| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জেমস আনজুস
নাহ। কে যেন আমায় গ্রাস করে। মানুষ থেকে যন্ত্র করে।
পৃথিবী ধ্বংসের সময় এসে গেছে। ধ্বংস যদি ঐতিহাসিক সত্য হয়, তবে মানুষ তার দ্বার প্রান্তে। আমার মনে হয় হকিংস পৃথিবীর সবচেয়ে বড় সত্য বলে দিয়েছেন। যে প্রযুক্তিজ্ঞান মানুষকে জানার তৃষা নিবারণ করেছে, সেই প্রযুক্তির নেতি ব্যবহার মানুষের ধ্বংস তৃষা নিবারণ করবে।
একজন সারা জীবন শ্রম দিয়ে কিছু আবিষ্কার করল ভাল কাজের জন্য, আরেকজন সেই শ্রম দিয়ে স্বার্থসিদ্ধ করল।
এই বোবা পৃথিবীটাকে মানুষ যে কষ্ট দিয়েছে, যদি তার কথা বলার ক্ষমতা থাকতো!
প্রকৃতি উজার করে দিয়েছে, আর আমরা দিতেই শিখলাম না। খাই খাই শুধু চারদিকে।
এই খাই খাই-ই যে একদিন সবাইকে খাবে, সেকথা মানুষ কি বোঝে না।
আরে পয়সা বানাও বিলগেস্টের মত, মানুষের কল্যাণ করে। আবার শেষে মানুষের কল্যাণে সব দান করে দিল।
মানুষ যে কুত্তা বিড়ালের চাইতেও অধম তা যদি বুঝতে তাহলে এই মানব জাতি অনেক সভ্য হত। মানুষ হওয়ার মেণ্টালিটি সবার ভেতর কাজ করে না। তাহলে তথাকথিত মানুষ প্রাণী মাত্র, মানুষ সাধনার বিষয়।
আফসোস, আমরা নিজেদের ভাবি বিরাট কিছু। বলি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। ঠিক। কবি ঠিক বলেছেন।
জীবনান্দ আসলে বলতে চেয়েছিলেন, সকলেই মানুষ নয়,কেও কেও মানুষ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
জেমস আনজুস বলেছেন: ছোট্ট একটি লেখার এতবড় মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে আপনি ঠিক বলেছেন। তাই আমাদের উচিত প্রত্যেকের অবস্থান থেকে এই বিষয়ে কাজ করা। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৫২
শিমুল আহমেদ বলেছেন: এমন চমৎকার একটি পোস্টে কেউ কোন মন্তব্য করেনি দেখে খুব মর্মাহত হলাম। হয়তো সবাই মিস করে গেছে পোস্টটি। আমি আসলে গুছিয়ে অনেকের মত সুন্দর কমেন্ট করতে পারিনা যদি পারতাম তাহলে খুব বড় করে একটা সুন্দর কমেন্ট করতাম। তার পরও কিছু কথা বলছি। আপনার কথা গুলো চরম সত্য।
'মানুষ হওয়ার মেণ্টালিটি সবার ভেতর কাজ করে না। তাহলে তথাকথিত মানুষ প্রাণী মাত্র, মানুষ সাধনার বিষয়।'
চরম সত্যি একটা বাক্য। তবে আমি কিন্তু আশাবাদী এই পৃথিবীর মানুষরা সত্যি একদিন মানুষ হয়ে উঠবে। আমরা প্রত্যেকেই আমাদের এই পৃথিবীটাকে খুব ভালো বাসি কেউ চাই না আমাদের এই পৃথিবী চিরতরে ধংস হয়ে যাক। তবে এই পৃথিবীর কিছু অবিবেচক মানুষ যে পৃথিবীকে ধংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে না তা নয়। তবে শেষ কথা কিন্তু আপনার আমার মত সাধারন মানুষ রাই বলবে। নচিকেতার একটি গানের ভাষায় বলা যায়- একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে।