নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Blog Writer, Digital Creator,Creative Commons

Jahirtawhid1988

Contain writer, Creative Commons, Blog writer, Digital Creator ( SEO)

Jahirtawhid1988 › বিস্তারিত পোস্টঃ

আত্মশুদ্ধির টিপসঃ .

২৯ শে জুলাই, ২০২৩ রাত ১২:১৬

আত্মশুদ্ধি এমন একটি শাস্ত্র যার দ্বারা আত্মাকে সংশোধন করা যায়, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা যায়। আত্মসংশোধন ছাড়া কখনও একজন মানুষ ভালো মানুষ হিসেবে বিবেচিত হতে পারে না।

আল্লাহর প্রতি বিশুদ্ধ ঈমান ব্যতীত আত্মশুদ্ধির সমস্ত প্রচেষ্টাই পন্ডশ্রম।

আত্মশুদ্ধি টিপসঃ ১
ধৈর্য্য ধরুন, রাগ বর্জন এবং কোমলতা অবলম্বন।

আত্মশুদ্ধি টিপসঃ ২
কারো উপকার করে খোঁটা না দেওয়া এবং অপকার করে পৈশাচিক আনন্দ না পাওয়ার অভ্যাস গড়ে তোলার চেষ্টা করুন সবাই,
ইনশা আল্লাহ।

আত্মশুদ্ধি টিপসঃ ৩
কথা বলার সময় কন্ঠস্বরের দিকে মনোযোগী হোন, ইনশা আল্লাহ। নইলে কথার অর্থ বা উদ্দেশ্য অন্যরকম হয়ে যেতে পারে।
ভুল বোঝাবুঝিও হতে পারে।

আত্মশুদ্ধি টিপসঃ ৪
হিংসা, লোভ, অহংকার বর্জন করা।
তবুও এমন কিছু হয়ে গেলে বা হয়ে যেতে নিলে নিয়ন্ত্রণ করা ও অনুতপ্ত হয়ে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া, ইনশাআল্লাহ।

আত্মশুদ্ধি টিপসঃ ৫
গীবত,পরনিন্দা,পরচর্চা, চোগলখোরী কিছুতেই যেনো না হয়।
হঠাৎ হয়ে গেলেও তাওবা/ইস্তিগফার করা, ভালো দোয়া করে দেওয়া, ভবিষ্যতে এমন না করা।

আত্মশুদ্ধি টিপসঃ ৬
নিজেকে সর্বদা ভালো, নেক, সৎ ও প্রোডাক্টিভ কথা, কাজ, আমল ও চিন্তায় ব্যস্ত রাখুন, সৎ সঙ্গ গ্রহণ ও অসৎ সঙ্গ বর্জন করুন।
সময়ের অপচয় ও শয়তান এর ওয়াসওয়াসা থেকে রক্ষা পাবেন, ইনশা আল্লাহ।

আত্মশুদ্ধি টিপসঃ ৭
শরীর, মন, পরিবেশ, মুখের ভাষা ও চিন্তাভাবনাকে পরিস্কার, পরিচ্ছন্ন, সুন্দর, মনোরম ও পবিত্র রাখার অভ্যাস গড়ে তুলুন।
ইনশাআল্লাহ।

আত্মশুদ্ধি টিপসঃ ৮
উচ্চস্বরে কথা না বলার অভ্যাস গড়ে তুলুন, কন্ঠস্বর কোমল করুন, রুক্ষ হয়ে গেলেও তৎক্ষণাৎ নিজেকে শুধরে নিন, ইনশাআল্লাহ।

আত্মশুদ্ধি টিপসঃ ৯
সব সময় পাক পবিত্র ও ওজু'রত অবস্থায় থাকার চেষ্টা করবেন, ঘুমানোর আগেও ওজু করে দোয়া দরুদ পড়ে ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন।
ইনশাআল্লাহ।

আত্মশুদ্ধি টিপসঃ ১০
সমালোচনা যদি করতেই হয়, তবে আত্মসমালোচনা করুন এবং ঝগড়া বিবাদে জড়াবেন না, যুক্তি সহকারে কথা বলা ও কাজ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ।

“একের পর এক পরীক্ষা আসতে থাকে, যতক্ষণ না বান্দা একেবারে পরিশুদ্ধ হয়ে যায়, নিস্পাপ অবস্থায় বিদায় নেয় দুনিয়ার বুক থেকে।"
[সুনানুত তিরমিযি- ২৩৯৮, সুনানুদ দারিমি- ২৮৩৯]
.
"নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে নিজেকে পরিশুদ্ধ করেছে।"
(সূরাহ আশ-শামস, ৯)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.