| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনিতে বিশ্বকাপে বাংলাদেশ বনাম ভারত সেই বিতর্কিত ম্যাচে কি ঘটেছিল তা নিশ্চই কাউকে মনে করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। তবু বলছি-সেখানে রুবেলের ফুল্টসকে নো বল ডেকেছিল সেই ইয়ান গোল্ড,মাহমুদুল্লাহর ছক্কাকে ২ বার রিভিউ না করেই আউট দেওয়া হয়েছিল,রায়নার স্পষ্ট এলবিডব্লিউ কে যুক্তি ছাড়াই নট আউট বলে ঘোষণা দেওয়া হয়।এর বিরুধ্যে বিসিবি আইসিসিতে অভিযোগ করলে আইসিসি একে ভুল বলে চালিয়ে দেয়।
কিন্তু আজ কলকাতার কয়েকটা পত্রিকার(এবেলা,আনন্দ বাজার,এই সময়) অনলাইনে সবসময় বাংলাদেশ বিরুধি প্রতিবেদন লিখা হয়।সেখানে একটি প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের আম্পায়ার এনামুল হক মনির উপর নাকি ভারতীয় বোর্ড ক্ষুদ্ধ তার বাজে আম্পায়ারিঙ্গের কারনে।২য় ম্যাচে বিরাট কহলির নেওয়া তামিমের ক্যাচটি নাকি আউট ছিল ,যা আম্পিয়ার দেননি । আমি হলক করে বলতে পারি এটি আউট ছিল না।কারন আমিও ম্যাচটি লাইভ দেখেছি।সেদিন আম্প্যার কম করে হলেও ৫ বার রিভিউ করেছে।(ছি!)
এদের চোখে কি ছানা পরেছে কিনা আমি বলতে পারিনা।নিরলজ্জের মত প্রতিবেদন প্রকাশ করে এরা।মাঝে আবার এরাই বলেছে যে বাংলাদেশের সমর্থকরা নাকি শুধির গৌতমের উপর হামলা করেছে।অথচ তিনি নিজে বাংলাদেশি মিডিয়াকে বলেছেন যে তার উপর কোন হামলা হয়নি।তার নিজের দেশের মিডিয়ার মিথ্যাচারের জন্য লজ্জিত।
তো এই হল ভারতীয় মিডিয়ার অবস্থা। এদের লজ্জা হওয়া উচিত।অবস্য এরা তো আবার গন্ডার।লজ্জা এদের থেকে আশা করাও আমাদের জন্য লজ্জা জনক।
©somewhere in net ltd.