একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। চা খাওয়ার ফাকে ফাকে চলেছে নানা আলোচনা। এই বইয়ের কতটুকু সত্য, আর কতটুকু মিথ্যা।
মোটামুটি রাজনীতি সচেতন একটি পরিবার আমাদের। পরিবারের সবাই কমবেশী রাজনীতির খবর রাখেন। হ্য়ত বাংলাদেশের মানুষের আর কোন কাজ নাই তাই সারাক্ষন রাজনীতি নিয়ে ভ্যাজর ভ্যাজর। সে পারিবারিক আসরে হট টপিক হয়ে যায় "আমার ফাসি চাই"। পারিবারিক বৈঠকের সেই স্মৃতি এখনও পুরোই টনটনে। ঠিকই মনে করতে কে কি বলেছিল। বাংলাদেশে সে এই বইটিকে কিছুটা হলেও গুরুত্ব দেয়া হয়েছিল। একেবারেই কিন্তু উড়িয়ে দেয়া হ্য় নি। হ্য়ত বাংলাদেশে এরকম লেখা আর কেউ তখনও লেখেনি বলে মানুষজন তখন গুরুত্ব দেয়। আমেরিকাতে তো এ ধরনের ঘটনা প্রচুর।প্রায়ই দেখা যায় হোয়াইট হাউজের গুরুত্বপূর্ন একজন মুখ খুলেছে। ইত্যাদি। কিন্তু বাংলাদেশ তো আর এতটা মুক্ত নয়।
মনে আছে মেজ ভাবী এই বইয়ের বিরুদ্ধে ছিলেন, "এ ধরনের কথা সে লিখবে কেন?"
এদিকে আমি বলছিলাম, "সবই তো বুঝলাম কিন্তু হাসিনা কেন রেন্টুকে বহিষ্কার করলেন সেটা কিন্তু এই বই পড়ে ক্লিয়ার হয় নি। এটা কোথাও লেখা নেই ঠিক কি কারনে রেন্টু আর হাসিনার মাঝে অবিশ্বাসের দেয়াল তৈরী হয়।" এটা অনেকেই সমর্থন করলেন।
আবার রেন্টুর মৃত্যু সংবাদ আমাকে মনে করিয়ে দেয় প্রায় ভুলে যাওয়া বইটির কথা। চুম্বক অংশগুলোর কথা।
রেন্টু ভাল না খারাপ এ নিয়ে কথা বলে কোন কথা বলতে চাই না। তিনি নিজেই তো বলেছেন আমি বিশ্বাসভংগ করেছি। শেখ হাসিনা তাকে বহিষ্কার করেছেন বলেই এই বিশ্বাস ভংগ। বহিষ্কার না করলে জীবনেও হয়ত বা বিশ্বাস ভংগ করতেন না। ভাল খারাপ মিলিয়েই মানুষ। রেন্টুর সাহস আমার ভাল লেগেছে। হাসিনার শাসন আমলেই তিনি এই বই প্রকাশ করেছিলেন। এটি বড় সাহসের পরিচয়। বইটার মান ততটা উন্নত নয় এবং অনেক অতিরন্জিত। তাহলেও এই বইটি রাজনীতিবিদদের অনেক মুখোশ উন্মোচিত করে। এই বইটিকে অক্ষরে অক্ষরে বিশ্বাস করিনি কারন এটি তো ক্ষোভের বহিপ্রকাশ। কিন্তু আমিও মনে করি রাজনীতিবিদরা রক্তের রাজনীতির জন্য দায়ী।
(লেখাটি পরবর্তীতে এডিট করে আরো কিছু যোগ করব। এখন এভাবেই ব্লগে পোস্ট করছি। আমার ড্রাফট করার অভিজ্ঞতা সুখকর নয়। অনেক লেখাই হাওয়া হয়ে গিয়েছে। তার চেয়ে আগে ব্লগে দিয়ে পরে কারেকশন করব)
২|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০৩
"কুদরত আলী" বলেছেন: উম্মে আবদাল্লাহ রম্য রচনা দিনকে দিন বড়ই উপাদেয় হইতেসে
৩|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০৭
ফারজানা১৬ বলেছেন:
(কুদরত ভাই, মাইন্ড করবেন না)
উম্মু আব্দুল্লাহ যে পোষ্ট-ই দিবেন,
কুদরত আলী তার পিছু নিবেন!!
