নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো হতে চাই

জ্যাকসন

ভাল হতে চাই

জ্যাকসন › বিস্তারিত পোস্টঃ

আমার নতুন ল্যাপটপের সংক্ষিপ্ত রিভিউ (যারা গেমিং ল্যাপটপ নিতে চাচ্ছেন তারা দেখুন)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪১

সেপ্টেম্বরের ২৯ তারিখ একটি পোস্ট দিয়েছিলাম ল্যাপটপ হাতে পাবার পর। তো তার এতদিন পর আজকে সেটির খুঁটিনাটি বিস্তারিত লিখছি।



তো শুরু করলাম ল্যাপটপের নাম দিয়ে- TOSHIBA Satellite P850/040

সত্যি কথা বলতে আমি বা আমার পরিচিত কেউই আগে Toshiba এর ল্যাপটপ ব্যাবহার করেনি। তবে ব্লগে ঘোরাঘুরি করে বুঝলাম বেশ ভালই। বলে রাখা ভাল আমি প্রায় ১.৫ বছর যাবত Compaq একটি ল্যাপটপ ব্যাবহার করছি। তবে খেয়াল করেছি বেশ অনেকেই Compaq কে খারাপ বলেছেন। তবে আমার এখন পর্যন্ত কোন সমস্যা হয় নি। যাই হোক Toshiba ব্র্যান্ডের এই ল্যাপটপ টি বেশ ভালই লাগছে। কারন হিসেবে বলতে পারি এই ল্যাপটপটির আউটলুক এক কথা অসাধারন। কালার হচ্ছে হালকা গোল্ডেন। প্রথম দেখায় যে কারো ভাল লাগবে।



এবার আসি কনফিগারেশনের ব্যাপারে-

প্রথমেই বলে নিচ্ছি এটি একটি হাই কনফিগ ল্যাপটপ। আসলে সেই জন্যই নেয়া। আমার এমন একটা ল্যাপটপ দরকার ছিল যাতে আমার ৩ডি প্রোজেক্টগুলো বেশ ভালভাবেই চলে।



১। প্রসেসর:

প্রসেসর হিসেবে আমি প্রথম থেকেই চাচ্ছিলাম Intel। কারন AMD প্রসেসরগুলো আমার তেমন একটা ভাল লাগে নি। কারন আমার আগের ল্যাপটপটি ছিল AMD এর। যাই হোক এই ল্যাপটপটিতে রয়েছে Intel 3rd Generation Core i7- 3610QM এবং যার সিপিউ স্পীড 2.3 GHz- 3.3GHz এছাড়াও L2/L3 Cache Capacity-6MB। এই একদিন চালিয়ে যা বুঝলাম তা এককথায় অসাধারন। আমার ৩ডি সফটওয়্যারগুলো বেশ স্মুথ। এছাড়াও rendering আগের চেয়ে প্রায় ৩-৪ গুন ফাস্ট।

২। মেমোরিঃ

এই ল্যাপটপটিতে রয়েছে ৮জিবি র‍্যাম। ১৬০০ MHz

৩। হার্ডডিস্কঃ

১ টিবি (১০০০জিবি)।

৪। গ্রাফিক্সঃ

এবারে আসি আসল পয়েন্টে। এই একটা জিনিসই আমার খুব দরকার ছিল। কারন আমার পড়াশুনার কারনে আমার খুবই শক্তিশালী গ্রাফিক্স প্রয়োজন ছিল। এই ল্যাপটপটিতে রয়েছে NVIDIA Geforce GT 630M 2GB with Optimus। Optimus টেকনোলজি সম্পর্কে যা জানলাম তা হল। এটি একটি বিশেষ প্রযুক্তির মাধ্যমে কম্পিউটারের পাওয়ার সেভ করে। আর ঠিক এই কারনেই এই ল্যাপটপটির Energy Rating-5.0। এছাড়াও পাশাপাশি Intel HD 4000 গ্রাফিক্স রয়েছে।

৫।ডিস্ক ড্রাইভঃ

ব্লুরে প্লেয়ার ও বার্নার। এছাড়াও ৩ডি মুভি প্লে করতে পারে যদিও এজন্য ৩ডি টিভির কানেকশন লাগবে।

