| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নষ্ট মাথার দুষ্ট বালিকা...
আমার সম্পর্কে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কথা হলো আমি ঠিক সময়ে ঠিক কথা বলতে পারিনা। এই কারণে কী লেখা যায় এই নিয়ে এখন আমি বিরাট বিপদে আছি!! দ্বিতীয় কথা এই যে, আমি লিখার তেমন কিছুই পাইতেসিনা।[কি বিরাট আফসোস!!!] বহুউউউতকাল আগে যখন বাংলা রচনা লিখতাম, তখন আহা! আমি যে কি সৌন্দর্য লিখতাম যে বলার বাইরে...তখন কেউ বুঝতেই পারতো না আমার প্রশ্ন কমন পড়ে নাই...(হে হে)... (এ প্লাস অবশ্য পাই নাই!!!) আজকাল অবশ্য, আমি আর কিছুই পারি না। কারও কারও মনে হতে পারে যে আমি কথা সামান্য বেশী বলি। এইটা একদমই সত্য না। কতক্ষণ বকবক করেই আমার কথা শেষ হয়ে যায়। যদি বিশ্বাস না করেন তো আমার কিছুই করার নাই। দেখেন, আমি আর কিছুই লিখলাম না….(এখন??? বিশ্বাস হইসে???)
কাউকে বিদ্রুপ করাটা আমার ইচ্ছা নয়...এলাকা ভেদে এধরনের উচ্চারনের সমস্যা হয়...কিন্তু সমস্যা হল যখন ক্লাসের মাঝখানে কোন শিক্ষক খুব হাস্যকর ভুল করেন তখন একটু রাগ হয়...আর ভুল হলে মেনে নেয়া যায়...যখন দেখি যে উনি আসলেই এভাবেই কথা বলেন তখন আমার মত বাঁদরদের বাঁদরামো করার মহৎ ইচ্ছা জাগে...তাই আজাইরা ক্লাস নোট না তুলে আমাদের খাতা আর কলমকে আমরা ব্যস্ত রাখি খনা... থুড়ি স্যারের বচন তোলার কাজে...
এখানে আমার আজকের ক্লাসনোট...
...
..
value- ভেলু
atm booth- এটিএম ভুত!!!
however- হাউভার
invented- ইনব্যান্টেড
lack- লেক
country- খানট্রি...[ভাগগিস...আরেক্টু হলেই গেসিল...
]
apply- আপ্লাই
able- আবাল...[সত্যি...ঈমান...
]
variety- ব্যারাইটি
movie- মুবি
labour- লাভার...[...হাহাহাহাহা...ঈমান...
]
maturity- মেসুরিটি
technology- ঠ্যাকনোলজি
লোকজন- look john!
ধারা- দাড়া
রাজধানী- রাচদানী
ধানক্ষেত- দ্যানখ্যাত!
থাকবে- তাকবে
আরো অনেক অনেক অনেক আছে...বাধ্য- বাইদ্য, ঢাকা- ডাকা এইসব আরকি...এগুলা বুঝাই যায় যে কি হবে...তাই কইলামনা...![]()
[ কেউ রাইগেন না। আমি কাউরে খেপাইতে চাইনা...আমি নামে দুষ্টু হলেও কাজে ভালই...
]
শাওয়ার নিতে গিয়ে আরও কিছু মনে পরলো...[আমি কিন্তু আবার ইউরেকা বলে বের হয়ে আসিনাই...
]... এই যেমন ধরুন,
perception, person, personality- পেরসেপশন, পেরসন, পেরসনালিটি!!!
এটা person to person vary করে- এটা পেরসন টু পেরসন বেরী করে!
[ এটা আমাদের এক টিচার খুব ইশঠাইল করে বলেন, এমন না যে উনি জানেন না উচ্চারন, কেন বলেন তাই বুঝিনা...]
sure- শুয়োর!!!
আমাদের এক টিচার আছেন যিনি কথায় কথায় ultimately বলেন, না এখানে উচ্চারনের কোনই সমস্যা নাই...সমস্যা শুধু উনি কয়বার বলেন তা নিয়ে...আমাদের উনার ক্লাসে কাজ ছিল গুনে রাখা উনি কয়বার বলেন[আমরা ক্লাস লেকচার তুলতামনা উনার ক্লাসে কারন উনি ohp থেকে স্লাইডে যা আছে পড়াই যেতেন আর পরে আমরা ফুডুকফি করে নিতাম]
আমাদের ২য় মানব[2nd boy...
] একদিন স্যার যাবার পর টালিকৃত ultimatelyর সংখ্যা গুনে জানালো যে উনি ২ঘন্টার ক্লাসে ৩০৫বার ultimately বলেছেন...ভাবুন তো একবার...কি আজিব...!
[এই পোস্টে যা আছে তা যদি জীবিত বা মৃত কারোর সাথে মিলে যায় তবে তা হবে অনভিপ্রেত কাকতালমাত্র...]
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুম...কিন্তু আজকা মনে হয় যে আমার স্কুল আর কলেজের টিচাররা ইউনির টিচারদের থেকে ভাল জানেন...
...
মনে হয় আর খারাপ লাগে...
ভাল থাকুন ভাইয়া...
২|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৪
মনির হাসান বলেছেন: হাহাহাহ ... হেবি জোছ হইছে ।
আমাদের এক টিচার ছিলো, সে একদিন আমাদের এক ক্লাসমেত'কে বলছিলো, " তুমি না ফুরুষ মানুষ, তুমি কতা কইবা ভাগের ভাচ্চার মতন ... তুমি ভিলাইয়ের মত মিউ মিউ কর ক্যান ? "
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: " তুমি না ফুরুষ মানুষ, তুমি কতা কইবা ভাগের ভাচ্চার মতন ... তুমি ভিলাইয়ের মত মিউ মিউ কর ক্যান ?
হাহাহাহাহা...ঝাকানাকা...![]()
আপ্নারে পিলাস...ভালা থাইকেন...
৩|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৫
বৃষ্টি বালক বলেছেন: ক্লাসে পড়েন কখন?
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ক্লাসে পড়লে বাসায় কি করব?...
ভাল থাকুন...
৪|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৫
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন: Man Is Mortal
মানুষ মাত্রই ভুল আছে।
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কথা অতি সত্য, জনাব।
ভালা থাইকেন...
৫|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৬
অকাটমুর্খ বলেছেন: উচ্চারনে ধ্বনিবিপর্যস্ত হওয়ার ঘটনা বিরল নয়। অনেক ইউরোপীয় দেশে এই বিপর্যয় আরো জটিল! কেও কেও অতিশায়ন করতে গিয়ে করে, কেও না বুঝে করে, কেও বেশি বুঝে করে, কেও বুঝেই না যে সে কি বলছে, অনেকে করে গর্ব ভরে... আর কিছু কিছু মানুষ আসল উচ্চারন জেনেও নিজের লোকাল একসেন্টের কাছে পরাজিত হয়।
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুম...সমস্যা সত্যি বিরাট, কিন্তু ইচ্ছা থাকলেই উপায় হয়...
ভাল থাকুন ভাইয়া...
৬|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩৯
নামহীনা বলেছেন: computer - ক্যামফিউটার
perhaps - ফারহ্যাফস
MBA ক্লাসে DU এর এক স্যার [অনেক সিনিয়র] বলছিলেন।
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হিহিহি...
আপু ভাল আছেন তো?...
৭|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪২
এ. এস. এম. রাহাত খান বলেছেন: আমাদের ল্যাব এসিস্টেন্ট 60 কে বলে চিক্সটি,
আমি নিজে মাঝে মাঝে দোয়েল কে দুয়েল বলি![]()
আর আমার প্রিয় যাত্রার ডায়ালগ
"আজা আজা একি তোমার শরিরে অং না অক্ত অক্ত....আনি আনি এ অং নয় অক্ত অক্ত..."