ঃ-)
৪|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৬
নরাধম বলেছেন: রেন্টু মিয়া মইরা গেল!!!!
আহারে, মরনের আগে কইয়া গেলনা কেন তাকে হাসিনা বহিস্কার করেছে। আহারে!!! মন্দ লোকে কয় এই বইটা নাকি শফিক রেহমান লিখেছে।
৫|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:১৭
আওরঙ্গজেব বলেছেন: সালাম,
ভাল লাগল পোস্ট টি। ধন্যবাদ।
৬|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩০
জেনারেল বলেছেন: সালাম,
পুষ্ট উপাদেয় হয়েছে।
ধন্যবাদ
৭|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৭
প্রচেত্য বলেছেন:
একবার মনে আছে, কলেজের সামনে দিয়ে এক নেতার মিছিল যাচ্ছিল, শ্লোগানে শ্লোগানে রাজপথ, জনপথ মুখরিত
"ওমুক" ভাইয়ের চরিত্র
ফুলের মত পবিত্র ....
"ওমুক" ভাইরে দিলে ভোট
.................. ইত্যাদি
পরে এটাকে প্যারোডি করে বানিয়েছিলাম
"ওমুক" ভাইয়ের চরিত্র
ধুতরার মত পবিত্র ....
"ওমুক" ভাইরে দিলে ভোট
পাইবেন একটা ছিড়া কোট
ছিড়া কোটের মূল্য নাই
ভোট দিয়া কাম নাই
০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৪
উম্মু আবদুল্লাহ বলেছেন:
"ওমুক" ভাইয়ের চরিত্র
ফুলের মত পবিত্র ....
এই শ্লোগানটা এত বিরক্তিকর!!!!!!!!!
৮|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৫৬
আবাবিল বলেছেন: ভারসম্যপূর্ণ মতামত।
৯|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৫
মুনিয়া বলেছেন:
নিউজটা জানতাম না। আপনি যতটা সচেতন, আমি ততটাই অসচেতন। নিউজ দেখি না, পড়ি ও না। তবে একটা সময় এসবের খোঁজখবরও রাখতাম। মনে আছে কোন ফ্রেন্ডের হাত থেকে বইটা পেয়ে পড়েছিলাম।
এ নিয়ে বাসায় তুমুল আলোচনা। কেউ পক্ষে, কেউ বিপক্ষে। তবে আমার চোখে পড়েছিল বিশেষ করে বানান ভুলগুলো (এই জিনিসটা আমি এড়াতে পারি না, মাঝে মাঝে বিরক্ত হয়ে যাই নিজের উপর। তবু কোথাও ভুল বানান দেখলে ব্রেইনসের ভিতর শক লাগে)
আপনার লেখাটা ভালই লেগেছে।
এডিটেড ভার্সন পড়ার ইচ্ছা রইল।
১০|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৫
বিবেক সত্যি বলেছেন: আবাবিল বলেছেন: ভারসম্যপূর্ণ মতামত
১১|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ১০:৪৭
মামু বলেছেন: রেন্টুর বই লিকা মানে শুধু মাত্র আওয়ামিলীগ এর নেত্রীর মুখ খুলে দেওয়া তা না,............
এটা এদেশের রাজনীতির মুখুশ খুলে দেওয়ার প্রতিক...
১২|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৪৭
বাঙাল যুবক বলেছেন: সস্তা রাজনীতির একটি ভাল উপজাত হলো রেন্টুর 'আমার ফাঁসি চাই'। আওয়ামী সভানেত্রীর মেয়ের বিয়ের সময়ে নেত্রীর একটি মন্তব্য নিয়ে একটি ঘটনা সেখানে বলা আছে। যার পুরোপুরিই মিথ্যা। কারণ আমি সে বিয়েতে ছিলাম। সেরকম কোন মন্তব্য করতে শুনিনি।
আপনাকে ধন্যবাদ।
০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৫
উম্মু আবদুল্লাহ বলেছেন: অতিরন্জ্ঞিত অবশ্যই।
১৩|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫১
নূডিস্ট বলেছেন: (লেখাটি পরবর্তীতে এডিট করে আরো কিছু যোগ করব। এখন এভাবেই ব্লগে পোস্ট করছি। আমার ড্রাফট করার অভিজ্ঞতা সুখকর নয়। অনেক লেখাই হাওয়া হয়ে গিয়েছে। তার চেয়ে আগে ব্লগে দিয়ে পরে কারেকশন করব)
>>>>>>>>>>> আমারও !