৬।ইউএসবিঃএই ল্যাপটপটিতে রয়েছে ৪টি ইউএসবি পোর্ট। সবগুলোই ইউএসবি ৩.০ সাপোর্ট করে।







এই হল মোটামুটি কনফিগারেশন। তবে আরও যে উল্লেখযোগ্য ফিচার আছে তা হল-

-টিভি টিউনার- ল্যাপটপটিতে সরাসরি টিভি দেখা যায় শুধু একটি এন্টিনা লাগিয়ে। তার মানে এই ল্যাপটপটি ইচ্ছে করলে টিভি হিসেবেও ব্যাবহার করা যাবে।

- কীবোর্ড ব্যাকলাইট

ল্যাপটপটির কীবোর্ড গুলো অনেকটা Allienware এর মত। প্রতিটি বাটনে লাইট জ্বলে।

- ব্যাটারি ব্যাকআপ- হাই কনফিগ ল্যাপটপ হওয়া সত্ত্বেও Energy Rating- 5.0 থাকার কারনে প্রায় ৫.৫ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিবে। যদিও আমি এখন পর্যন্ত ব্যাটারি ব্যাবহার করিনি। সরাসরি পাওয়ার দিয়েই চালাচ্ছি।



- ৩ডি সাউন্ড- বিশ্বাস করবেন কিনা জানি না তবে আমার দেখি ল্যাপটপগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাউন্ড হচ্ছে এটিতে। আর সাউন্ড কোয়ালিটি এক কথায় অসাধারন।



Allienware নেওয়ার ইচ্ছা ছিল আসলে কিন্তু সর্বনিম্ন দাম( ১২০০ ডলার) যেটির(M14x) সেটিতে কোন ডিস্ক ড্রাইভ নাই এছাড়াও ডিসপ্লে সাইজ মাত্র ১৪ ইঞ্চি। Allienware কিনলে M15x(দাম ২০০০ ডলার) কিনতে চাচ্ছিলাম। কিন্তু বাজেটে কুলাতে পারলাম না। যাই হোক একদম খারাপ হয় নি মনে হয়। আমার বেশ ভালই চলে যাচ্ছে।





সবশেষে ল্যাপটপের দাম- ১৩০০ ডলার ( বাংলাদেশী টাকায় ১০০০০০ টাকা হবে হয়ত)



কেউ যদি হাই কনফিগ ল্যাপটপ কিনতে চান তাহলে অবশ্যই দেখতে পারেন। সবাইকে ধন্যবাদ।





সবশেষে আমার করা ২টি বিল্ডিং প্রোজেক্টের ছবি। দুটিই আমার ডিজাইন করা।



মন্তব্য ৩৫ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৭

তামিম ইবনে আমান বলেছেন:
প্রজেক্টের সামনে এইটা কি? বুগাতি ভেরন মনে হইলো ;)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৯

জ্যাকসন বলেছেন: ঠিক ধরেছেন।পাশে রয়েছে লাম্বরগিনি।
আপনি চাইলে আপনার জন্য একটা পাঠাতে পারি।

২| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৯

ভোলা বাবা বলেছেন: অসাধারন.।.। কিনবার মঞ্ছায় :( :( :(( :(( |-) |-)

১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০০

জ্যাকসন বলেছেন: সবুর করেন। একসময় ঠিকই পারবেন।

৩| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৬

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: ভাই 3D Screen এর জন্য কোন ব্রান্ডের ল্যাপটপ ভাল হবে?

ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৪

জ্যাকসন বলেছেন: সত্যি বলতে আমার জানামতে এখনও কোন ৩ডি ডিসপ্লেসহ ল্যাপটপ বাজারে আসে নাই। তবে সহজ বুদ্ধি হল একটি ৩ডি টিভি কিনে তারপর ল্যাপটপের সাথে কানেক্ট করা।
কিন্তু ল্যাপটপ অবশ্যই ৩ডি সাপোর্টেড হতে হবে। মানে ব্লু-রে এবং ৩ডি থাকতে হবে।

৪| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১২

কালমঠ বলেছেন: আল্লাগো :-/ :-/ :-/

১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৫

জ্যাকসন বলেছেন: কি হল ভাই??
হার্ট ফেল করলেন নাকি?;)