আপমনি কন তো এইডার ঢাকাইয়া রুপ কিতা?
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহা...এইডা অংপুইরা এইডা বুঝসি...ডাহাইয়া মুই কইতে হারিনা মনু...
ভাল থাইকেন জরুর...
৮|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৯
ভেংচুক বলেছেন: বালিকা, তুমি বালা না
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন:
...আমি দুষ্টূ...কিন্তুক আমি কইলাম ভালা মানুষ...আমি কাউরে পচাইবার চাইনা...কথাগুলার মজাদার দিক্টাই দেখেন...প্লীজ...
ভালা থাইকেন...
৯|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৩
মেঘলা মানুষ বলেছেন: Finance -- আমরা ফিনান্স বলি
computer-- আমরা কম্পুটার বলি।
Dynamic-- আমরা ডিনামিক বলি।
আরে, কয়টা ইংরেজ আমাদের মত বাংলা বলে,
আমরাও পারব না, ওদের মতন ইংরেজি বলতে। ওরা বুঝলে বুঝুক না বুঝলে নাই। ![]()
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ঠিক কথা...তয় বুঝাইবার পারলেই ভালা...যে যা খুশি কউক...[কিন্তু বাংলাটাতো অন্তত ভালা কইরা কইতে হয় তাইনা?]
১০|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৪
প্রথম বাংলা বলেছেন:
মুর্খটাই ঠিক বইলেছে ,
তোমারে আর পড়াইয়া কোন লাভ নাই।
আগেই কইছিলাম, এই বয়েসে পড়তে পারবানা, মাইনাস কর।
তা'না গেল এ+ আন্তে। অহন দেখ কি হয়।
সব শ্যেষ
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কি আর হবে...থব থেথ!...![]()
১১|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
ড্রাকুলা বলেছেন: country- খানট্রি...[ভাগগিস...আরেক্টু হলেই গেসিল...]
[ভাগগিস...আরেক্টু হলেই গেসিল...]...........এইটা বুঝলাম না।
able- আবাল...[সত্যি...ঈমান...]
...[সত্যি...ঈমান...].....এই সত্যি ঈমান টা কি?
atm booth- এটিএম ভুত!!!
এইটায় সবচেয়ে মজা পেয়েছি।
আমার এক চাচী বলে:
সিল্ক - চিল্ক
সাইকেল - চাইকেল
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: [ভাগগিস...আরেক্টু হলেই গেসিল...]...........এইটা বুঝলাম না।
/// ইয়ে মানে।একটা পচা গালি আছেনা..."খান'-'"...সেটা নিয়ে বলেছিলাম...![]()
...[সত্যি...ঈমান...].....এই সত্যি ঈমান টা কি?
/// ঈমান = কসম...
হিহিহি...
ভাল আছেনতো?
১২|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৫
চাণক্য বলেছেন: বালিকা তুমি নামে দুষ্ট হইলেও কাজে সৎ। আশীর্বাদ করি।
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ...নামকরনে সার্থকতা বজায় রাখতে পেরেছি...কি বলেন?
ভাল থাকবেন সবসময়...
১৩|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
ড্রাকুলা বলেছেন: প্লাস - প্লাচ। ![]()
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: খিকয...![]()
১৪|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
পারভেজ বলেছেন: হমমমমম।
@মনির হাসান ++
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমমমম...
আসলেই মনির ভাইরে +...
ভাল থাইকেন...
১৫|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
সাইফুর বলেছেন: @চাণক্য ....কেমন আছেন?
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: @কাছিম ভাইয়া...মাথালটা সেইরকম...
