| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার একুশ
মনজুরুল ইসলাম মেঘ
এই একটি দিনে ভাষার কথা
ভাবে পাখি
নদী-নালা, গাছ-পালা
প্রকৃতির ভীড়ে
প্রত্যেকে নিজ নিজ নীড়ে।
আর আমি খুঁজি একটি
বাংলা শব্দ
একুশ।
আমার একুশ
যা উত্তরাধিকারে পেয়েছি।
যেখানে আছে রক্তে লেখা
বাংলা ভাষা
বাক স্বাধীনতা
আমরা বলছি
আমাদের মত করে।
আমি নতুন করে খুঁজি
একুশের দিনে
বাংলার সব খানে
আমি পাই
তা আমার বাংলা ।
শব্দ বুননে আমি ফিরে যেতে চাই
নতুনের আশায়
একুশের গানে
শহীদ মিনারে
একটি নতুন শব্দের আশায়।
সত্যি বলছি, বাংলা বেড়ে চলছে
নীজ ধনে
মানুষের মনে
ভাষা হয়ে
লেখকের বইয়ে।
©somewhere in net ltd.