| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইস্লাম শোভন
কবিতা খুব ভালবাসি। কবিতাকে আমার সকল ভাব প্রকাশের মাধ্যম হিসাবে নিতে চাই। অনেক ছোটবেলা থেকেই কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি। ছেলেবেলায় সবচেয়ে পছন্দের ছিল খেলাধুলা, আর এখন বিভিন্ন ভাষার সিনেমা দেখা আর নানারকম উদ্ভট তথ্য জানা। বিকৃত কিছু আনন্দও আছে এই তালিকায়। আপাতত জীবনের লক্ষ্য এখন একটাই, কবিতায় বিপ্লব আর প্রশান্তি ছড়ানো।
কিছু পরাধীনতা তোমায় হারায় না;
কিছু স্বাধীনতা তোমায় মুক্ত করে না;
কিছু যুক্তি তোমায় জেতায় না;
কিছু তর্ক তোমায় মানায় না।
কিছু গল্পে আজ আর ঘুম আসেনা;
কিছু কান্নায় আজ আর বুক ভাঙ্গেনা;
কিছু সত্তা আজ আর মুক্ত নেই;
কিছু আঁত্তায় আজ আর রক্ত নেই;
কিছু কাব্যে আজ আর ছন্দ নেই।
তবু সত্য নাকি সোচ্চার আছে,
সুশীল কিছু বোদ্ধার কাছে।
শুধু শব্দে আজ আর জোর নেই,
কারো পাঁজোরে আজ আর হাড় নেই।
- --.--.২০১১
©somewhere in net ltd.