১৬|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০১
লাবু শামস বলেছেন: নিজেকে বাদরের সাথে তুলনা করাটা সঠিক হটেছে ।।
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কিছুই আমি বলতে চাইনা...![]()
১৭|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৭
মিছে মন্ডল বলেছেন: বালা আচেন্নি আফা?
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: জ্বি মন্ডল ভাইয়া।ভালাই আছি...
আপনি কেমন আছেন?
১৮|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৩
রাতমজুর বলেছেন: ব্যাপক নষ্ট পুষ্ট ![]()
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: নষ্ট মাথার যা কাজ আরকি...![]()
ভাল থাকবেন ভাইজান...অনেক অনেক ভাল...
১৯|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৫
নকীবুল বারী বলেছেন: অচ্চীলঅচ্চীল গুন্ধ আছে.............
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হায় হায়...এইরম কইয়েন না...![]()
ভালা আসেন্নি?
২০|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৪
বিদঘুটে বলেছেন: স্কুলে থাকতে আমার ক্লাস টিচার SO বলতে পারতেননা, আমি একদিন ক্লাস ফাকি দিয়ে পরদিন বললাম, স্যার কাল আমার জ্বর ছিল, তাই আসিনি।
স্যার: ছো?? (so)
আমি: হিহিহি
স্যার: এই বেয়াদব, আবার দাঁত বের করিস.... ঠাস..ঠাস....
আমার রোল# ছিল ৯..... স্যার রোলকল করতেন এভাবে:
.....
৬ = ছয়
৭ = সাত
৮ = আষ্ট
৯ = নষ্ট
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হা হা প গে...
জট্টিল হইসে ভাইয়া...
ভালা আপনারে থাকতেই হবে...![]()
২১|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: আমাদের এক স্যার বলতেনঃ Error= ইরর।
আরেকজনঃ Pole= পুল
load= লুড
polar curve= পুলার কার্ব
তবে সেরা ছিলঃ The Gift of The Magi গল্পে Jim and Della's precious possessions নিয়ে স্যারের বর্ণনাঃ "বুঝলা না, জিম এন্ড ডেলার প্রেশিয়াস পুজেশন ছিলো জিমের গুরি আর ডেলার কুফা!" (জিমের ঘড়ি আর ডেলার খোঁপা)
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:১৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: জিমের গুরি আর ডেলার কুফা!"
/// হা হা প গে...
২২|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৩
মাজেদুল ইসলাম বলেছেন: শুধু স্যার না পুরান কালের অনেক মানুষ এরকম ভুল উচ্চারন করে।বাক্য কে বলে বাইক্য,খাদ্য কে বলে খাইদ্য।অথচ তারা শিক্ষিত মানুষ হয়ে কেনো এমন করে বুঝিনা।আমার এক স্যার choice কে বলতো চোয়েছ।প্রথমে হাসি লাগলেও পরে শুনতে শুনতে বিরক্ত লাগা শুরু করে।
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: বিরক্তি থেকেই এই ব্লগের উৎপত্তি...
ভাল থাকুন ভাইয়া...
২৩|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৭
তানজু রাহমান বলেছেন: এটা পড়েতো হাসি পেলই তা ছারা জিমের গুরি আর ডেলার কুফাও ভালো লাগলো... ![]()
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...সেইরকম...![]()
২৪|
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৪
একরামুল হক শামীম বলেছেন: হুমমমম
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমমমম...
ভালা থাকুন...
২৫|
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৩৪
সৌম্য বলেছেন: তোমার মনে হয় খায়া দায় কাম নাই। আকামের কাম করতেছ। কোন্দিন কোন স্যারের ভালো কিছু চোখে পড়ছে? মাইনাচ
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: পড়সে...ব্যাটা আমার ফেভারিট অনেক টিচার আছে...তুমারে মাইনাস...
...তাদের কথাও লিখুম্নে...কিন্তুক তুমারে কি করি কওতো?...
