| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইশতিয়াক রেহমান
সময়ের সবুজ পাতায় একফোঁটা নীল শিশির আমি ।
লিম্বো শব্দটির সাথে সর্ব প্রথম পরিচয় হয় ইনসেপসন মুভিটি দেখার মাধ্যমে। লিম্বো হচ্ছে সপ্ন দেখার এমন একটি পর্যায়, যখন স্বপ্নটাকেই বাস্তব বলে মনে হয়। অর্থাৎ স্বপ্ন দেখছি নাকি বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছি সেটা বোঝার কোনও উপায় থাকে না। তবে আজ আমি যে লিম্বোর কথা বলতে যাচ্ছি সেটি কোনও স্বপ্ন দেখার পর্যায় না। এটি মুলত একটি ভিডিও গেম।
অস্ত্রের ঝনঝনানি নেই, নেই টানটান উত্তেজনা, গতির রোমাঞ্চ কিংবা মহাকাশের অন্তহীন শূন্যতা; এমনকি নেই রঙের বাহারি ছটা। পুরো গেইমটাই সাদা-কালোয় তৈরি। ভাবছেন, আদ্দিকালের কোনো গেইম নিয়ে এ আলোচনা। মোটেও তা নয়, 'লিম্বো' নামের এই গেইম বাজারে এনেছে। ডেনমার্কভিত্তিক উন্মুক্ত গেইম নির্মাতা প্লেডেড।
‘লিম্বো’ গেমের জগতের একটি মাস্টারপিস, এটি আমার কথা নয় দুনিয়ার সেরা সব গেম রিভিউয়ারদের কথা। অনেকে অনেক ধরণের গেমই খেলেছেন কিন্তু এ গেমটি সবার থেকে আলাদা। সাদাকালো পটভূমিতে এতো চমৎকার একটি গেম ফুটিয়ে তোলা হয়েছে যার সামনে অন্য গেমের চোখ ধাঁধানো গ্রাফিক্সও ফিকে হয়ে যাবে। গেমটি বেশিরভাগ গেম রিভিউ সাইট ও সমালোচকদের দৃষ্টিতে শতভাগ পয়েন্ট অর্জন করার গৌরব অর্জন করেছে। শুধু তাই নয় গেমটি গেম ইনফরমারের বেস্ট ডাউনলোডেবল, গেমস্পটের বেস্ট পাজল গেম, কোটাকুর বেস্ট ইন্ডি গেম, গেম-রিএ্যাক্টরের ডিজিটাল গেম অব দ্য ইয়ার, স্পাইক টিভির বেস্ট ইন্ডিপেন্ডেন্ট গেম, এক্স-প্লের বেস্ট ডাউনলোডেবল গেম, আইজিএনের বেস্ট হরর গেম হিসেবে পুরস্কার পাওয়া ছাড়াও মোট ৯০টি পুরস্কার লাভ করেছে। গেমটি একটি গা ছমছমে হরর গেমের পাশাপাশি বেশ ভালোমানের একটি পাজল গেমও বটে। ভিডিও গেমও যে একটা আর্ট হতে পারে তা এ গেমের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটি এক্সবক্স লাইভ আর্কেডের তৃতীয় শীর্ষ স্থানীয় বেশি বিক্রয়কৃত গেমের তালিকায় রয়েছে, যা প্রায় ৭.৫ মিলিয়ন ডলার আয় করেছে। গেমটি টুডি ও থ্রিডি উভয় ভার্সনেই খেলা যায়। টুডি ভার্সনে খেলার সময় শিফট+৩+ডি চাপলে থ্রিডি মোডে গেম চালু হয়। গেমটি সাদাকালো হলেও গেমটি বেশ ভয়ানকভাবে উপস্থাপন করা হয়েছে। গেমটি নামকরা হরর গেমের চেয়ে কোনো অংশে কম নয়।
গেমটি খেলার জন্য খুব হাই ফাই ধরনের পিসির প্রয়োজন হবে না। সাধারন মানের যেকোনো কম্পিউটারে গেমটি খেলা যাবে। আর যেহেতু ওপেন সোর্স গেম, তাই অনেক ওয়েব সাইট থেকেই গেমটি ডিরেক্ট অথবা টরেন্ট প্লাটফর্মের সাহায্যে গেমটি ডাউনলোড করে নেয়া যাবে।
তথ্য সুত্রঃ ইন্টারনেট
আরও সুন্দর সুন্দর গেমের রিভিউ ও ডাউনলোড লিংক এর জন্য ঘুরে আসতে পারেন ঃ বাংলাদেশি গেমারস
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪
ইশতিয়াক রেহমান বলেছেন: লিংক দিলাম
ডাউনলোড লিম্বো
ডাউনলোড করে খেলে দেখেন। মিস কইরেন না।
২|
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