১৪|
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৪
িদদারুল আলম বাননা বলেছেন: 'আমার ফাঁসি চাই' বই টি পড়ার পর আমরা শেখ হাসিনা কে কীভাবে মূল্যায়ন করবো?
১৫|
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:১৭
নরাধম বলেছেন: বান্না সাহেব, শেখ হাসিনা খারাপ সেটা আমরা রেন্টুর বই না পড়লেও জানি। আপনি কন একাত্তরে গোলাম আজম এত পাপ করার কথা জানার পরও আপনি তাকে কেমতে মূল্যায়ন করেন?
১৬|
০২ রা জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:২২
মদনবাবু বলেছেন: নরাধম বলেছেন: রেন্টু মিয়া মইরা গেল!!!!
আহারে, মরনের আগে কইয়া গেলনা কেন তাকে হাসিনা বহিস্কার করেছে। আহারে!!! মন্দ লোকে কয় এই বইটা নাকি শফিক রেহমান লিখেছে।
১৭|
০২ রা জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:৩৪
তীর্যক বলেছেন: বইটির যদি একটি কথাও সত্যি হয়, তয় শেখ হাসিনা দেশরত্ন............. বাচ্চেলোগ তালিয়া ...............
১৮|
০২ রা জানুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৬:১৭
করবো জয় বলেছেন: নিজের ফাঁসি চেয়ে লাভ কি?
০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০৩
উম্মু আবদুল্লাহ বলেছেন: নিজের নাক কেটে পরের যাত্রা ভংগ করতে চায় কেউ কেউ।
১৯|
০২ রা জানুয়ারি, ২০০৮ রাত ৯:৫৯
সারওয়ারচৌধুরী বলেছেন:
+++++++
উকুন ভর্তি মাথার নিকের ছবি বদলাও কুদরত ![]()
২০|
০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৫
ইছামতীর পাড়ে বলেছেন: ভাল লিখেছেন। ধন্যবাদ।
০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৭:৩৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়েছেন বলে।
২১|
০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:৩৬
উম্মু আবদুল্লাহ বলেছেন: সবাইকে ধন্যবাদ পোস্ট পড়া আর মন্তব্য করার জন্য।
২২|
০৩ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৪৩
দ্বীপবালক বলেছেন: ভারসাম্য পূর্ণ মতামত। অতিরাজনৈতিক লিখাগুলোর মাঝে অতিরঞ্জন থাকে সর্বকালেই। গত কয়েকদিনের ই-টিভির প্রতিবেদন যেমন অতিরাজনীতির কারণে ভুল করে বিশ্বাসযোগ্যতা হারাইয়াছে। রেন্টুও সেরকম।
০৮ ই জানুয়ারি, ২০০৮ ভোর ৪:২৪
উম্মু আবদুল্লাহ বলেছেন: সেজন্যই সংবাদ পরিবেশনে সত্যনিষ্ঠা ও বস্তুনিষ্ঠতা কাম্য।
২৩|
০৭ ই জানুয়ারি, ২০০৮ বিকাল ৫:২৮
স্হপতি বলেছেন: ভারসাম্য পূর্ণ মতামত।
০৮ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:০২
উম্মু আবদুল্লাহ বলেছেন: ধন্যবাদ।
২৪|
১৮ ই মে, ২০০৮ রাত ৯:২০
বৃত্ত বলেছেন: বইটা আমার পড়া।
অনেকেই হয়ত বইয়ের কথাগুলো অবিশ্বাস কিংবা অধিকাংশ অংশ অবিশ্বাস করে থাকবেন।
কিন্তু ব্যক্তিগত জীবনে রাজনীতির আর রাজনীতিকের সাথে যতটুকু পরিচয় হয়েছে- তাতে এটা বলতে পারি যে বইয়ের অধিকাংশ সত্য।
শেখ হাসিনাকে আমি প্রচণ্ডভাবে ঘৃণা করি এই বইটি পড়ার পর থেকে। শেখ মুজিবকে ঘৃণা করি, তা তো বলা যাবে না, বললে আবার ব্লগীয় আইনে আমার মৃত্যুদণ্ড হবে!
সবশেষে, প্লাস।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০০৮ সকাল ৮:০০
ফারজানা১৬ বলেছেন:
রাজনীতিবিদরা রক্তের রাজনীতির জন্য দায়ী।
১০০% সহমত।