২৬|
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৪
শ খি আ ঈয়ন বলেছেন: ভালো লাগল...খুবই মজা পাইলাম...
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ ভাইয়া...
ভাল থাকবেন...
২৭|
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৬
রায়হান(তন্ময়) বলেছেন: সুন্দর হয়েছে। আমার এক স্যার জিরো কে বলতেন
জিরু......
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৩৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: থেংক্স...
আর আমার এক স্যার জিরো কে বলেন জেরো... হাহাহাহাহা...
জাপান ফেরত ব্যাটা...
২৮|
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৩
মমমম১২ বলেছেন: কি আর করা ,সবই পেরসন টু পেরসন বেরী করে।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...ওয়েল সেইড...![]()
২৯|
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৮
মিছে মন্ডল বলেছেন: "লেখক বলেছেন: জ্বি মন্ডল ভাইয়া।ভালাই আছি...
আপনি কেমন আছেন?"
ভাল নাই; তবে প্লীজ জিজ্ঞাস কইরোনা কেন ভাল নাই।
ভাল থেকো।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৩৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আহারে আমার ভাইয়াটা...![]()
জিগাইলাম না...যখন ইচ্ছা হবে বইলেন...
আশা করি ভাল থাকবেন...
৩০|
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৫৮
হাশেম বলেছেন: মাইন্ড ব্লোয়িং....
যখন স্কুলে পড়তাম আমার এক ক্লাসমেট ফক্স বলতে পারতোনা।
Sir যখন বলতো বানান করে বলো: FOX অর্থ খেকশিয়াল, তখন সে বলতো ফস্ অর্থ খেকশেয়াল। স্যার আবার রেগে বলতো: বলো ফক্স অর্থ খেকশেয়াল, স্টুডেন্ট আবার বলতো ফস্। এবার স্যার বেত দিয়ে সাৎ-সাৎ ধোলাই শুরু করলো। তখন সে কেঁদে কেঁদে বলে ফস্ ফস।
আসলে সে ফক্সটা বলতেই পারতো না। এটা নাকি জিহ্বার সমস্যা।
পরবর্তীতে ক্লাসে তার নাম হয়ে গেলো ফস.....
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আহারে বাচ্চা ছেলেটা...ফস বলতে বলতে ফোস ফোস করে কাদঁতেছে...
ভাল থাকুন ভাইয়া...
৩১|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:২৮
জেরী বলেছেন: ![]()
![]()
![]()
জেরী, ক্লোর-মিন্টকে চোর-মিন্ট বলে..........দোকানদার কারেকশন করে দিছে![]()
![]()
![]()
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: জেরী আপুউউউউউউউউউউউউ...হাহাহাহাহা...
চোর মিন্ট ![]()
৩২|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩১
মুকুট বলেছেন: হুমম!
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হুমমম...[
]...কিছুই কইলেন না?
৩৩|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৩
অচেনা সৈকত বলেছেন: মজা পেলাম।অনেকে কিছুতেই শুদ্ধ উচ্চারণ করতে পারে না।মায়ের ভাষা বাংলাটাই পারে না, ইংরেজী তো আরো পরের কথা।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: সেটাই...ইংরেজী নাহয় বাদই দিলাম...কিন্তু বাংলাটা যখন শিক্ষিত মানুষ হয়েও ভুল করে তখন কিছুটা রাগতো হয়ই...আমারো কিছু কিছু উচ্চারনে সমস্যা ছিল...আমি ঠিক করার জন্য অনেক খেটেছি...আমি প্রচন্ড স্পীডে কথা বলতাম...সেটা বন্ধ করার জন্য আবৃত্তি ক্লাসেও ভর্তি হয়েছি...
সুন্দর করে কথা বলাটাও একটা আর্ট...তাইনা ভাইয়া...?
