| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লর্ড অব ব্লগ
Who I am, I am Nobody ... !!!
যেভাবে জনসংখ্যা ও যানযট বাড়ছে তাতে অদুর ভবিষ্যতে রাস্তায় শুধু গাড়ীই থাকবে, চলাচলের অবস্থা থাকবে না।
এমতাবস্থায় জাপানের মতো বাই সাইকেল ব্যবহারের করা লাগবে। নিদেনপক্ষে বাইক।
বাইক বা বাই সাইকেল কখনো যানযট বাড়ায় না।
সবাইকে নিয়মের/আইনের মধ্যে রেখে দেশে এখন বাইক এর জন্য আলাদা লেন সময়ের দাবী।
পর্যাপ্ত সুযোগ সুবিধা না রেখে শুধু আকাশচুম্বী জরিমানার ব্যবস্থা করাটা কতটা যুক্তিযুক্ত সেটা ও ভাবা উচিত।
প্রয়োজন হলে এমন নিয়ম হোক,
* ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স ফিস বাড়িয়ে সময় কমিয়ে আনা। তাড়াতাড়ি ডেলিভারির ব্যবস্থা নেয়া।
* বাইক অথবা গাড়ি যাই হোক, শোরুম থেকে রাস্তায় চালানোর অনুমতি ব্যতিত কেউ বিক্রি করতে পারবে না।
* সব কাজে জরূরী এর জন্য আলাদা ফি ও রেগুলার এর জন্য আলাদা ফি রাখা।
যাদের যেটা দরকার তারা সেটা নিয়ে নিবে।
দাবীর কথা বলছিনা, কিন্তু যেটা হওয়া উচিত বা হলে ভালো হয়, তাই নিয়েই কিছু কথাঃ
১। বাস-ট্রাকের জন্য তৈরি করা আইন বাইক বা মোটর সাইকেলের জন্য প্রযোজ্য না করা।
২। নিরাপদ বাইক চলাচল সহায়ক আইন প্রণয়ন করা ও বাইকের জন্য আলাদা লেইন করা।
কারনসমূহঃ
১। বাইকাররা রাস্তায় বাইক চালায়, জীবনসংহারী দৈত্যের মতো বাস চালায় না।
২। বাইক এক্সিডেন্ট হলে বাইকার ও বাইক আরোহীর ক্ষতি হয়, কিন্তু বাস-ট্রাক এক্সিডেন্ট হলে বাইকারসহ আরো মানুষের ক্ষতি।
৩। একটা বাস বা ট্রাকের দামের চেয়ে বাইকের দাম অনেক কম। রাস্তায় জায়গা দখলও করে কম।
৪। দুর্ঘটনা যতটা না নিজের দোষে হয় তারচেয়ে বেশী হয় বাস-ট্রাকের বা অন্য গাড়ি বা রিক্শার কারনে।
৫। শিক্ষিত এবং আচরণগত দিক দিয়েও বাইকাররা অনেক ভদ্র। তাহলে জেল-জরিমানা কেন সমান-সমান হবে?
৬। এই আইন তৈরীর কারণ ও লক্ষ্য বেপরোয়া গণপরিহনের জন্য, সেখানে বাইক চালকরা কেন ক্ষতিগ্রস্ত হবেন?
সর্বপরি জনগনই সব, জনগনের জন্যই সরকার।
সুতরাং সকল নিয়মই জনগণের সুবিধা, অসুবিধা চিন্তা করে সেই বান্ধব হওয়া উচিত।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৫০
লর্ড অব ব্লগ বলেছেন: ভুল বললেন ভাই, সবাই এমন না।
মানছি অনেকেই এমন করে, কিন্তু দুই একজনের জন্য সবাই কেন সমস্যায় পড়বে।
আপনি নিয়মের কথা বললেন, আপনার মূর্খ বাস ড্রাইভার কি নিয়ম বেশী মানে ভাই?
আপনার মূর্খ বাস ড্রাইভার তো রাস্তার মাঝখানে বাস থামায়ে যাত্রী উঠানামা করে, পিছনে জ্যাম লেগে যায়।
বাইকাররা তো আর এমন করে না।
২|
০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
বিড়ি বলেছেন: কিছু বাইকারদের আচরনের জন্যে অনেকেই বাইকার অপছন্দ করে তবে বাইসাইকেলের জন্যে আলাদা লেন যৌক্তিক
০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:০২
লর্ড অব ব্লগ বলেছেন: দুই একটা খারাপ সবকিছুতেই আছে ভাই, তাই বলে গণহারে সবাইকে খারাপ বলা তো ঠিক না।
এই ব্যপারটাই অনেকে বুঝতে চান না।
যানজটের যে অবস্থা ঢাকা শহরে, বাইক ছাড়া চলাও মুশকিল।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫
রাজীব নুর বলেছেন: বাইকওয়ালারা রাস্তায় বে রহলেই বেয়াদপ হয়ে যায়। এরা কোনো নিয়ম মানতে চায় না। ফুটপাতে পর্যন্ত উঠে যায়। ওদের চেয়ে মূর্খ বাসের ড্রাইভার ভালো।