| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইশতিয়াক রেহমান
সময়ের সবুজ পাতায় একফোঁটা নীল শিশির আমি ।
আজ আপনাদের অস্থির একটা গেমের কথা বলব । অবশ্য যারা ইতিমধ্যে Dead space এবং Dead space 2 খেলেছেন তাদের কাছে এই গেইমটি আর নতুন কিছু নয়।
ধরেন গা ছমছমে অন্ধকার ঝড়ের রাত। আপনি একা দুরুদুরু বুকে করিডোর ধরে এগিয়ে চলেছেন। থেকে থেকে চমকে উঠছেন আচমকা বিজলীর চমকানি ও বজ্রপাতের শব্দে। হঠাৎ চারদিক থেকে ভেসে আসে পৈশাচিক গোঙ্গানির মতো শব্দ, যেনো কেউ আপনাকে ডাকছে। পিলে চমকে দিয়ে অন্ধকার থেকে সামনে এসে দাঁড়ালো রক্তমাখা, শুকনো শরীরের, ভূতুড়ে চেহারার এক পিশাচ। সে ক্রমেই সামনে আসছে তার ধারালো দাঁত কিড়মিড় ও তীক্ষ্ণ নখ দিয়ে থাবা দেয়ার ভঙ্গিতে। এখন আপনি কী করবেন, ভয়ে অজ্ঞান হয়ে যাবেন, পেছনে ঘুরে দৌড় দেবেন, নাকি রুখে দাঁড়াবেন পিশাচের মোকাবেলা করার জন্য?
ডেড স্পেস 3 গেমটি খেলার সময় এমন অবস্থার সম্মুখীন হবেন অনেকবার। পালিয়ে বাঁচা নয়, পিশাচদের মেরে নিজেকে টিকে থাকতে হবে। গেমের পটভূমি চাঁদের উপগ্রহ টাইটানকে ঘিরে। গেমারকে নিয়ন্ত্রণ করতে হবে আইজ্যাক ক্লার্ক নামের চরিত্র। ভিনগ্রহ থেকে আগত কিছু পরজীবী ক্লার্কের বন্ধু ফ্রাঙ্কোর শরীরে আক্রমণ করে তাকে পরিণত করবে নেক্রোমরফে এবং পরজীবী প্রাণী নিয়ন্ত্রণ করবে তার দেহ। ধীরে ধীরে অন্যান্য মানব শরীরে মিউটেশন ঘটিয়ে তারা দিন দিন তাদের স্বত্তাকে আরো গ্রাস করতে থাকবে। গেমে আইজ্যাককে পরজীবীদের হাত থেকে বেঁচে থাকতে হবে, তা না হলে সেও যোগ দেবে নেক্রোমরফদের দলে।
এইবার Dead space 3 তে সিরিজের আগের দুটো গেমের তুলনায় অ্যাকশন কিছুটা বেশি রাখা হয়েছে। কিন্তু ইউজারদের অনুরধে ভয়ের এলিমেন্ট কিছুটা কমান হয়েছে।
গেমের পাঁচটি আলাদা ডিফিকাল্টি লেভেলের কারণে গেমের স্বাদ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই হরর সারভাইভাল গেমভক্তরা গেমটি না খেলে থাকলে দারুণ একটি গেম মিস করবেন।
২|
২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৫০
rudlefuz বলেছেন: They ruined Dead Space in the third installment. Go play the first one and you will know just how much scary a computer game can be.
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৩ দুপুর ২:৪৪
সুস্ময় পাল বলেছেন:

রিভিউ পড়ে মনে হল আপনি পেপারের জন্য লিখেছেন ... ...
যাই হোক। নতুন গেইমের রিভিউ পড়ে ভাল লাগল।