ছিমছাম রিভিউ, ভাল্লাগসে।
পোস্টে গেমটার কিছু স্ন্যাপশট আর ডাউনলোড লিংক যদি দিতেন তবে আর বেটার হতো ||
১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৭
ইশতিয়াক রেহমান বলেছেন: ধন্যবাদ ভাই। এর পরের বার থেকে দেব।
৩|
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
লোহিত বামন বলেছেন: প্লাস। খুব সাধারন মানের পিসিতে বোধহয় গেমটি খেলা যাবে না। যতদুর জানি গ্রাফিক্স কার্ড লাগবে। গেমটা অসাধারন।
১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৯
ইশতিয়াক রেহমান বলেছেন: আমার মনে হয় চলবে।
৪|
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
poops বলেছেন: অসাধারন একটা গেম। +
download link-
http://www.embedupload.com/?d=5HVJKPKWGZ
torrent -
http://www.thepiratebay.sx/torrent/6634402
১২ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩১
ইশতিয়াক রেহমান বলেছেন: ধন্যবাদ ভাই।
৫|
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
poops বলেছেন: আমি ডাউনলোড করে দেখিনি সো নিজ দায়িত্তে দ্বনলয়াদ করিবেন ![]()
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩
ইশতিয়াক রেহমান বলেছেন: লেখক বলেছেন: যদি না চলে ।
আমার লিংক টা ট্রাই করে দেখতে পারেন।
আমার তো চলছে। আপনাদের ও চলবে মনে হয়।
৬|
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
ইরাজ আহমেদ বলেছেন: অছাম। গেম সম্পর্কে আইডিয়া পালটিয়ে দিয়েছে।
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
ইশতিয়াক রেহমান বলেছেন: ঠিক বলেছেন ভাই।
গেমটা খেলছেন? না খেললে মিস করবেন না। ডাউনলোড করে খেলে দেখুন। হিউজ মজার গ্যারান্টি দিলাম!
লিম্বো
৭|
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১২
নোবিতা রিফু বলেছেন: খেলা শুরু করেছিলাম... কিন্তু শেষ আর করা হয় নাই...
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৭
ইশতিয়াক রেহমান বলেছেন: হুম গেমের কিছু যায়গা পার করা খুবই কঠিন। কিন্তু গেমটা বেশ মজার।
৮|
২৫ শে জুন, ২০১৩ রাত ৯:১১
উণ্মাদ তন্ময় বলেছেন: অসাম একটা গেম
১৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৯
ইশতিয়াক রেহমান বলেছেন: অসাম মানে!!! সাদা মাটা টাইপের হলেও সেইরকম একটা গেম।
৯|
২৮ শে জুন, ২০১৩ রাত ৮:০৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: গেমের দাউনলোড লিংক আর কিছু পিক অ্যাড করলে মনে হয় ভাল হত।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৭
ইশতিয়াক রেহমান বলেছেন:
দিয়েছি লিংক। তুমি আমার ওয়েবসাইটে এখন আর জাওনা কেন?
১০|
১৬ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: গেম খেলা হয় না। কিন্তু প্লাস।
১৯ শে আগস্ট, ২০১৩ রাত ১:৩৬
ইশতিয়াক রেহমান বলেছেন:
প্লাসের জন্য ধন্যবাদ।
১১|
০৬ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
জনাব রায়হান বলেছেন: সাউন্ড এফেক্ট সেইরকম
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: লিংক দেন