৩৪|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯
সত্যের মত বদমাশ বলেছেন: আমাদের ইংলিশ টিচার ছিলেন কথায় কথায় (ইম্প্যাক্ট) "ইনফ্যাক্ট" বলতেন।
মনে পড়ে রু্বি রায়!!
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: মনে পড়ে রু্বি রায়!
হাহাহাহাহা...
৩৫|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৪৭
এম্নিতেই বলেছেন: এক স্যার ক্লাস নাইনে shakespeare কে বলতেন শেক্স্ফ্যা...বেশি ইস্টাইল মারতে গিয়া, bassanio কে ব্যাঁশানিও...
জিমের গুড়ি, ডেলার কুফা... হাহাবিথেপগে ![]()
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহা...হাহাবিথেপগে...এইটা ভাল হইছে...[যদিও দুঃখজনক...]
৩৬|
০২ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ২:১৭
কিংশুক০০৭ বলেছেন:
আফুরে তোমারে + ফিলাছ দিলাম ।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধইন্যবাদ ভাইজান...
ভালা থাইকেন...
৩৭|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
মেসবাহ য়াযাদ বলেছেন: এবারে ছাত্র আর শিক্ষকের যৌথ কাহিনী শুনুন:
নতুন ছাত্রকে স্যার বললেন- এই ছেলে বলোতো আসবাবপত্র ইংরেজি কী ? ছাত্র কিছুক্ষণ মাথা চুলকে বললো- ফারিনা স্যার। জবাব শুনে স্যার বললেন- ঠিকাছে, তবে তোমার উচ্ছারনে সমস্যা আছে...এবার বুঝুন ঠেলা...!!!
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...হাহাচেথেপগে...![]()
৩৮|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৩
আকাশনীল বলেছেন: ![]()
![]()
![]()
সত্যি...ঈমান...
ওরে আধা বরিশাইল্যারে
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৯
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...আর আধা কুমিল্লা...![]()
৩৯|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
জোনাকি বলেছেন: মজার তো ! এখন থেকে আমিও এমন কথা বলা শুরু করব ![]()
লষ্ট মাঠার ধুষ্টু ভালিকা !! 
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: লষ্ট মাঠার ধুষ্টু ভালিকা !
হাহাচেপগে...![]()
৪০|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
সাইফুর বলেছেন: বাহ বাহ..এইটা একটা কালেক্শন হবে ![]()
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ওক্কিডক্কি...
ভালা থাইকেন...
৪১|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫১
মুকুট বলেছেন: জাপানে জাংলিশঃ কোলিং কার্দো= কলিং কার্ড!!!
![]()
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হিহিহি...আর নেদারল্যান্ডের কথ্য ভাষায় বাস হইল বুস!...শুনলে আমাদের হাসি পাওয়ারই কথা...![]()
ভাল থাকুন...
৪২|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
আরিয়ানা বলেছেন: মজা লাগলো আর মনে করিয়ে দিলেন আমার স্টুডেন্ট লাইফ
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ আপুনি...
আপনার পোস্টগুলাও খুবই সুইট...
ভাল থাকুন...
৪৩|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
মাটিরমানুষ বলেছেন: আমার এক বন্ধু আছে যে VCR কে বেচিয়ার বলে। আমরা সবাই এটা নিয়ে হামাহাসি করি। আমাদের ক্লাশে এক মেয়ে পড়তো. বিহাইন্ড কে বাইহাইন্ড বলতো।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...
multinational এর উচ্চারন মাল্টাইন্যাশনাল, antibody হল এন্টাইবডি।।এগুলো আসলে শুদ্ধ...কিন্তু আমরা যেহেতু বলিনা তাই হঠাত শুনলে আজিব লাগে...
ভাল থাকুন ভাইয়া...
৪৪|
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২১
সরপ বলেছেন: ছিটি
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ইয়ে মানে...হিহিহি...
