| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাগো মানুষ জাগো
তিনটা জিনিস ভালোবাসিঃ মাতা, মাতৃভাষা আর মতৃভূমি। এই তিন মাকে নিয়ে একটা দল গঠন করতে চাই যে এই দেশটাকে বাঁচাবে। নাম দিলাম "মা তিন"। সবাই বলো, "মা তিন"।
আমি যাচ্ছি শাহবাগ, আজ একটু পরেই। কারন সুস্তভাবে প্রতিবাদ করব বলে। অসুস্ত রাজনীতি না করেও যে প্রতিবাদ করা যায় তার জন্য। এই জাগরন ঘরে ঘরে ছড়িয়ে পরুক তাই চাচ্ছি। অতীতে চল্লিশ বছর ধরে আমাদের ব্যর্থ রাজনীতিবিদরা যা করতে পারেন নি, তা করে দেখাচ্ছে সাধারন কিছু তরুন। দেশকে নিঃস্বার্থ ভাবে ভাল বাসলে যে পয়সা ছাড়াও আন্দোলন করা যায় এটা তার একটা জলন্ত দৃষ্টান্ত হোক! কিন্তু দেখা যাচ্ছে যে রাজনীতিবিদরা ফায়দা নেয়ার জন্য অলরেডি ফন্দি ফিকির শুরু করে দিয়েছে। এই ফন্দিফিকিরের ব্যর্থ লোকদের এখানে প্রবেশ সম্পুর্ণ নিষেধ করা হোক! এরা সবাই মিলে আমার মাকে এক লজ্জা জনক স্থানে নিয়ে এসেছে। আমার বাংলা মাকে এরা উলংগ করে দিয়েছে দিন দিন। আমরা দেশ-প্রেমহীন ওদের এখানে স্থান দেব না। ব্যর্থ কোন ফোরাম টোরাম এখানে চলবেনা। সবাই মিলে জনগণকে শুধু ধোকাই দিয়েছে আর নিজেরা রাষ্ট্রকে লুটে-পুটে খেয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, ভাব-সাব দেখিয়েছে আর আমরা শুধু বৃদ্ধাঙ্গুল চোষেছি! আসুন সবাই মিলে যে যেখানে আছি ঘর থেকে বেরিয়ে এর প্রতিবাদ জানাই। এটাই দারুন সময়। সবাই দেখুক বাংলার মানুষ এখনও মরে যায়নি। সবচেয়ে ভাল হবে যদি এখান থেকে একটা নতুন, ভাল, দেশপ্রেমী তৃতীয় শক্তির জন্ম নেয় যারা দেশটাকে বাঁচাতে পারবে। .........তবে যদি দেখি আন্দোলনের ফসল কোন দল বা গোষ্ঠী পকেটে ভরতে চাচ্ছে তাহলে সাথে সাথে ঘরে ছলে আসব ...আপনিও তাই করবেন আশাকরি! এটা বাংগালী তারুন্যের আন্দোলন............আর কারো নয়।
তূই রাজাকার বাংলা ছাড়! এই মাটি তোর পঁচা লাশের দায়িত্ত নিতে চায়না! এই দেশের বাতাস তোর পঁচা লাশের গন্ধ ছড়াতে চায়না! তুই বাংলা ছাড়! বাংলা ছাড়!
©somewhere in net ltd.