৫| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩০

বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: আসলে কি ভাই এই নিয়ে বহু এড দেখছি বৃটেনে। তাই স্থির করতে পারি না কোনটা ভাল হবে। যেমন ২০১০ সালে ল্যাপটপ কেনার সময় ইচ্ছা ছিল ডেল নিব। কিন্তু সেলসম্যান বলল ডেল থার্ড পার্টির মাদারবোর্ড ইউজ করে এবং তাই সে বলল এইসার নিতে। ২ বছরের উপর হল এইসার ভালই সার্ভিস দিচ্ছে।

ধন্যবাদ।

১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৪

জ্যাকসন বলেছেন: একদম সত্যি কথা হল ল্যাপটপ মোটামুটি সবগুলোই ভাল। মানে প্রথম সারির ব্র্যান্ডগুলো। এখন ভাল থাকা- না থাকা নির্ভর করে দুটি কারনে
১। ব্যাবহারের ধরন
২। ভাগ্য
কারন চিন্তা করে দেখুন সবগুলো ব্র্যান্ডই মোটামুটি একই হার্ডওয়্যার ব্যাবহার করে।
আর একটি কথা ইলেক্ট্রনিক্স জিনিসের ব্যাপারে আপনাকে কেউ নিশ্চয়তা দিতে পারবে না।
(এর পুরোটাই আমার মতামত)

৬| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৪

ফয়সাল_চট্টগ্রাম বলেছেন: ২০১১ এর ডিসেম্বরে একটা ল্যাপটপ নিয়েছিলাম। এর কনফিগারেশনটা দেখে বলুন কেমন হয়েছে। আমি অবশ্য জেনারেল ইউজার।শখ ছিল তাই নিয়েছি।

Toshiba Satellite L735

• PROCESSOR : Intel® Core™ i5-2410M processor (with Turbo Boost Technology up to 2.9GHz, 2.3GHz, 3MB Cache)

• MEMORY : 2048MB DDR3 1333MHz SDRAM

• DISPLAY SIZE : 13.3" WXGA HD Clear SuperView LED Backlight TFT display (16:9), resolution 1,366 x 768

• GRAPHICS : Intel® HD Graphics, up to 805MB total available graphics memory (with 2GB DDR3 1333MHz SDRAM)

• HARD DISK DRIVE : 500GB (SATA) with shock absorbers

• CD-ROM DRIVE : DVD SuperMulti Double Layer Drive (DVD±RW/RAM)

• INTERFACES : 2 x USB 2.0, 1 x USB 3.0 (Sleep-and-Charge)

• SOUND SYSTEM : Stereo Speakers, 16-bit Stereo with Intel® High Definition Audio Support

• CAMERA : Built-in Web Camera

• BATTERY : 6-Cell Lithium Ion

• WARRANTY : 1-year carry-in Regional Limited Warranty (parts & labor), 1-year battery (carry-in)

• WEIGHT : Starting from 2.05kg

• COLOUR : Maroon Brown

প্রায় ১১ মাস হলো এখন পযন্ত কোন সমস্যা হয়নি। গেইম খেলতে পারব কিনা জানাবেন। বা গেইম খেললে কোন সমস্যা হবে কিনা। এখন পযন্ত হাই গ্রাফিক্স এর কোন গেইম খেলিনি। তবে সাউন্ড কম। তবে ব্যবহার করে শান্তি পাচ্ছি। কিনেছি ৫২০০০ টাকায়।

Click This Link

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৪

জ্যাকসন বলেছেন: আমার মতে আপনি যেহেতু জেনারেল ইউজার। সেই হিসেবে বেশ ভালই ল্যাপটপ নিয়েছেন। আর দামটা মনে হচ্ছে সেই তুলনায় কম।
আপনি মিডিয়াম লেভেলের গেমসগুলো বেশ ভালভাবেই খেলতে পারবেন। এই ব্লগে গেমসের জন্য অনেক ভাল ভাল পোস্ট রয়েছে। সেগুলো দেখতে পারেন।

৭| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৫

জ্যাকসন বলেছেন:
ওরে বাবা! আমার পোস্ট নির্বাচিত পাতায়!
এই প্রথম নির্বাচিত পাতায় আমার কোন পোস্ট এলো। মডারেটর সহ সকল ব্লগার কে ধন্যবাদ

৮| ১১ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২২

শার্ক বলেছেন: also dont forget to compare the latest price here

Compare laptop price

১১ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৭

জ্যাকসন বলেছেন: এই ল্যাপটপটি কি বাংলাদেশে পাওয়া যায়? প্লিজ জানাবেন।
ধন্যবাদ

৯| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪২

আধখানা চাঁদ বলেছেন: ল্যাপ্টপ বেশি পাওয়ারফুল। সাবধানে চালায়েন। গতির কারণে আগুন লেগে ল্যাপ্টপ ফুইটা টুইটা যাইতে পারে /:)