৪৫|
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৬
রাতের বৃষ্টির শব্দ বলেছেন: হা হা হা হা আপনি সবসময় ই চরম চরম পোষ্ট দেন। হা হো হি খিক খিক খিকজজজজজজজজ
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...ধন্যবাদ আপুনি...
ভাল থাকুন...
৪৬|
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৩
ড্রাকুলা বলেছেন: যে মানুষ দিনে ৩ টা পোষ্ট দেয়, গত ২ দিনে তার একটাও নতুন পোষ্ট পেলামনা?
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ইয়ে মানে...[মাথা চুলকাই...]এটা কি আমাকে বল্লেন?...গতকালকেইনা এইটা পোস্ট করলাম?...
আজকে রাতে আরেকটা পোস্ট দিব ইনশাল্লাহ...
অনেক বড় তাই লিখে এখনও শেষ করতে পারিনি...
ভাল থাকুন ড্রাকুলা ভাইজান...
৪৭|
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৫৮
অপ্সরা বলেছেন: হাহাহা স্যারের বাড়ি কোন অন্চল?
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আল্লাহ মালুম আপুনি...সে বরিশাইল্লা, নোয়াখাইল্লা, সিলটী সবাই মিল্লা যে ভুল করে সবগুলারেই আপ্লাই করে...
।
ভালা থাইকেন কিন্তুক...নয়া পোস্ট কই?
৪৮|
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৩১
তানজু রাহমান বলেছেন: এহেম!
ম্যাডাম, আপনাকে কিছু একটা পাঠিয়েছিলাম। সেটা গ্রহন করলেন না কি প্রত্যাখ্যান করলেন, জানতে পারলাম না।
ধন্যবাদ।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১২
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ভাইয়া।মেইল্টা গতকালই পেয়েছিলাম কিন্তু বুঝিনি যে আপনি...তাই রিপ্লাই করিনি...এখন করেছিত...রিপ্লাইকি পাননি?
৪৯|
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬
আলিফ দেওয়ান বলেছেন: এই পুশ্ঠে মাইনাছ টিফিয়া যাউয়া চাড়া আমার করার কিচু নাই। ইহা পরিশ্কার কাগুকে অফমান করি লিকা একটি পুশ্ঠ। কাগুরা মুকের বাশা কাড়ি লউয়ার শঢ়জন্থ্র।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: কাগু...মনে বড়ই ব্যাদনা পাইলাম...আন্নের জইন্য হেতেনে ফেচবুকে আন্দুলুন করতাসি আর আন্নে আমার পুস্টে মাইনাচ দ্যান...এইডা আমগো পোলাপিন্যা বদমায়েশি...আন্নের বাশা কাইড়া লওনের জইন্য না...
মুই এহন কানবাম...ভ্যাঁআআআআ...![]()
৫০|
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৭
তানজু রাহমান বলেছেন: মেইল!?!
মেইল?!?![]()
মহিলা কিসের কথা বলে?! :
মেসেজ দিছি মেসেজ...তাও এক নামীদামী সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে
।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...ওই হইল...যাহা বাহান্ন উহাই তেষট্টি...![]()
নষ্ট মাথা বলে কথা...
৫১|
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
তানজু রাহমান বলেছেন: ঠিকাছে... অপেক্ষা করি ![]()
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আমিও করছি...পেইজ লোড হয়না...![]()
৫২|
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:৫১
আরণ্যক যাযাবর বলেছেন: ভালু হইসে। মজাপাইসিরে, বালিক্যা।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:২৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধইন্যাপাতা...
ভাল থাইকেন...
৫৩|
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪০
অ্যামাটার বলেছেন:
fast ball=ফার্ষ্ট বল,
spin ball=স্প্রিং বল,
maiden over=মেডেল ওভার,
shelfis=শেলফিস্ট,
guiness book=গ্রীনিজ বুক
।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪৬
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আমাদের কাজের ছেলেটা লেগবাই কে বলত লেগাবাইট...![]()
৫৪|
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ২:১৩
শিবলী বলেছেন: হে েহে হেহে
মজাক পাইলাম...
