| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইশতিয়াক রেহমান
সময়ের সবুজ পাতায় একফোঁটা নীল শিশির আমি ।
গেইমটির নাম শুনে অনেকের মত আমারও ধারনা হয়েছিল এটা স্লিপিং ডগস গেমটার সিকুয়েল। স্লিপিং ডগস গেইমটা খেলে বেশ মজাই পেয়েছিলাম, কিন্তু নেটে ঘাটাঘাটি করে বুঝলাম ধারনাটা ছিল ভুল। এবার কিছু রিভিউ পড়ে আর ভিডিও দেখে আমার যা ধারনা হল তা আপনাদের সাথে শেয়ার করছি।
Watch dogs is going to be a revolution in open world action gaming history!!!
মুলত জিটিএ গেইমের প্লাটফর্ম অনুসরন করা হয়েছে এখানে। ডেভেলপ করেছে ইউবিসফট মন্টিমিডিয়া। ওয়াচ ডগ’স গেমটি এই বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে মাইক্রোসফট উইন্ডোজ, প্লে-স্টেশন ৩ এবং এক্স.বক্স ৩৬০ গেম কনসোল এর জন্য রিলিজ পাবে।
গেমটির মুল গেমপ্লে হল হ্যাকিং। প্লেয়ার এর যেকোন ইলেকট্রিক ডিভাইস হ্যাক করার ক্ষমতা আছে। যার সাহায্যে ওই সব ডিভাইস এর সকল তথ্য চুরি করে নিদির্ষ্ট সময়ে ডিভাইসটি ফাটিয়ে দেওয়া যায়। প্লেয়ার এর মুল কাজ হলো সিটির সেন্ট্রাল অপারেটিং সিস্টেম কে হ্যাক করা। এছাড়াও টার্গেট এর সেলফোন হ্যাক করে তার সব তথ্য নেওয়া এবং সেলফোনটি কথা বলা অবস'ায় মানে মাথার কাছে থাকা অবস'ান ফাটিয়ে ফেলে টার্গের এর মৃত্যু নিশ্চিত করা ইত্যাদি।
গেমটি খেলতে হলে যথেষ্ট ধৈর্য্য থাকতে হবে। গেমটির স্টোরিলাইট তৈরি করা হয়েছে ভবিষ্যৎ এর টেকনোলজির অতি-ব্যবহার এর উপর। পটভূমি শিকাগো সিটি। যেখানে পুরো সিটি টি নিয়ন্ত্রণ করছে একটি সুপার কম্পিউটার যার নাম “সিটিওএস – সেন্ট্রাল অপারেটিং সিস্টেম” এই কম্পিউটারটি শিকাগো প্রতিটি টেকনোলজি ডিভাইস কে নিয়ন্ত্রণ করছে। এখন একটি হ্যাকার টিম এই সুপার কম্পিউটারকে হ্যাক করার চেষ্টা করছে। এতে তারা সিটির তথ্য গুলোকে চুরি করতে পারবে। তাদের এই কাজের বাধা দিতে প্লেয়ারের ভুমিকায় খেলতে হবে।
তবে এরপরও কথা আছে! পরবতী প্রজন্মের গ্রাফিক্স এবং ইউনিক গেমপ্লে নিয়ে গেমটি তৈরি হচ্ছে। তাই গেমটি খেলতে হলে অবশ্যই কোর আই সিরিজের পিসি লাগবে।
System Requirements:
Minimum:
Core i3 2.6GHz,
Win7,
2GB Ram,
512MB Graphic,
14GB Free HDD
Recommended:
Core i7 3.0GHz,
Win7,
4GB Ram,
2GB Graphic,
14GB Free HDD
শেষে কিছু গেইম প্লে ভিডিওর লিংক দিলাম। খেলতে পারি আর না পারি- দেখেও শান্তি!!
http://www.youtube.com/watch?v=FcMRkyoHKeA
http://www.youtube.com/watch?v=xU7WGAJPRRw
http://www.youtube.com/watch?v=n3F3KW-2ABc
http://www.youtube.com/watch?v=bmwyW-Q960M
২|
০৫ ই জুন, ২০১৩ রাত ১১:১৭
ভ্রমনবিলাসী বালক বলেছেন: ++++++++++++++
৩|
০৫ ই জুন, ২০১৩ রাত ১১:২৪
এলে বেলে বলেছেন: সালাম ভাই.....এখন কোন অফিসিয়াল রিকোয়ারমেন্ট দেয় নাই...
তবে খেলার জন্যে
Core i5-670 3.46GHz
Phenom II X4 905e
GeForce GTX 650 1GB
Radeon HD 7750 1GB GDDR5
6 GB RAM
প্রয়োজন হবে।
ধন্যবাদ।
৪|
০৬ ই জুন, ২০১৩ সকাল ৭:৩৯
আমিই মিসিরআলি বলেছেন: ++++++++++
©somewhere in net ltd.
১|
০৫ ই জুন, ২০১৩ রাত ১১:০১
নাজিম-উদ-দৌলা বলেছেন: Recommended প্রসেসর Core i7 3.0GHz!!!
আমার Core i3 3.0 GHz! চলব তো? নাকি বন্ধুবান্ধবের বাসায় গিয়া তাদের খেলা দেইখা দুধের স্বাদ ঘোলে মিটান লাগব!!!
এই গেইম না খেলতে পারলে লাইফ স্যাশ!