১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৭

জ্যাকসন বলেছেন: যা দিন কাল পড়েছে কিছুই অসম্ভব না

১০| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৭

কাঠঠোক্‌রা বলেছেন: ল্যাপটপের দুনিয়ায় আমি একেবারেই নতুন। সবেমাত্র ৩ মাস হল কিনেছি। আমার প্রশ্ন হল চার্জ কিভাবে দিলে ব্যাটারী থেকে সর্বোচ্চ সার্ভিস পাওয়া সম্ভব। আমি এখন পর্যন্ত ব্যবহার করে শাট ডাউন দিয়ে আবার ফুল চার্জ করে রাখি।
নাকি সব-সময় চার্জার কানেক্ট করে রাখা ভালো??

দয়া করে বিস্তারিত বলবেন

১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫২

জ্যাকসন বলেছেন: নিচেই এক ভাই উত্তর দিয়েছে। আমি শুধু বলতে পারি-
সবসময় ল্যাপটপের চার্জ শেষ করে তারপর চার্জ দিবেন। আর চার্জে দিলে ফুল চার্জ দিবেন সবসময়। এটা যদি ঠিকমতো করেন তাহলে ব্যাটারী অনেকদিন ভালো থাকবে।

১১| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১:১০

ব্ল্যাক টিউলিপ বলেছেন: থ্রিডি ম্যাক্স ইউজ করেন, নাকি মায়া?

১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫৭

জ্যাকসন বলেছেন: আমি সাধারণত ২ডি কাজ গুলো অটোক্যাডে করি। আর ৩ডি কাজ করি
Archicad আর Revit দিয়ে। ৩ডি ম্যাক্স এখনও পারি না। পরের সেমিস্টারে মনে হয় শুরু করব।
ধন্যবাদ

১২| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১:১৭

িজৎ বলেছেন: সব সময় চার্জার লাগিয়ে রাখবেন না।

যদি বিদ্যুৎ থাকে তাহলে চার্জার লাগিয়ে চার্জ করুন এবং কাজ করুন।
সারা রাত ল্যাপটপ এর চার্জার কানেক্ট করে রাখবেন না এতে আপনার ল্যাপটপ বিদ্যুৎ Short circuit এর কারনে আগুন লেগে যেতে পারে।

ভাল Backup পাওয়ার জন্য Cooler Pad Use করুন এবং চার্জার কানেক্ট করে কাজ করুন।

১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫৮

জ্যাকসন বলেছেন: ধন্যবাদ। আপনার কথাগুলো ঠিক আছে।

১৩| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ২:৩৪

তামজীদ বলেছেন: এই সব ওল্ড ফ্যাশন ল্যাপটপের দিন শেষ -



DELL - DUO daddy of all laptops. আমি কোনদিন Toshiba এর পক্ষে না।

>দ্রুত গরম হয়ে যায়।
>হার্ডড্রাইভ ক্যাচাল করে (যদি Toshiba এর হয়)
>সাপোর্ট আফটার ওয়ারেন্টি জঘন্য

১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৫

জ্যাকসন বলেছেন: আপনার কথা মানতে পারলাম না। আমি কোন ব্র্যান্ডকে এককভাবে ভালো বলবো না। কারণ যতই দিন যাচ্ছে ততোই বিভিন্নও ব্র্যান্ড এর কোয়ালিটি ভালো হচ্ছে।
আর এখন চলছে প্রতিযোগীতা। কেউ কাউকে ছাড় দেবে না।

বলুনতো ৫ বছর আগে Samsung ব্র্যান্ডটির কেমন জনপ্রিয়তা ছিল বাংলাদেশে।

১৪| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৩:০৬

আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
নিচের ল্যাপিটা মাস দেড়েক আগে কেনা।
মূ্ল্যঃ ৫২,৫০০/-