০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: থেঙ্কু...![]()
৫৫|
০৩ রা ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:১৮
টেকনো বলেছেন: করা মজা পাইছি।
চালিয়ে জান যদি কেউ সচেতন হয়।
০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ টেকনো ভাইয়া...
ভাল থাকবেন...
৫৬|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ২:৪৫
নীলদ্বীপের স্বপ্নকন্যা বলেছেন: হিঃ হিঃ
দারুন হইছে আফা!পিলাচ
আপনার পোস্ট দেইখা আমারও আমাদের কলেজের এক স্যার এর কয়েকটা লাইন মনে পইড়া গেসে .........
ধীরে ধীরে বল বাড়তে থাকবে = দীরে দীরে ভল বাড়তে তাকবে
ধাক্কা(thrust) = দাক্ষা ।
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৩১
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ধন্যবাদ আপু আপনাকেও...
ভাল থাকুন...
৫৭|
০৫ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৩:৩৮
কঁাকন বলেছেন: জোশ
টিচার ব্লগায় না তো ![]()
০৫ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:০৪
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: ইনশাল্লাহ...![]()
৫৮|
০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:৫৯
ফাহমিম বলেছেন: আপ্নে কুন ভার্সিটি?
আমাদের এক ফ্যাকাল্টি আছে, এক ক্লাসে ৩৪৫ বার "রাইট?", ১১৮ বার "ক্লিয়ার?" আর ৩২ বার "কথা কি আমি বুঝাইতে পারছি?" বলছে।আমার নিজের করা ট্যালী।
আর উচ্চারণ নিয়ে বলতে গেলে শেষ হবে না!!
০৮ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১:০৭
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: হাহাহাহাহা...আমি জাবি...
আজকাল মনে হয় ইউনির টিচারদের চাইতে স্কুল আর কলেজের টিচাররা বোধহয় বেশি জানতেন...
৫৯|
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৬
অঞ্জন সানি বলেছেন: আমি একবার আমার ক্লাসের ম্যাডামের এরকম ভুল উচচারণ গুলো ম্যাডাম আসার আগে বোর্ড এ লিখে রাখসিলাম......
ম্যাডামের বললেন এ কাজ কার? কারও মুখে কোন কথা নাই। একটু পর আমি দাঁড়িয়ে বললাম , "ম্যাডাম, আপনার কিছু উচচারণ ভুল হয়..." । ম্যাডাম বললেন ,"তুমি লিখসো ? " বললাম ,"হা"...ম্যাডামের চোখে পানি আসে এই অবস্থা...
অনেক রেগে গেসিলেন...এরপর ম্যাডাম ক্লাস থেকে বেরিয়ে যান । আমাকে আর কিছু বলেন নি।
ওই কথা মনে হলে অনেক খারাপ লাগে......। কেন ওরকম করসিলাম...
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৩
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: এ কাজ যদি আমি এই স্যারের সাথে করতাম...তাহলে চোখে পানি থাকত আমার...আর ক্লাস নয় ইউনি থেকে বেরিয়ে য়েতে হত...![]()
৬০|
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৬
মুক্ত বয়ান বলেছেন: আমাদের স্যার বলেন, "বুঝা গেল??"
আমরা গুনেছি.. মোট ৬৮ বার। ৪৫ মিনিটের ক্লাসে ৬৮ বার!!!
আপনেরে মাইনাস!!
আপনার স্যার আমাদের স্যারের থেকে বেশি বলছেন । ![]()
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
নষ্ট মাথার দুষ্ট বালিকা... বলেছেন: আল্টিমেটলী...![]()
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৩২
জোহান বলেছেন: ভাই স্যাররা এই ভুল সব সময় করেন আর ছাএরা সমাধান করে মনে মনে এইটাই নিয়ম