আজকের বিডি ষ্টলে দেখলাম ৫০০০০। আমি কি বেশী দিয়ে ফেললাম? চট্টগ্রাম থেকে কেনা।

স্পেসিফিকেশনঃ

HP Pro-book 4540S Laptop with Finger Print Security


Processor Type Intel Core i5 3rd Generation Processor 3210M
Processor Speed 2.5GHz Turbo Boost Up to 3.1 GHz. 3MB L3 Cache
Chipset Intel HM77 Chipset
RAM 4 GB DDR3
Hard Disk 640 GB SATA (7200 rpm)
Screen Size 15.6" HD LED Display
Optical Drive DVD Writer
Graphics Card Intel HD Graphics 4000
Audio/Speaker Altec Lansing
Networking LAN, WiFi, Bluetooth
Webcam 2 MP HD
Card Reader Multi Card Reader
Battery 6 Cell Battery 3 Hours Backup
Software Free DOS
Other Features Finger Print Security
Product Weight (Kg) 2.5 Kg
Warranty 1 Year International Warranty

লক্ষ্যণীয় বৈশিষ্ট্য - এক নাগাড়ে ৪৮ ঘন্টা চালিয়েছি, টেষ্টিং এর জন্য। মোটিই গরম হয় নি। আমি কি লাকি? না-কি ওয়ারেন্টি পিরিয়ড শেষ হলে বোঝা যাবে। তবে খুব ভালোই সার্ভিস দিচ্ছে।

এর সাথে ওয়্যারলেস কী-বোর্ড/মাউস কিনেছি। লজিটেক এর।
দাম- ২২০০/-। EARSON ছোট একটি SPEAKER কিনেছি। দাম - ১২০০/-। জোস্‌স্।

এনি কমেন্ট ?????????????

১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১১

জ্যাকসন বলেছেন: HP Pro-book গুলো বেশ ভালই। আর আপনারটার কনফিগ কোন অংশে কম না।
আর দামের কথা বলতে পারি যে, আপনার ল্যাপটপটি যদি ভাল চলে তাহলেই খুশি থাকুন। কারন দাম কম হলে কোয়ালিটি ভেরি করে।

১৫| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৩:১৭

নষ্ট ছেলে বলেছেন: থ্রিডি স্ক্রিনের ল্যাপটপও বাজারে আছে।
Click This Link

Click This Link

১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৪

জ্যাকসন বলেছেন: হ্যাঁ দেখলাম।তবে ৩ডি ডিসপ্লে একটু বড় হলে ভাল হয়

১৬| ১২ ই অক্টোবর, ২০১২ ভোর ৪:৪২

তামজীদ বলেছেন: @নষ্ট ছেলে ভাই কল্পনা করেন, আপনি ক্লাসে বা অফিস মিটিং এ বসে আছেন, সবাই নর্মাল, আর আপনি মাঝখানে গোবরে পদ্মফুলের মত থ্রিডি গ্লাস নিয়ে বসে আছেন। দারুণ না ব্যাপারটা? B-)

১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:১৬

জ্যাকসন বলেছেন: থাক ভাই বাদ দেন। উনিতো শুধু একটা ইনফর্মেশন দিলেন।

১৭| ১২ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৯

মিজভী বাপ্পা বলেছেন: দারুণ রিভ্ভু।তবে আমার কাছে ডেলের স্টুডিও সিরিজ ১৭ এক্স ওছাম লাগে।ঐটাতে রেটিনা ডিসপ্লে ও বিনা চশমা ছাড়া থ্রী ডি তে যেকোন কিছু দেখা যাবে।

১২ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:০৬

জ্যাকসন বলেছেন: আপনি কি Alienware M17x এর কথা বলছেন?
এটাতে তো এরকম কিছু দেখলাম না
http://www.dell.com/us/p/alienware-m17x/pd

১৮| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১১

নষ্ট ছেলে বলেছেন: @তামজীদ,
আপনার কি ধারনা থ্রিডি ডিসপ্লে হইলেই সব সময় থ্রিডি গ্লাস পইরা থাকতে হইব? LOL

১৯| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৬

মিজভী বাপ্পা বলেছেন: নারে ভাই ডেল এক্সপিএস সিরিজের কথা বলতে চেয়েছি।ঐটা ১৭এক্স মডেল।ইউরোপে ছেড়েছে।একদিন ডেলের কাস্টমার কেয়ারে অনলাইন চেটিং করলাম তখন ওরা আমাকে ঐটা নিতে সাজেস্ট করল।

দুঃখের বিষয় আমি আর ঐটা ওদের সাইটে পাচ্ছি না।পেলেই আপনার এখানে দিয়ে দিব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.